Author: সংবাদপ্রবাহ
বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় শিশু রাহাতকে (১০) বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে ট্রেনে কাটা পড়ে শিশুটির একটি হাত পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর )বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাহাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর…
বাংলাদেশের শিল্পাঙ্গনে দীর্ঘদিন ধরে নিজস্ব শিল্পভাষা নির্মাণে কাজ করে চলেছেন শিল্পী ও প্রিন্টমেকার রুহুল আমিন তারেক। তাঁর শিল্পচর্চা এবার পেল আন্তর্জাতিক অঙ্গনের আরেক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তিনি যুক্তরাজ্যের Global Talent Visa অর্জন করেছেন Arts and Culture ক্ষেত্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগ থেকে বিএফএ ও এমএফএ সম্পন্ন করা রুহুল আমিন তারেক মূলত প্রিন্টমেকিংকে কেন্দ্র করে তাঁর শিল্পভাষা গড়ে তুলেছেন। একই সঙ্গে তিনি চিত্রশিল্পী ও সংগীতশিল্পী হিসেবেও সক্রিয়। দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান ও ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক শিল্প আয়োজনে তাঁর অংশগ্রহণ রয়েছে। শিল্পচর্চায় তাঁর অর্জনের ঝুলিও সমৃদ্ধ। জাতীয় চারুকলা প্রদর্শনী, Young Artist Art Exhibition…
সদরপুর (ফরিদপুর): আদালতের রায় অনুযায়ী ফরিদপুরের সদরপুর উপজেলার ১নং চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুরতলা মোড়ে স্থাপনের দাবিতে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাওলানা রাশেদুল ইসলামের নেতৃত্ব ও সার্বিক সহযোগিতায় চরবিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। তাঁর নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ মানববন্ধনে সমবেত হন। মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য বাচ্চু কাজী, আবুল কাসেম মোল্যা ও আব্দুল গফফার মিয়া। বক্তারা আদালতের রায় অনুযায়ী খেজুরতলা মোড়ে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের…
সন্মাত্রানন্দ কৃষ্ণচূড়ার লাল পাপড়ি-ছড়ানো পিচের রাস্তাটা যেখানে মাটির রাস্তায় এসে মিশেছে, সেইখানে ক্লাবঘরের উল্টোদিকে ছোটো নিরালা একটি দোকান। সাজসজ্জা থেকেই বোঝা যায়, পুরোনো আমলের; পেছনে আয়ুর্বেদিক ওষুধের বয়াম-ভরা কাচের আলমারি রেখে সামনে টুলের ওপর বসে থাকা মানুষটিও বেশ পুরোনো। তা হবে ষাটের উপর বয়স। ফরসা স্থূলাকার শরীর, একমাথা পাকা চুল, কাঠবিড়ালির লেজের মতন বিশাল পাকা গোঁফ, দেখলেই মনে হয় সব সময় যেন হাসছেন। নাম—নিরাপদ ভট্টাচার্য। টেবিলের উপর ঝুঁকে খলনুড়ি দিয়ে সারাদিন গভীর মনোযোগে কীসব যেন চূর্ণ করে চলেছেন। তিনি শুধু ওষুধ-বিক্রেতাই নন, কবিরাজও। রক্তে শর্করার মাত্রাধিক্য, ব্লাড-রিপোর্ট দেখালাম। এলোপাথাড়ি বহু চিকিৎসা করিয়েছি, ফল তেমন কিছুই পাইনি। কবিরাজ চোখ-জিভ সব দেখলেন।…
দৈনিক সংবাদ প্রবাহের সাথে কথা বলেছেন ভারতীয় তরুণ চলচ্চিত্র নির্মাতা, অভিনয় শিল্পী, চিত্রনাট্যকার ও লেখক কৌশিক কর। মঞ্চ থেকে পর্দা, অভিনয় থেকে চলচ্চিত্র পরিচালক হিসেবে জীবনের প্রতিটি মুহূর্তকে আলাদা করে দেখার ও চেনার চেষ্টা করেছেন তিনি। কৌশিক করের সাথে তার চিরন্তন ভাবনাগুলো নিয়ে কথা বলেছেন কাজী বনফুল। দৈনিক সংবাদ প্রবাহে দুই পর্বে সে কথোপকথন প্রকাশিত হবে। এটি প্রথম পর্ব… কাজী বনফুল – আমরা জানি আপনি একাধারে একজন অভিনেতা, নাট্য পরিচালক, চলচ্চিত্র নির্মাতা। আপনি একত্রে এতগুলো শৈল্পিক সত্তাকে কীভাবে লালন করেন? কৌশিক কর- আসলে আমি এগুলির একটাও নই। এই পরিচয়গুলো শিল্প-সমাজে আপনা আপনিই গড়ে উঠেছে আমার কর্মের প্রকাশে। শিল্প প্রকাশভঙ্গী বা…
মক্কা নগরীতে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হলো। এই জোটকে অনেকেই আপাতদৃষ্টিতে মুসলিম বিশ্বের ঐক্য বা ইসলামি ন্যাটো বলার চেষ্টা করছেন। ইসলামি জোট করলে অবশ্যই সেখানে ইরান, মিশর ও অন্যান্য মুসলিম প্রধান দেশ থাকতে হবে। মধ্যপ্রাচ্যে ইরান ও উত্তর আফ্রিকায় মিশর প্রভাবশালী রাষ্ট্র। এই দুই দেশ বাদ দিয়ে ইসলামি জোট হলো বর ছাড়া বরযাত্রার মতো ঘটনা। এই চুক্তির গভীরে প্রবেশ করলে স্পষ্ট হয়ে যায় যে এটি আসলে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও সুদৃঢ় করার একটি সুপরিকল্পিত কৌশল ছাড়া আর কিছুই নয়। এই জোটের নাম মক্কা জোট হলেও এর নকশা তৈরি হয়েছে ওয়াশিংটনে এবং এর…
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে আগামী ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এ লক্ষ্যে কেন্দ্রটিতে শেষ পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দুই ধাপে শতাধিক পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ের জটিল ও সংবেদনশীল পরীক্ষাগুলো চলছে। প্রতিটি ধাপ বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনের পর এগিয়ে নেওয়া হচ্ছে। এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক জাহেদুল হাছান জানান, আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে গ্রিড সিনক্রোনাইজেশনের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। তবে সব পরীক্ষা ও নিরাপত্তা যাচাই শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করা…
শ্রাবণের সেই ভোরে কোথাও হয়তো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কোথাও আকাশজুড়ে জমেছিল কালো মেঘ। কোথাও বা ঝুম বৃষ্টি ফোঁটায় রিনিঝিনি সুরে বাজছিল টিনের চাল। ১৯৭৫ সালের শ্রাবণের কাকডাকা সেই ভোরে ঢাকার ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িটিতে নেমে এসেছিল ইতিহাসের নির্মমতম অন্ধকার। সেই বাড়িটি, সেদিন সাক্ষী হয়েছিল ভয়াবহ এক হত্যাযজ্ঞের। রক্তে রঞ্জিত হয়েছিল ৩২ নাম্বারের সেই সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে নেমে এসেছিল বাঙালির স্বাধীনতার ইতিহাসের এক মহীরুহের শেষ পদচিহ্ন। সেখানেই ঘাতকের বুলেটে প্রাণ হারান বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫১ বছর আগে সেই রাতে ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়াও স্ত্রী বেগম ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ…
প্যারিসে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। অনলাইন পোর্টালে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়ে অনেক আবেদনকারীকে মাসের পর মাস ‘নো স্লট অ্যাভেইলেবল’ বার্তা দেখতে হচ্ছে। অন্যদিকে ফ্রান্সের প্রিফেকচারে কাজের অনুমতি নবায়ন কিংবা বৈধতার কাগজপত্র জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা রয়েছে। ফলে সময়মতো পাসপোর্টের আবেদন করতে না পারা অনেক প্রবাসীর জন্য তৈরি করছে বাড়তি অনিশ্চয়তা। দীর্ঘদিনের এই অভিযোগের মধ্যেই প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ ই-পাসপোর্ট সেবা ঘিরে গত কয়েক সপ্তাহের ঘটনাপ্রবাহ নতুন কিছু প্রশ্ন সামনে এনেছে। বিশেষ সেবার কয়েকটি দিনে সেবাপ্রার্থীর উপস্থিতিতে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। একদিকে ২৫ জুলাই ও ৮ আগস্টের বিশেষ সেবায় তুলনামূলক কমসংখ্যক মানুষ…
মৃত্যুর প্রতি গভীর ভালোবাসা তাঁকে নিয়ে গিয়েছিল সন্ন্যাসের পথে। তিনি অকপটে বলেন, ‘একজন যুবক যেভাবে কোনো একজন যুবতীর প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় ও ভালোবাসে, আমিও সেভাবেই মৃত্যুকে ভালোবাসি।’ এই মৃত্যুপ্রেম নিয়েও তিনি জীবনের গান গাইছেন নিজের মতো করে। নিজেকে তিনি ঠিক লেখক দাবি করেন না। তাঁর ভাষায়, লেখকসত্তা তাঁর পাঠকসত্তার সম্প্রসারণ। সে অর্থে লেখালেখি তাঁর পাঠকসত্তার যন্ত্রণার বহিঃপ্রকাশ। যন্ত্রণা অথবা পরমানন্দের! সে তর্কে না গিয়ে, আমরা বরং বুঁদ হয়ে থাকি তাঁর সৃষ্টিতে, আনন্দে অবগাহন করি তাঁর শব্দে। তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ প্রভৃতি আলাদা জাতবিচার মানেন না। অতীত, বর্তমান, ভবিষ্যতকে দাঁড় করান এক সমতলে। এবং নিশ্চিতভাবেই অতীত ছুঁয়ে, বর্তমান পেরিয়ে,…
