Author: সংবাদপ্রবাহ

ওয়াসিম আকরাম, নওগাঁ: ‘ব্যস্ততম এই পৃথিবীতে একটু সুখের আশায়, চলো মোরা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জীবনতরী হাওয়ার ওপর ভাসাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ,১৫ অক্টোবর বৃহস্পতিবার নওগাঁর মান্দায় ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিক সাফিউল ইসলাম রকির সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি গমের আলী এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মান্দা…

বিস্তারিত

ওয়াসিম আকরাম, নওগাঁ: নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার তুলসীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের দারাজ উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তুলসীরামপুর গ্রামে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার এ বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে শহিদুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা…

বিস্তারিত

ওয়াসিম আকরাম, নওগাঁ:‌ নওগাঁর মান্দায় দাসপাড়া ডিগ্রি কলেজের ২৭তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, নবীনবরণ, আইসিটি ল্যাব উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জোকাহাট এলাকায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইসিটি ল্যাবের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। কলেজের সভাপতি ও মহাদেবপুরের জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মকুল, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এমদাদুল হক, উপজেলা যুবদলের সাধারণ…

বিস্তারিত

ওয়াসিম আকরাম, নওগাঁ: নওগাঁর মান্দায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বন্ধ থাকা একটি ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত ইটভাটার সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার জলছত্র মোড় এলাকায় মেসার্স রাজ ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করে জরিমানার অর্থ আদায় করেন। পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানে নওগাঁ ব্যাটালিয়ন আনসারের…

বিস্তারিত

ওয়াসিম আকরাম, নওগাঁ: ‘দুর্যোগ থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আরিফুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ,…

বিস্তারিত

দৈনিক সংবাদ প্রবাহের সঙ্গে চলচ্চিত্র নির্মাতা শমীক তার সদ্য মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র “মায়া সত্য ভ্রম ” ও তার চলচ্চিত্র ভাবনা এবং সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন। দৈনিক সংবাদ প্রবাহের পক্ষ থেকে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন- কাজী বনফুল। মায়া, সত্য নাকি এক চরম ভ্রম? সিনেমার নামটা যেন সিনেমার প্রতিটি ফ্রেমকে নিখুঁতভাবে সংজ্ঞায়িত করে কখনও চোখের সামনে ঘনায় এক মায়াবী কুয়াশা, কখনও কঠোর সত্যের মুখোমুখি দাঁড়াতে হয়, আবার পরক্ষণেই মনে হয় সবকিছুই কি কেবলই এক ভ্রম? একদম শেষ দৃশ্য পর্যন্ত যে থ্রিল আর রহস্যের বুনন পরিচালক ধরে রেখেছেন, তা দর্শককে হলঘরের চেয়ারে শক্ত করে বসিয়ে রাখার জন্য যথেষ্ট। ​তবে এই থ্রিলারের আড়ালে লুকিয়ে…

বিস্তারিত

ওয়াসিম আকরাম, নওগা: নিম্নআয়ের ও প্রান্তিক পরিবারকে সহায়তার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরে নওগাঁর মান্দায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন,…

বিস্তারিত

ডেক্স রিপোর্ট: দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। শেষ ধাপের ভোটগ্রহণ হবে ২৭ মে। সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় নির্বাচনের ধাপ ও তারিখ নির্ধারণ করা হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯…

বিস্তারিত

ডেক্স রিপোর্ট: দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। শেষ ধাপের ভোটগ্রহণ হবে ২৭ মে। সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় নির্বাচনের ধাপ ও তারিখ নির্ধারণ করা হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯…

বিস্তারিত

নাটোর প্রতিনিধি: নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের কাফুরিয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোর নামের একটি বস্ত্রালয় থেকে এটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকানটির এক কর্মচারী অন্তর সাহাকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তবে পর্যটকের ব্যাগে থাকা ক্যামেরা ও অন্যান্য কাগজপত্র উদ্ধার হয়নি। ল্যাপটপ নিয়ে পালিয়ে যাওয়া সিসিটিভি ফুটেজে শনাক্ত যুবককেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। রোববার রাত ১০টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। তিনি বলেন, পর্যটকের হারানো মালামাল উদ্ধারে গোয়েন্দা পুলিশসহ একাধিক দল কাজ করছিল। আইনশৃঙ্খলা…

বিস্তারিত