Author: সংবাদপ্রবাহ
আওয়ামী লীগ ও জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান নারায়ণগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং বাংলাদেশে বসে জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্র করছে। অতীতেও আওয়ামী লীগ ও জামায়াত বিএনপি এবং দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেন তিনি। রবিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান। তিনি বলেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ সেই ষড়যন্ত্র মোকাবিলা করেছিল। রাশেদ খান…
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর নিয়ামতপুর জোনাল অফিসে গ্রাহকসেবা নিয়ে নানা অভিযোগ উঠেছে। নতুন মিটার স্থাপন, বিদ্যুতের লোড বৃদ্ধি ও মিটার স্থানান্তরের মতো সেবা পেতে দীর্ঘসূত্রতা, হয়রানি এবং অর্থ দাবির অভিযোগ করেছেন কয়েকজন গ্রাহক। এসব অভিযোগের বিষয়ে অফিসটির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মেসবাহুল হক ও ওয়ারিং ইন্সপেক্টর রফিকুল ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। গ্রাহকদের অভিযোগ, অনলাইনে নতুন মিটারের আবেদন করেও নানা ত্রুটির কারণ দেখিয়ে অনেকে প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করলে দ্রুত কাজ হওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া একাধিক মিটার অনুমোদন ও বিভিন্ন ত্রুটির অজুহাতে অর্থ চাওয়ার অভিযোগও করেছেন কেউ কেউ। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ…
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে কৌশলে ডেকে নিয়ে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ এবং তা প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মো. জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর মান্দা থানায় মামলা নথিভুক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৭ অক্টোবর ঘটনাটি ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, রাজশাহীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকার বাসিন্দা মীর মো. আনোয়ার হোসেন (৬২) ছেলের জন্য পাত্রী দেখার উদ্দেশ্যে পূর্বপরিচিত এক নারীর মাধ্যমে মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের…
মোহাম্মদ মুনির হোসেন ফ্রান্স প্রতিনিধি: প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা, সিলেট বিভাগের উন্নয়ন এবং দীর্ঘদিনের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের প্রত্যয়ে ‘প্রবাসীর অধিকার, সিলেটের উন্নয়ন, ঐক্যবদ্ধ আন্দোলনে গণদাবির বাস্তবায়ন’ স্লোগানকে সামনে রেখে ফ্রান্সে সিলেট বিভাগ গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি নবগঠিত এ কমিটির অনুমোদন দিয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন লিগ্যাল এইড ফ্রান্সের পরিচালক আজাদ মিয়া এবং সদস্য সচিব হয়েছেন প্রবাসী সাংবাদিক ও মানবাধিকারকর্মী আব্দুল মোমিত (রোমেল)। গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ফ্রান্স কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১ অক্টোবর অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন পাঠানো হয়েছিল। অনুমোদিত…
পুষ্টির চাহিদা পূরণ, প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্য নিয়ে শুরু হওয়া ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হলেও এর কাঙ্ক্ষিত সুফল মাঠপর্যায়ের কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছায়নি। বরং সরকারি অর্থ অপচয় ও অনিয়মের মাধ্যমে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে। প্রকল্পের কেনাকাটা ও বিভিন্ন কাজের ঠিকাদারি বরাদ্দে অনিয়মের অভিযোগও রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, নিয়ম-নীতির তোয়াক্কা না করে পছন্দের ঠিকাদারদের কাজ দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় না রেখে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মাধ্যমে কাজ বাগিয়ে নেওয়া এবং এর বিনিময়ে…
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর আত্রাইয়ে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা অপসারণ করা হয়েছে। পরে নির্ধারিত মান অনুযায়ী নির্মাণসামগ্রী ব্যবহার করে সড়কের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সরেজমিনে দেখা যায়, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের সিদ্ধেশ্বরী মোড় থেকে মিঠাপুর পর্যন্ত ২ দশমিক ৩ কিলোমিটার সড়কের নির্মাণকাজ চলছে। সেখানে নিম্নমানের খোয়া সরিয়ে প্রথম শ্রেণির ইট ব্যবহার করে তা ভেঙে সড়কের বেড তৈরির কাজ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম, মুক্তার হোসেন ও মনসুর আলীসহ কয়েকজন বলেন, নির্মাণকাজে নিম্নমানের খোয়া ব্যবহারের বিষয়টি তাঁরা আগেই সংশ্লিষ্টদের জানিয়েছিলেন। পরে…
ওয়াসিম আকরাম, নওগাঁ: নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার ১২৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও সনাতন ধর্মাবলম্বী নেতারা অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম। সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, সরকারি সহায়তা, বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)…
ওয়াসিম আকরাম, নওগাঁ :নওগাঁর মান্দায় উৎসবমুখর পরিবেশে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘কারাম’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নাচ, গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে ভালাইন ইউনিয়নের উৎসবস্থল। জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ (মান্দা উপজেলা শাখা) ও ভালাইন ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। ঐতিহ্যবাহী পোশাক পরে ঢাক, মাদল ও বাঁশির তালে আদিবাসী শিল্পীরা নাচ-গান পরিবেশন করেন। আয়োজকরা বলেন, নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার লক্ষ্যেই প্রতিবছর কারাম উৎসব আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা…
জাফর ইকবাল, শিবগঞ্জ (বগুড়া) প্রতিবেদক একসময় বগুড়ার শিবগঞ্জের গ্রামাঞ্চলে শীতের মৌসুম এলেই দেখা মিলত আখের ক্ষেত আর গুড় তৈরির ব্যস্ততা। মাঠ থেকে আখ কেটে রস বের করা, বড় কড়াইয়ে ঘণ্টার পর ঘণ্টা জ্বাল দেওয়া—এরপর সেই রস থেকেই তৈরি হতো সুস্বাদু গুড়। সময়ের সঙ্গে আখ চাষ কমেছে, কমেছে ঐতিহ্যবাহী পদ্ধতিতে গুড় তৈরির আয়োজনও। ফলে নতুন প্রজন্মের অনেকের কাছেই আখ থেকে গুড় তৈরির দৃশ্য এখন অনেকটাই নতুন। তবে পুরোনো সেই ঐতিহ্য ধরে রেখেছেন বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার রহবল এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় মাস্টার। শিক্ষকতা থেকে অবসরে গিয়ে তিনি সাড়ে তিন বিঘা জমিতে আখ চাষ করছেন। একই সঙ্গে নিজের চাষ করা আখ…
চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক: ২০ টাকা চুরির দায়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে গুরুতরভাবে মারধর, চুল কেটে দিয়ে অবরুদ্ধ করে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এঘটনাটি পুলিশ জানতে পেরে বুধবার (৭ অক্টোবর) বিকালে ওই শিক্ষককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক আরিফ উল্লাহ (২৩) চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মাষ্টার পাড়াস্থ চকরিয়া তানযীমৃল কুরআন হিফজ মাদ্রাসার শিক্ষক। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলারউত্তর ধুরং ইউনিয়নের জুম্মা পাড়ার শহিদুল্লাহর ছেলে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পৌরসভার ৮নং ওয়ার্ডের চিরিংগা মাষ্টার পাড়াস্থ চকরিয়া তানযীমুল কুরআন হিফজ মাদ্রাসায় পড়াশোনারত ১০ বছর বয়সী এক শিশুকে টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে শিক্ষক আরিফ উল্লাহ মারধর ও…
