Author: সংবাদপ্রবাহ

রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সরাসরি অনুপস্থিতি এবং অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগের কারণে তার মৃত্যু হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত শিশুটির নাম আভান। তার বাবা মৃদুল ইসলাম একজন গণমাধ্যমকর্মী। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত পরিবারটি ঘটনার সঙ্গে জড়িত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে স্বজনরা জানিয়েছেন। পরিবারের সদস্যরা জানান, গত ২৮ সেপ্টেম্বর জ্বর ও পেটে ব্যথা নিয়ে আভানকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রাথমিকভাবে ডেঙ্গুর আশঙ্কা করে সে…

বিস্তারিত

 নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দায় স্বামীর বন্ধুর কাঁচাবাজার নিয়ে আসাকে কেন্দ্র করে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা, মিথ্যা সম্পর্কের অপপ্রচার এবং ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করেছেন সংবাদ সম্মেলন করেছেন শ্রীমতি সীমা রানী দাস। শনিবার (৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে সীমা রানী দাস বলেন, গত ১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তার স্বামীর বন্ধু জিয়াবুল রহমান জিয়া তাদের বাড়িতে কাঁচাবাজার দিতে আসেন। এ সময় তার দেবর সুমন কুমার দাস বিষয়টি দেখতে পেয়ে কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে সেখানে আসেন। এরপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সমাজের কাছে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়। সীমা রানী দাসের অভিযোগ, তার দেবর সুমন কুমার…

বিস্তারিত

ওয়াসিম আকরাম, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মান্দায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাবেক যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান ফিরোজ, মান্দা…

বিস্তারিত

ওয়াসিম আকরাম, নওগাঁ প্রতিনিধি: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নওগাঁর মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের কাশোপাড়া গ্রামে নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নির্মিত এ রাস্তায় দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছেন এলাকার প্রায় ৫০টি পরিবারের মানুষ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও চলাচলের দুর্ভোগ বিবেচনায় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে রাস্তাটি বাস্তবায়ন করা হয়েছে। কাশোপাড়া গ্রামের সুভানের বাড়ি থেকে পুকুরের পশ্চিম-উত্তর পাশ দিয়ে মহসিনের বাড়ি পর্যন্ত রাস্তাটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগে এ পথে ভালো কোনো রাস্তা না থাকায় বর্ষা এলেই কাদাপানিতে পথটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। শুকনো মৌসুমে ছিল ধুলোময়…

বিস্তারিত

ওয়াসিম আকরাম, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হামিদুর রহমান শাহানা গণসংযোগ করেছেন। গতকাল সন্ধ্যায় মান্দা ফেরিঘাট বাজার এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে নিজের নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁদের দোয়া ও সহযোগিতা কামনা করেন। মান্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও থানা বিএনপির সদস্য হামিদুর রহমান শাহানা ৪ নম্বর মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। প্রচারপত্রে তিনি উল্লেখ করেন, মান্দা ইউনিয়ন একটি অবহেলিত জনপদ। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি…

বিস্তারিত

ওয়াসিম আকরাম, নিজস্ব প্রতিবেদক: নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরের একমাত্র শিশু বিনোদনকেন্দ্র ‘কেন্দ্রীয় শিশু পার্ক’ এখন অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দীর্ঘদিন সংস্কার ও পরিচর্যার অভাবে পার্কের ভেতরে জমেছে ময়লা-আবর্জনা ও আগাছা। এরই মধ্যে প্রধান ফটকের সামনের জায়গায় ইট, বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রেখে দখল করে রাখার অভিযোগ উঠেছে। ফলে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জায়গাটি দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত পার্কটির ভেতরের পরিবেশ বেশ নোংরা। বিভিন্ন স্থানে শুকনো পাতা, ময়লা-আবর্জনা পড়ে আছে। শিশুদের বসার স্থান ও হাঁটার পথও দীর্ঘদিন যথাযথভাবে পরিষ্কার করা হয়নি। পার্কে থাকা বিভিন্ন রাইড ও স্থাপনার অবস্থাও ভালো নয়।…

বিস্তারিত

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ২৭–২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বিডিও প্রশিক্ষণ কেন্দ্রে বাহাদুরপুর ও শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্হাপনা পরিকল্পনা বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জলবায়ু-সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM), কঠিন বর্জ্য ব্যবস্থাপনা(SWM), এবং IWRM ও SWM পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে ইউনিয়নের পানি ও বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান সমস্যা চিহ্নিত করেন এবং সম্ভাব্য সমাধান ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে একটি কর্মপরিকল্পনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ…

বিস্তারিত

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফের বিরুদ্ধে ঘুষ, কমিশন বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি এসি ক্রয়ের টেন্ডারে জালিয়াতি ও অনিয়ম করে প্রাণ আরএফএল-কে কাজ পাইয়ে দেওয়ার ষড়যন্ত্রের খবর পাওয়া গিয়েছে। অভিযোগ আছে মনজুরুল আলম শরীফ ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল।  সম্প্রতি এসি ক্রয়ের টেন্ডার আহ্বান করা হলে প্রাণ আরএফএল, মজিদ এন্ড সন্স এবং আমানত এন্টারপ্রাইজ নামে তিনটি কোম্পানি দরপত্র দাখিল করে। দরপত্র মূল্যায়নের অংশ হিসেবে ভিআরএফএসির অথরাইজেশন যাচাইয়ের জন্য দরপত্র দাখিল করা তিন প্রতিষ্ঠানের ম্যানুফ্যাকচারিং কোম্পানির নিকট ইমেইলে পাঠানো হয়।  আমানত এন্টারপ্রাইজ এবং মজিদ এন্ড সন্স এর অথরাইজেশনের সত্যতা নিশ্চিত…

বিস্তারিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবিএম সিদ্দিক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এবিএম সিদ্দিক বনানী থানার সি আর মামলা নং ২৭৫/২০২৬ এর ১০ নং আসামী। এছাড়াও হাতিরঝিল থানার সি আর মামলা নং ১২১৪/২০২৪ এর৭ নং আসামী। তেজগাঁও থানার সি আর মামলা নং ৯/৯২৬ এর ৫ নং আসামি। বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামিরা কী করে ঘুরে বেড়ায় এই নিয়ে জনমনে  প্রশ্ন ওঠেছে। অনুসন্ধানে জানা যায়, ঢাকার বিভিন্ন এলাকায় যেমন বনানী হাতিরঝিল ,মোহাম্মদপুর, তেজগাঁও এলাকায় আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর দেশীয় অস্ত্র দিয়েহামলা চালায় স্বৈরাচারের দোসর ও তার অর্থায়নে পরিচালিত ক্যাডার বাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তার অর্থায়নের ফলে একাধিক ছাত্র…

বিস্তারিত

দৈনিক সংবাদ প্রবাহের সাথে কথা বলেছেন ভারতীয় তরুণ চলচ্চিত্র নির্মাতা, অভিনয় শিল্পী, চিত্রনাট্যকার ও লেখক কৌশিক কর। মঞ্চ থেকে পর্দা, অভিনয় থেকে চলচ্চিত্র পরিচালক হিসেবে জীবনের প্রতিটি মুহূর্তকে আলাদা করে দেখার ও চেনার চেষ্টা করেছেন তিনি। কৌশিক করের সাথে তার চিরন্তন ভাবনাগুলো নিয়ে কথা বলেছেন কাজী বনফুল। দৈনিক সংবাদ প্রবাহে দুই পর্বের সাক্ষাৎকারের এটি শেষ পর্ব… কাজী বনফুল: গত পর্বের সাক্ষাৎকারে আপনি সমাজ, মানুষ, শ্রেণীর ব্যবধানের কথা বলতে গিয়ে ট্রেন ও কাশফুলের মধ্যে দিয়ে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীকে উপমা হিসেবে টেনে এনেছেন। আপনান বক্তব্যে তাহলে কী সত্যজিৎ রায়ের পথের পাঁচালীকে একটু পাশ কাটানো হলো কীনা বা আপনি কী মনে করেন…

বিস্তারিত