Author: সংবাদপ্রবাহ

ওয়াসিম আকরাম নিজস্ব প্রতিবেদক ‎নওগাঁর মান্দায় নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসা মাঠ সংস্কারের প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন শিক্ষক, শিক্ষার্থীরা, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নহলা কালুকাপাড়া গ্রামে অবস্থিত এই দাখিল মাদ্রাসা মাঠের পশ্চিমাংশে একটি গভীর পুকুর রয়েছে। পুকুরটি দীর্ঘদিন সংস্কার না করাই মাদ্রাসার মাঠের বেশ কিছু অংশ ভেঙ্গে পুকুরের মধ্যে বিলীন বিলীন হয়ে যাওয়ার ফলে মাদ্রাসা মাটি সংকুচিত হয়ে পড়ে। এতে করে শিক্ষার্থীরা খেলাধুলার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি মাদ্রাসার নতুন করে ভবন নির্মাণ নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে। এমত অবস্থায় শিক্ষক আনোয়ার হোসেন বাবু, ইসহাক আলী, ইসমাইল হোসেন, শিক্ষার্থী ইউসুফ আলী, আদিয়া তাহসিনসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক রাজনৈতিক নেতৃবৃন্দ…

বিস্তারিত

ওয়াসিম আকরাম, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আদালতে মুচলেকা দিয়ে ফের বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। একই সঙ্গে ক্ষমতার প্রভাব খাটিয়ে একটি ক্যানেল থেকে মাছ শিকারের অভিযোগও করেছেন ভুক্তভোগী। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার হাতুর ইউনিয়নের সাগরাইল-গোকুলপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে। ভুক্তভোগী বেলাল হোসেন গোকুলপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে। তাঁর অভিযোগ, পৈতৃক সম্পত্তির সামনে একটি ক্যানেল রয়েছে। জমির সঙ্গে সংলগ্ন ওই ক্যানেলে দীর্ঘদিন ধরে শুকনো মৌসুমে স্থানীয়রা মাছ ধরে তা শান্তিপূর্ণভাবে ভাগ করে নেন। তবে পার্শ্ববর্তী দিঘীপাড়া গ্রামের মেহেদী হাসান, মইনুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন সেখানে প্রভাব খাটিয়ে মাছ শিকার করে আসছেন।…

বিস্তারিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে হামের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোজামনি (৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন কোনো শিশুর এ হাসপাতালে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) সকালে জ্বর, সর্দি-কাশিসহ হামের উপসর্গ দেখা দেওয়ায় রোজামনিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। রোজামনি পার্শ্ববর্তী সালথা উপজেলার সাধুহাটি গ্রামের সৌদি আরবপ্রবাসী অহিদ শেখের মেয়ে। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল…

বিস্তারিত

আরিফুল হক সাহিন, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসান (২৫) নামে এক পেশাদার খুচরা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল সারাইগাছী বাজার চারমাথা মোড় থেকে শিশাহাটগামী সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সারাইগাছী এলাকার একটি মুদি দোকানের সামনে ও নির্মাণাধীন একটি ভবনের নিকট পাকা রাস্তার পাশে মাদক বিক্রির সময় মেহেদী হাসানকে আটক করা হয়। গ্রেপ্তার মেহেদী হাসান পোরশা…

বিস্তারিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধ: নওগাঁ প্রতিনিধি নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও পুরুষ সহ চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এই চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই চারজন এখন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা (বিওপি) এলাকা দিয়ে আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী। খবর পেয়ে সোনাডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেয়। বর্তমানে ওই চারজন ভারত ও বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন…

বিস্তারিত

দৈনিক সংবাদ প্রবাহের সঙ্গে বৃক্ষ ও মানুষের মধ্যে সম্পর্কের গভীরতা, বৃক্ষের ভেষজ গুণাগুণ ও প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলেছেন- বৃক্ষবন্ধু হিসেবে খ্যাত উদ্ভিদবিদ আজহারুল ইসলাম খান। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন-কাজী বনফুল। কাজী বনফুল: আপনাকে সবাই বৃক্ষপ্রেমী হিসেবে চেনে। বৃক্ষের প্রতি এই প্রেমটা কীভাবে গড়ে উঠলো, শুরুটা যদি আমাদের বলতেন? আজহারুল: আমার বৃক্ষপ্রেমের শুরুটা আসলে বাবার হাত ধরে। বলতে পারেন, অনেকটা হেরিডিটির মতোই এই ভালোবাসাটা আমার মধ্যে এসেছে। আমার বাবা গাছ লাগাতে খুব ভালোবাসতেন। ছোটবেলায় তিনি আমাকে সঙ্গে নিয়ে বিভিন্ন ধরনের বৃক্ষ, লতা ও গুল্মের পরিচর্যা করতেন। গাছের সঙ্গে বাবার যে মমতা, যত্ন আর ভালোবাসা ছিল, খুব ছোট বয়সেই সেটার গভীর প্রভাব…

বিস্তারিত

নাটোরের গুরুদাসপুরে ছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজুল ইসলাম উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েই মামলার বাদীকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জামিনে বের হওয়ার পর শতাধিক গাড়ির বহর নিয়ে তাকে ফুল দিয়ে বরণ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। জানা যায়, গত মঙ্গলবার রাতে উচ্চ আদালতের আদেশে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ফিরোজুল ইসলাম (৪৮)। এসময় কারাগারের সামনে থেকে শতাধিক মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন তার সমর্থকরা। এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মানুষ রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরদিন…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তা তালহা জুবাইর মাসরুরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ সুবিধা নিয়ে দুটি লাভজনক প্রকল্পের পিডি পদ বাগিয়ে নেওয়া এবং মাঠ পর্যায়ে অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি বিসিএস কৃষি ক্যাডারের ২৯তম ব্যাচের কর্মকর্তা। অধিদপ্তর সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে ‘টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প’ এবং ‘ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ প্রজেক্ট’ এই দুটি বড় বাজেটের প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টদের অভিযোগ, ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা হওয়া সত্ত্বেও এবং কোনো এপিডি বা ডিপিডি পদে কাজের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই, তৎকালীন রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি উপজেলা কৃষি কর্মকর্তা থেকে এই…

বিস্তারিত

নিয়ামতপুর( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে মাদক ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে যুবসমাজকে দূরে রেখে সুস্থ, সুশৃঙ্খল ও মানবিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে নওগাঁর নিয়ামতপুরে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভাবিচা পশ্চিমপাড়া তরুণ যুব সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে স্থানীয় তরুণ-যুবকদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টিই ছিল আয়োজনটির অন্যতম উদ্দেশ্য। টুর্নামেন্টে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম কাউসারুল ইসলাম রতনের সঞ্চালনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার। বিশেষ অতিথি হিসেবে…

বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের নির্বাচনকে ঘিরে বিএনপি জোটের ভেতরের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব অভিযোগ করেছেন, বিএনপি তার সঙ্গে মুনাফেকি করেছে। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আসনটি দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে ইসলামপন্থীদেরও বড় সমর্থন রয়েছে। জোটের সমঝোতার অংশ হিসেবে আসনটি জমিয়তকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনের মাঠে বিএনপির একটি অংশ প্রকাশ্যে ও গোপনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করেছে। আরেকটি অংশ দায়িত্ব পালনে আন্তরিক ছিল না, যে কারণে প্রত্যাশিত ফল আসেনি। মাওলানা জুনায়েদ আল হাবিবের অভিযোগ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন…

বিস্তারিত