Author: সংবাদপ্রবাহ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আব্দুল আহাদ। তিনি উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন। পুলিশ জানায়, রোববার ১৯ জুলাই রাতে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার ২০ জুলাই সকালে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব আটকের বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার ১৮ জুলাই রাতে অধ্যক্ষ তার কক্ষে ওই শিক্ষার্থীকে ডেকে নেন। সেখানে নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরদিন দুপুরে শিক্ষার্থীটি মাদরাসা থেকে বাড়িতে চলে যায় এবং পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা…
২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ০-০ ড্রতে শেষ হয়েছে। ফলে খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে। ১৯ জুলাই ২০২৬, নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং স্পেন। পুরো ৯০ মিনিট ছিল অনেকটাই নিষ্প্রভ। স্পেন ১২টি শট নিলেও আর্জেন্টিনা ৯০ মিনিট পর্যন্ত একটিও শট নিতে পারেনি। ২০২২ সালে স্পেনের বিপক্ষে কোস্টারিকার পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে কোনো দল একটিও শট ছাড়া থাকলো। গত ৬টি ফাইনালের মধ্যে এটি ৫ম ফাইনাল যা অতিরিক্ত সময়ে গেল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। ৯০+৩ মিনিটে স্পেনের ডিফেন্ডার পাও কুবার্সিকে ফাউল করার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার মিডফিল্ডার…
সুফিবাদ বিষয়ে গবেষণা, লেখালেখি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন সুফি মোবারক হোসেন মুরাদ। রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেট (থ্রি স্টার)-এর অডিটোরিয়ামে নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি (বাংলাদেশ চ্যাপ্টার) আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও ভেজালবিরোধী অভিযানে আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা। বিশেষ অতিথি ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা, আনসার ও ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এবং ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় সুফি মোবারক হোসেন মুরাদ বলেন, ছাত্রজীবনে…
ফি বছরের মতো এবারও চট্টগ্রাম ও সিলেটের বিস্তীর্ণ জনপদ পানির নিচে। শহরের ব্যস্ত সড়ক থেকে শুরু করে গ্রামের উঠান সবই যেন এক বিশাল জলরাশির অংশ। কোথাও পাহাড়ি ঢল মুহূর্তের মধ্যে গ্রাম ডুবিয়ে দিয়েছে, কোথাও টানা বৃষ্টিতে শহর পরিণত হয়েছে অচল নগরে। হাজারো পরিবার আশ্রয়কেন্দ্রে, লাখো মানুষ বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সংকটে। কৃষকের ক্ষেত তলিয়ে গেছে, মাছের ঘের, পুকুরের মাছ ভেসে গিয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীর পুঁজি শেষ, শিক্ষার্থীর বই পানিতে নষ্ট হয়েছে। চট্টগ্রামে পরীক্ষা গ্রহণ স্থগিত করা হলেও অন্যান্য জায়গায় কেউ সাঁতার কেটে, কেউ ডিঙ্গি বা কোষা নৌকায় করে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে আসছে উদ্ধারকাজ, কান্না আর মানবিক…
ইকবাল মোহাম্মদ জাফর, ইউরোপ: ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ দূতাবাস, প্যারিস। সভায় দূতাবাসের চলমান ও নতুন বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় এবং প্রবাসীদের প্রশ্ন ও মতামত গ্রহণ করা হয়। ১৬ই জুলাই বৃহস্পতিবার প্যারিসের বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের হয়রানি কমিয়ে সেবা আরও সহজ ও সময়োপযোগী করতে দূতাবাস নিরলসভাবে কাজ করছে। সভায় জানানো হয়, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে প্রবাসীদের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করতে সচেতনতামূলক কার্যক্রম…
যশোরের মনিরামপুর পৌরসভা থেকে ভুয়া ওয়ারিশ সনদ দিয়ে কোটি টাকার জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, মনিরামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামের বাসিন্দা মৃত হোসেন আলী মোল্যার নামে প্রায় ৩ একর ১৭ শতক জমি রয়েছে, যার বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা। সম্প্রতি মহোর মোল্যা নামে এক ব্যক্তি নিজেকে কেয়ামদ্দিনের ছেলে দাবি করে ওই জমি নিজের নামে নামজারির জন্য ভূমি অফিসে আবেদন করেন। তার আবেদনের সঙ্গে জমা দেওয়া ওয়ারিশ সনদে কেয়ামদ্দিনকে মৃত হোসেন আলী মোল্যার একমাত্র উত্তরাধিকারী হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি সামনে আসে একই…
মার্কিন ভিসা সাক্ষাৎকারে কনস্যুলার কর্মকর্তার করা তিনটি প্রশ্ন এবং তাৎক্ষণিকভাবে ভিসা অনুমোদন পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন টিকটকের কনটেন্ট নির্মাতা @berneese_। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে তিনি বলেন, অধিকাংশ আবেদনকারী ভিসা সাক্ষাৎকারকে যতটা কঠিন বা ভীতিকর মনে করেন, বাস্তবে প্রস্তুতি ও আত্মবিশ্বাস থাকলে সেটি ততটা জটিল নয়। ভিডিওতে তিনি জানান, সাক্ষাৎকারের শুরুতেই কনস্যুলার কর্মকর্তা তার পাসপোর্ট দেখতে চান। এরপর দ্রুতই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেন; যুক্তরাষ্ট্রে তার সফরের উদ্দেশ্য কী। তার মতে, এই প্রশ্নের উত্তর যেভাবে উপস্থাপন করা হয়, তা অনেক ক্ষেত্রেই ভিসা আবেদনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, সাক্ষাৎকারে আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি আবেদনকারীদের পরামর্শ দেন,…
বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্টচিকিৎসক ও সংগীতশিল্পী অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরীর সম্মানে সিডনির লাকেম্বারগ্রামীণ রেস্তোরাঁয় এক মনোরম সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। গত ৪ জুলাই অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের মূল পরিকল্পনা ও আয়োজনে ছিলেন প্রকৌশলী আব্দুলমতিন ও অমিয়া মতিন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন শেখ শামীমুল হক, অজয় দাশগুপ্ত এবং ড. কাইয়ুমপারভেজ। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের সদস্যদের পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসরতবাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সংগীতশিল্পী, লেখক, নাট্যজন, সাংবাদিক, সংগঠক এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। সাখাওয়াত নয়নের প্রাণবন্ত ওসাবলীল উপস্থাপনায় পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত। অনুষ্ঠানের প্রথম পর্বে অগ্রণী অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক দলেরপরিবেশনায় দর্শক-শ্রোতারা উপভোগ…
সড়ক দুর্ঘটনায় দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী থানার অন্তর্গত চাম্বল ইউনিয়নের সিকদার দোকানের চরিত্ত্যা পাড়া এলাকার জুয়েল রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জুয়েল চাম্বল ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের শামশুল ইসলামের পুত্র। স্থানীয়রা জানান, নিহত জুয়েল নিজ বাড়ি থেকে প্রতিদিনের মত নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাওয়ার পথে সোমবার সকাল ১১ টা ১৫ মিনিটের দিকে বাঁশখালীর দারোগা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়। জুয়েলের আকস্মিক মৃত্যুতে এলাকার সবার মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আজ ভোরে ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচ উপভোগ করেছে জুয়েল সেখানে ব্রাজিলের হার নিয়ে তিনি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস আপলোড দিয়েছেন। যেখানে তিনি কান্নার ইমোজি দিয়ে…
বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। নাতিশীতোষ্ণ ও সহনীয় আবহাওয়ার জন্য প্রাণ-প্রাচুর্যে ভরা এই ভূমি। নদীমাতৃক এই দেশ। নদী আমাদের আত্মপরিচয়ের একটি প্রধান উপাদান। কিন্তু এই আত্মপরিচয় এখন সংকটে। নদীর সাথে আমাদের জীবন, অর্থনীতি, বাঁচা-মরার লড়াই দীর্ঘকাল ধরে। বাংলাদেশের নদীগুলো মরে যাচ্ছে। অনেক নদী প্রাকৃতিক কারণে ভরাট হয়ে নাব্যতা সংকটে মরে গেছে, কিছু নদী নদীখেকোদের লোভে মরে গেছে, কিছু নদী মারা যাচ্ছে পর্যাপ্ত পানির অভাবে। সড়কপথ ও রেলপথে যাত্রী ও পণ্য পরিবহন বহুগুন বেড়ে যাওয়ায় নদীর উপর নির্ভরতা কমেছে। স্বাভাবিক কারণেই নদীর প্রতি আমাদের গুরুত্ব ও ভালোবাসাও কমেছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চল সমানভাবে নদী, বৃষ্টিপাত কিংবা পানিসম্পদের সুবিধা পায় না।…
