Author: সংবাদপ্রবাহ

অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ও অস্ট্রেলিয়ান এইডের আর্থিক সহযোগিতায় ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ন্যাশনাল কমিউনিটি বেজড অর্গানাইজেশন (সিবিও) সামিট ২০২৬। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হওয়া এ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় খুবই কম’ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ঋণভিত্তিক নয়, অনুদানভিত্তিক আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন চায় বলে তিনি জানিয়েছেন । তিনি বলেন ‘জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় খুবই কম। অথচ যেসব দেশের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের কাছ থেকেই ঋণ নিয়ে আবার সেই ঋণ…

বিস্তারিত

সূদুর আর্জেন্টিনা থেকে আর্জেন্টিনার ভক্ত রাসেলের আমন্ত্রণে সদরপুরে আর্জেন্টিনার নাগরিক গুনজালোর আগমন। দুজনের পরিচয় ফেসবুকে। রাসেলের মেসি ও আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে তিনি রাসেলের সাথে দেখা করতে সদরপুর আসেন। এ সময় সদরপুরের সকল আর্জেন্টিনা সমর্থক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ শাওন গুনজালোকে স্বাগত জানান ও একটি জার্সি উপহার দেন। আর্জেন্টিনার নাগরিক গুনজালোর আগমন নিয়ে সদরপুরের আর্জেন্টিনা সমর্থকদের ভেতর প্রচুর উল্লাস লক্ষ্য করা গেছে। গুনজালোর সাথে কথা হলে গুনজালো জানান- তার প্রতি মানুষের এমন ভালোবাসা সত্যিই তাকে বিস্মিত করেছে। তিনি সদরপুরের সকল আর্জেন্টিনা সমর্থক তথা বাংলাদেশের সকল আর্জেন্টিনা ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

বিস্তারিত

ইকবাল মোহাম্মদ জাফর,  ইউরোপ: জলবায়ু পরিবর্তনের এক চরম ও ভয়ংকর রূপের মুখোমুখি এখন ইউরোপ। উত্তর আফ্রিকা থেকে ধেয়ে আসা তীব্র গরমের হল্কা এবং আবহাওয়াবিদদের ভাষায় এক শক্তিশালী ‘হিট ডোম’ বা তাপ বলয়ের কারণে ফ্রান্সে শুরু হয়েছে ইতিহাসের অন্যতম ভয়াবহ তাপদাহ। আজ ২৪শে জুন, ২০২৬ পর্যন্ত পাওয়া সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, এই তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনের মাঝেই এ পর্যন্ত অন্তত ৪৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির অর্ধেকেরও বেশি অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কবার্তা বা ‘রেড অ্যালার্ট’। এবার তাপদাহের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ফ্রান্সের দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল এবং রাজধানী প্যারিসে। মেতেও-ফ্রান্স(Météo-France)-এর তথ্য অনুযায়ী, দেশের বড় বড় শহরগুলোর…

বিস্তারিত

এশিয়া পোস্টে গত ২১ জুন (রোববার) ‘আজীবন মুনাফার প্রতিশ্রুতি: ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছে ছুটি কক্সবাজার লিমিটেড। মঙ্গলবার (২৩ মে) এশিয়া পোস্টের কাছে এ প্রতিবাদপত্র পাঠান প্রতিষ্ঠানটির ব্র্যান্ডিং ও মার্কেটিং বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোকলেছার রহমান। প্রতিবাদে বলা হয়েছে, এতদ্বারা আমাদের সম্মানিত গ্রাহক, বিনিয়োগকারী এবং সাধারণ জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি ‘এশিয়া পোস্ট’ নামক একটি অনলাইন প্ল্যাটফর্মে আমাদের প্রতিষ্ঠান ‘ছুটি কক্সবাজার লিমিটেড’ -কে কেন্দ্র করে একটি সম্পূর্ণ বানোয়াট, অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। উক্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আমাদের প্রতিষ্ঠানের মাত্র ৪ বিঘা…

বিস্তারিত

মাদকাসক্তি, অনলাইন জুয়া ও নানা ধরনের সামাজিক অবক্ষয়ের ঝুঁকিতে যখন দেশের তরুণসমাজের একটি অংশ, তখন সুস্থ বিনোদন ও খেলাধুলার মাধ্যমে তাদের ইতিবাচক ধারায়সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন আলফাডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান ও আফিনজা জুয়েলার্সের স্বত্বাধিকারী কাজী মনিরুল হক। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় ডিজিটাল পর্দায় খেলা দেখারআয়োজন করে তিনি তরুণদের একত্রিত হওয়ার একটি নিরাপদ ও আনন্দঘন পরিবেশ তৈরিকরেছেন। একই সঙ্গে মানবিক বিভিন্ন কর্মকাণ্ডেও নিয়মিত অংশগ্রহণ করে স্থানীয়দেরপ্রশংসা কুড়াচ্ছেন তিনি। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে ইতিবাচক শক্তিতে রূপ দিতে আলফাডাঙ্গার বিভিন্ন স্থানে বড়পর্দা স্থাপন করেছেন কাজী মনিরুল হক। এসব পর্দায় প্রতিদিন খেলা উপভোগ করতে জড়োহচ্ছেন শত শত তরুণ ও ক্রীড়াপ্রেমী। স্থানীয়দের মতে, এই…

বিস্তারিত

    গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে হামলা ও ছুরিকাঘাতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন নামের আরেক শিবিরকর্মী গুরুতর আহত হয়েছেন। রবিবার, ২১ জুন বিকাল ৩টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। নিহত সাইফুল্লাহ বারী উপজেলার শিমুলতাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন। আহত সালাউদ্দিনকে উদ্ধারের পর প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা…

বিস্তারিত

 দেশের মানুষ সাধারণত অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চায়। যদি আন্দোলন-পরবর্তী সময়ে দৃশ্যমান উন্নয়ন, স্থিতিশীলতা, কর্মসংস্থান বৃদ্ধি, আইন-শৃঙ্খলার উন্নতি এবং মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আরও স্পষ্টভাবে প্রতিফলিত হতো, তাহলে হয়তো অতীতের বিতর্কগুলো ধীরে ধীরে গুরুত্ব হারাতো। কিন্তু বাস্তবতা হলো, আন্দোলনের পর এমন অনেক ঘটনা ঘটেছে যা দেশের একটি বড় অংশ সহজভাবে গ্রহণ করতে পারেনি। ফলে আন্দোলন, এর নেতৃত্ব এবং পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা এখনও বিদ্যমান। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরুতে যারা পরিকল্পনা ও নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অনেকেই হয়তো কল্পনাও করেননি যে ঘটনাপ্রবাহ এত দ্রুত পরিবর্তিত হয়ে সরকার পরিবর্তনের মতো ঘটনা ঘটবে। কিন্তু রাজনৈতিক বাস্তবতা…

বিস্তারিত

সমগ্র নিউজ ফিড জুড়ে একটি মর্মান্তিক ঘটনা ঘুরে বেড়াচ্ছে। মিরপুরে মৃত্যুর সাতদিন পর এক বৃদ্ধা মায়ের পঁচা গলা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরের মাংস গলে খসে পড়ে যাচ্ছে শরীর থেকে তবু এতদিনে তার সন্তানরা মায়ের কোন খোঁজ নেয়নি। মৃত্যুর আগে হয়তো একটু পানির জন্য ছটফট করেছে ঐ বৃদ্ধা মা তবুও একটু পানি দেওয়ার কোন আপনজন ছিলো না তার পাশে। হয়তো একটু শেষ কথা বলার জন্য খুঁজেছে নিজের উদরস্থ সন্তানদের কিন্তু কই কোথাও কেউ নেই। সব যেন হারিয়ে গেছে সময়ের জমাটবদ্ধ লোভের ফাঁদে। যে মা একা নিভৃত একটি বদ্ধ ইট পাথরের খাঁচার ভেতর ধুঁকে ধুঁকে বিশ্বাসহীন নিশ্বাস ত্যাগ করেছেন তার…

বিস্তারিত

সংবাদ প্রবাহ ডেস্ক: ​ফরিদপুরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যার পর ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় জেলা আওয়ামী লীগের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর টেপাখোলা বনলতা সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লেকপাড় সোনালী ব্যাংকের মোড়ে গিয়ে এটি শেষ হয়। ​মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘ফরিদপুরের মাটি, আওয়ামী লীগের ঘাঁটি’, এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। ​গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ফরিদপুরে আওয়ামী লীগের ছোট ছোট কিছু মিছিল…

বিস্তারিত

মধ্যপ্রাচ্য মানব সভ্যতার সূতিকাগার। দজলা- ফোরাতের অববাহিকায় গড়ে ওঠা মেসোপটেমীয় সভ্যতা, জেরুজালেমের পবিত্র ভূমি, দামেস্কের প্রাচীন নগরী কিংবা মিশরের পিরামিড সব মিলিয়ে এই অঞ্চল মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে জন্ম অনেক সর্বপ্রাণবাদী ধর্মের। জন্ম নিয়েছে আব্রাহামিক তিনটি ধর্ম ইহুদি, খ্রিস্টান ও ইসলাম। অথচ সভ্যতার এই জন্মভূমি আজ বিশ্বের সবচেয়ে অস্থির, রক্তাক্ত ও মানবিক বিপর্যয়পীড়িত অঞ্চলে পরিণত হয়েছে। গোষ্ঠীগত বিরোধ, জাতিগত বিরোধ, আন্তঃধর্মীয় সংঘাত, বহিঃশক্তির নীলনকশা অশান্ত করে রেখেছে সভ্যতার এই উৎপত্তিস্থলকে। প্রাচীন সেমিটিক জনগোষ্ঠীর বিভিন্ন শাখা ইহুদি, আরব, আরামীয়সহ নানা সম্প্রদায় এই অঞ্চলে বসবাস করত। ব্যাবিলনীয়, পারস্য, গ্রিক, রোমান, বাইজেন্টাইন এবং পরবর্তীকালে মুসলিম সাম্রাজ্যের উত্থান-পতনের মধ্য দিয়ে অঞ্চলটির রাজনৈতিক…

বিস্তারিত