Author: সংবাদপ্রবাহ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর উদ্যোগে রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর সভাপতি আবুল খায়ের লস্কর। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া ও কার্যকরী সদস্য শহিদুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বাগপা)-এর চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, জনগণের অধিকার…

বিস্তারিত

ইকবাল মোহাম্মদ জাফর, ইউরোপ প্রতিনিধি: ফ্রান্সের রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী শহর সার্সেলে যেন বসেছিল এক টুকরো বাংলাদেশ।বাংলা গান, শিল্পীদের পরিবেশনা আর হাজারো প্রবাসীর উচ্ছ্বাসে গতকাল রোববার (২আগস্ট) জমে উঠেছিল ‘ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট ২০২৬’। শাহ্ গ্রুপ ও অফিওরার যৌথআয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে ফ্রান্স ও ইউরোপের শিল্পীদের পাশাপাশি বাংলাদেশেরজনপ্রিয় শিল্পীদের পরিবেশনা দর্শকদের মাতিয়ে রাখে। তবে পুরো আয়োজনের সবচেয়ে বড়আকর্ষণ ছিলেন বাংলাদেশের রক সংগীতের কিংবদন্তি, নগর বাউলখ্যাত জেমস। দুপুর গড়িয়ে বিকেল হতেই সার্সেলের উৎসব প্রাঙ্গণ পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদেরমিলনমেলায়। আলোঝলমলে মঞ্চ, বাংলা গানের সুর আর হাজারো মানুষের উচ্ছ্বাসে মুহূর্তেইতৈরি হয় বাংলাদেশের কোনো জনপ্রিয় উৎসবের আবহ। বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু…

বিস্তারিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভালোবেসে বিয়ে করাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পরিবারের অমতে মেয়েকে বিয়ে করায় জামাতাকে নিষিদ্ধ ছাত্র সংগঠনের কর্মী হিসেবে পরিচয় করিয়ে মারধর এবং পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান মনা। যদিও তিনি নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজন হলেন শাহরিয়ার সোহান শিমুল, বয়স ২১ বছর এবং তার বড় ভাই মো. শফিকুল ইসলাম শুভ, বয়স ২৮ বছর। তাদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুভ অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও শিমুলের কোনো রাজনৈতিক…

বিস্তারিত

একসময় সন্ধ্যা নামলে বাংলার অসংখ্য উঠোনে দোতারার সুর ভেসে আসত। সেই সুরে থাকত নদীর ঢেউ, কাশবনের হাওয়া, কৃষকের দীর্ঘশ্বাস, আবার প্রেমে পড়া কোনো তরুণীর নিঃশব্দ অপেক্ষাও। দোতারা তখন শুধু একটি বাদ্যযন্ত্র ছিল না; ছিল বাংলার মানুষের জীবনকথার ভাষা। সেই ভাষার সবচেয়ে উজ্জ্বল শিল্পীদের একজন ছিলেন কানাইলাল শীল। আজ তাঁর গান আছে, তাঁর সুর আছে, তাঁর শিল্পজীবনের কিংবদন্তি আছে; অথচ তাঁর জন্মভিটা নীরবে সময়ের কাছে হার মানছে। আমরা প্রায়ই বলি, লোকসংগীত আমাদের শিকড়। কিন্তু সেই শিকড়ের রক্ষকদের আমরা কতটা মনে রাখি? যে মানুষটি সারা জীবন গ্রামবাংলার সুরকে শহরের মঞ্চে, গ্রামোফোনের রেকর্ডে, কলকাতার বেতারে, পরে ঢাকা বেতারের তরঙ্গে পৌঁছে দিয়েছিলেন, তাঁর স্মৃতি…

বিস্তারিত

রাজধানীর বিভিন্ন এলাকায় আমিনবাজার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পোস্টার লাগানোর ঘটনা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। পোস্টারটিতে তার বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও প্রশাসনিক প্রভাব খাটানোর নানা অভিযোগ উত্থাপন করা হয়েছে। প্রচারিত পোস্টারে মনিরুজ্জামানের নাম ও ছবি ব্যবহার করে তাকে “ফ্যাসিস্ট” ও “নির্বিচার আওয়ামী লীগের দোসর” বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পোস্টারে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপসেট ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে দাবি করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তির সঙ্গে তার তোলা ছবি সংযুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন মনিরুজ্জামান নিয়মিত আওয়ামী লীগের পার্টি অফিসে যাতায়াত করতেন৷ আওয়ামী লীগের…

বিস্তারিত

গত দুই বছরে দেশে কারাগারে ২২৭ জন বন্দির মৃত্যুর তথ্য সামনে এসেছে। এ বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের অধিকাংশই হৃদরোগ বা কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন। একই সঙ্গে মাদকাসক্ত বন্দিদের প্রত্যাহারজনিত জটিলতা, মানসিক চাপ এবং চিকিৎসক সংকটকেও মৃত্যুর পেছনের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, অধিকাংশ মৃত্যুই কার্ডিয়াক অ্যারেস্ট থেকে। মাদকসেবী বন্দিরা এখানে মাদক না পাওয়ার একটা বিষয় আছে। আর অনেকেই এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পারায় ডিপ্রেশনে বা ট্রমাটাইজড হয়ে পড়েন। তাছাড়া চিকিৎসক সংকটও বড় সমস্যা। মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন (এমএসএফ)…

বিস্তারিত

নারায়ণগঞ্জে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে সমাবেশ করেছেন গ্রাহকরা। একইসঙ্গে আগে স্থাপন করা প্রি-পেইড মিটার খুলে পোস্ট-পেইড মিটার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর কিল্লারপুল এলাকায় অবস্থিত ডিপিডিসি অফিসের সামনে ‘নাগরিক অধিকার ফোরাম’ এই সমাবেশের আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক জাহাঙ্গীর আলম, শাহ আলম, রুহুল আমিন, রমজানুল রশিদ, এস এম সাজিম আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, কোনো গার্মেন্ট শ্রমিক কাজে যোগ দিয়েই বেতন পান না, কোনো রিকশাচালক গন্তব্যে পৌঁছে না দিয়েই ভাড়া দাবি করেন না, তেমনি কোনো সেবা…

বিস্তারিত

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও এবং দ্বিতীয় বিয়ের দাবি নিয়ে তোলপাড় চলছে। এমপি নিজে ভিডিওতে থাকা তরুণী মরিয়ম খাতুনকে দ্বিতীয় স্ত্রী দাবি করলেও কাবিননামা ও নিবন্ধন প্রক্রিয়া নিয়ে সামনে এসেছে একাধিক প্রশ্ন। সম্প্রতি মগবাজার এলাকার একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের কয়েকটি ভিডিও ভাইরাল হয়। শুরুতে তার সমর্থকরা ভিডিওগুলোকে AI দিয়ে তৈরি বলে দাবি করলেও পরে এমপি নিজেই জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং গত ১৭ জুন তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে বিয়ের কাবিননামা নিবন্ধনকারী কাজী মাওলানা বি.এ.এম. বাকী বিল্লাহর বক্তব্যে নতুন মোড় নিয়েছে ঘটনা। তিনি জানান,…

বিস্তারিত

কিশোরগঞ্জের মিঠামইনে চাঞ্চল্যকর বিএনপি সভাপতি হত্যা মামলায় এবার নিজ দলের নেতার বিরুদ্ধেই ব্যবস্থা নিল ছাত্রদল। হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠায় মিঠামইন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম এই বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম ওরফে জাহাঙ্গীর হত্যাকাণ্ডের পর স্থানীয় জনতার হাতে আটক হওয়া হেলাল নামে এক যুবকের জবানবন্দিতে মোকাররম হোসেনের নাম উঠে এসেছে। এছাড়া পুলিশের হাতে গ্রেফতার হওয়া অন্য তিন আসামি ঘটনার আগে তিন দিন ধরে মোকাররমের স্বজনদের বাড়িতে অবস্থান করছিলেন বলেও এলাকাবাসী অভিযোগ করেছে। রাফিউল ইসলাম বলেন,…

বিস্তারিত

দিনাজপুরের বিরামপুরে বৃক্ষরোপণের জন্য এলাকায় পরিচিত লুৎফর রহমানের বিরুদ্ধে বন বিভাগের মামলা দায়েরের ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিজের টাকায় বিভিন্ন সড়ক ও সরকারি খোলা জায়গায় গাছ লাগিয়ে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী বন বিভাগের জায়গায় গাছ লাগানোকে কেন্দ্র করে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা তার কাছে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করেন। সেই টাকা দিতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে বনের গাছ কেটে ধান চাষের অভিযোগে আদালতে মামলা করা হয়। এই মামলায় লুৎফর রহমানের সঙ্গে তার কলেজে পড়া দুই ছেলেকেও আসামি করা হয়েছে। দক্ষিণ শাহবাজপুর মৌজার ৫৬৬২ নম্বর দাগে সরেজমিনে গিয়ে দেখা গেছে মামলার এজাহারে যে জায়গায়…

বিস্তারিত