Author: সংবাদপ্রবাহ
সোমবার (১৭ আগস্ট) সকালে টানা বৃষ্টিতে আবারও ডুবলো বন্দর নগরী চট্টগ্রাম। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক এবং অলিগলিতে পানির স্রোত এবং উচ্চতা ছিল ঝুঁকিপূর্ণ। টানা বৃষ্টিতে চারিদিকে রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানিতে ডুবন্ত ছিল সড়ক ও অলিগলি। এতে করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগে পড়তে দেখা গেছে। রবিবার (১৬ আগস্ট) রাত ১০টার পর থেকে শুরু হওয়া বৃষ্টিতে সোমবার (১৭ আগস্ট) সকাল পর্যন্ত নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, হালিশহর, পাঠানটুলি চৌমুহনী,চকবাজার, বাকলিয়া, কাতালগঞ্জ, পাঁচলাইশ, কাপাসগোলাসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। মূল সড়ক থেকে অলিগলি পর্যন্ত পানি উঠে যাওয়ার কারণে অনেক বাসাবাড়ির…
‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।’ -অন্নদাশঙ্কর রায় পঞ্চাশ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমরা হারিয়েছিলাম জাতিরাষ্ট্রের জন্মের মহানায়ক, মহান দার্শনিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৫১তম মৃত্যুবার্ষিকীতে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করে বাংলাদেশের জন্মের সমগ্র ইতিহাসের পুনর্পাঠ দরকার। বঙ্গবন্ধুকে কেবল ১৯৭১ দিয়ে বোঝা যাবে না। তাঁকে বুঝতে হলে বুঝতে হবে ১৯৪০-এর দশক থেকে ১৯৭৫ পর্যন্ত এই ভূখণ্ডের ধারাবাহিক মুক্তি-সংগ্রামকে। বঙ্গবন্ধুর রাজনীতির হাতেখড়ি হয়েছিল পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়েই। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং এই অঞ্চলের হিন্দু জমিদার-মহাজনদের দ্বৈত শোষণে তখন বাংলার মুসলমান কৃষক নিষ্পেষিত। গোপালগঞ্জের এক প্রত্যন্ত গ্রাম টুঙ্গিপাড়ায় বসে কিশোর মুজিব সেই শোষণ…
আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর, কলঙ্কময় ও রক্তাক্ত একটি দিন। আজকের এই শ্রাবণের আকাশ যেন ১৯৭৫ সালের সেই ভোরের মতোই ভারী হয়ে আছে। ৫১ বছর আগে এই দিনে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়ির সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়েছিল রক্তের স্রোত। সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ধানমন্ডি ৩২ নম্বর শুধু একটি বাড়ির ঠিকানা নয়। এটি বাঙালি জাতির মুক্তির তীর্থস্থান, আমাদের ইতিহাসের সূতিকাগার। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি দেয়াল জানে একটি জাতির জন্মের ইতিহাস। এখান থেকেই ৭ই মার্চের ভাষণের খসড়া তৈরি হয়েছিল, এখান থেকেই…
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয় জন মানুষের একসঙ্গে প্রাণ গেল। একই দিনে বগুড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে গেল একটি বাস, নিহত হলেন সাত শ্রমিক। সড়ক দুর্ঘটনায় এরকম মৃত্যুর খবর আমাদের প্রতিদিনই শুনতে হয়, দেখতে হয়। প্রতিটি দুর্ঘটনার প্রেক্ষাপট আলাদা। কিন্তু প্রতিটি দুর্ঘটনার সাক্ষ্য দিচ্ছে, বাংলাদেশের সড়কে মানুষের জীবনের দাম প্রতিদিন কমে যাচ্ছে। একটি দুর্ঘটনার খবর আসে, কিছু ছবি ছাপা হয়, স্বজনদের আহাজারি দেখা যায়, একটি তদন্ত কমিটি হয়, চালক গ্রেপ্তার হন। তারপর সব চুপচাপ। নতুন আরেকটি দুর্ঘটনা এসে পুরোনোটিকে মুছে দেয়। এভাবেই সড়ক দুর্ঘটনা এখন আমাদের জীবনে অস্বাভাবিক এক স্বাভাবিকতায় পরিণত হয়েছে। আমাদের ভাবা উচিত, এত…
ফ্রান্সে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে ‘বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্স’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির দুই বছর মেয়াদি ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রুপালী বাংলাদেশের ফ্রান্স প্রতিনিধি ও বাংলা টেলিগ্রামের সম্পাদক শাহ সুহেল আহমদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের সময়ের ফ্রান্স প্রতিনিধি আশিক আহমেদ উল্লাস। বৃহস্পতিবার দুপুরে প্যারিসের একটি রেস্টুরেন্টে আয়োজিত বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের আত্মপ্রকাশ ও সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। সংগঠনের নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সভায় উপস্থিত সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। নতুন কমিটির নাম ঘোষণা করেন…
আন্তর্জাতিক রাজনীতিতে কুটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হল রাষ্ট্র গুলোর চরিত্র লক্ষ করা এবং তা এনালাইসিস করা। সে ক্ষেত্রে ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পর বৈশ্বিক রাজনীতিতে যে উত্থান-পতন, পরাশক্তিগুলোর শীতল যুদ্ধ, বিশ্বমন্দার মধ্যেও দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে ১৯৭২ সালের পররাষ্ট্রনীতির মূল কথা হয়ে দাঁড়ায়: ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ বঙ্গবন্ধু সেই পররাষ্ট্রনীতি প্রনয়ণ করে। এটি কেবল নিছক নীতিবাক্য ছিল না; বরং ছিল বাংলাদেশের মতো ছোট কিন্তু ভূ-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের বাস্তব প্রয়োজন। অর্থনৈতিক পুনর্গঠনের স্বার্থে ভারত, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন ও মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক জরুরি ছিল। তাই স্বাধীনতার পর বাংলাদেশ কোনো সামরিক জোটে যোগ…
ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. রাব্বী। তিনি মাসকান্দা হাইস্কুল রোড এলাকার মোবারক হোসেনের ছেলে। রাব্বী একটি বেসরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ছিলেন এবং পাসপোর্ট অফিসের সামনে তার একটি কম্পিউটারের দোকান ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে তার দোকানের ভেতর আশ্রয় নেন। হামলাকারীরা দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে…
কাফরুলে যুবদলকর্মী মো. ইউসুফ হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অনুসন্ধানেজানা যায়, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে ইউসুফ নয়, অভিযুক্ত কাফরুল থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাব্বির দেওয়ান জনির মূল টার্গেটছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব ও আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(ডিএনসিসি) নির্বাচনের কাউন্সিলর প্রার্থী হাফিজুল ইসলাম বাবু। অনুসন্ধানে জানা যায়, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজ উদ্দিনহাফিজ ওরফে সিএনজি হাফিজকে ভারতে পালিয়ে যেতে সহযোগীতা করেছেন সাব্বিরদেওয়ান জনি।জনিকে গ্রেফতার করলেই এ হত্যাকাণ্ডের রহস্যজট বেরিয়ে আসবে বলে মনেকরেন ইউসূফের আত্মীয়স্বজন ও এলাকাবাসী। জানা যায়, নির্বাচনকেন্দ্রিক দ্বন্দ্বের জেরে বাবুর আগেও জনির রোষের শিকার হয়েছেনআরেকজন কাউন্সিলর প্রার্থী। ডিএনসিসি নির্বাচনে ৪ নম্বর…
প্যারিসের বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দূতাবাস কার্যালয়ে এ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় গণঅভ্যুত্থানের তাৎপর্য, আন্দোলনে প্রাণ হারানো ব্যক্তিদের অবদান এবং দেশে সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলোচনা করা হয়। ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সঞ্চালনায় ছিলেন দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয় এবং আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর লিখিত বাণী পড়ে শোনানো…
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মিশিগান এমন একটি অঙ্গরাজ্য, যার নির্বাচনী ফলাফলের দিকে শুধু আমেরিকাবাসী নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষও গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকেন। কারণ এটি একটি “ব্যাটলগ্রাউন্ড স্টেট” যেখানে রিপাবলিকান ও ডেমোক্র্যাট, উভয় দলেরই জয়ের বাস্তব সম্ভাবনা থাকে। তাই এই রাজ্যের ভোটের ফলাফল অনেক সময় পুরো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনে দেয়। ২০২৬ সালের ৪ আগস্ট (মঙ্গলবার) মিশিগানে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো। এই নির্বাচনের মাধ্যমে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এরপর ৩ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন, যেখানে প্রাইমারিতে বিজয়ী প্রার্থীরা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন। আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থার একটি বড়…
