Author: সংবাদপ্রবাহ
হামের চলমান প্রাদুর্ভাবে বাংলাদেশে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪৭৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত সংখ্যা প্রায় ৬৪ হাজার ছাড়িয়ে গেছে। রেকর্ড ছাড়ানো এই মৃত্যু এবং আক্রান্ত সংখ্যা আরো কত বেশি হতে পারে সেটা সবাই ধারণা করে নিতে পারেন। হামে আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যার দিক থেকে বিভাগভিত্তিক তথ্যের ভিত্তিতে সবচেয়ে বেশি আক্রান্তের শিকার হচ্ছে ঢাকা বিভাগের শিশুরা। দ্বিতীয় চট্টগ্রাম এবং তৃতীয় বরিশাল। হাম ভাইরাসজনিত একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। প্রাথমিক উপসর্গগুলো সাধারণত ১০ থেকে ১৪ দিন পরে দেখা যায়। তীব্র জ্বর, সর্দি কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং সারা শরীরে লালচে দানা বা ফুসকুড়ি ছড়িয়ে পড়ার পর রোগ…
মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি, দেশে দেশে রেজিম চেঞ্জের কৌশল, ক্ষণে ক্ষণে শুল্ক যুদ্ধের ঘোষণা, এমনকি বিচারের নামে একটি স্বাধীন দেশের সরকার প্রধানের অপহরণ সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে বিশ্ব। ঠিক এমন সময়, মার্কিন প্রশাসনের ক্ষমতার কেন্দ্রে থাকা আলোচিত-সমালোচিত রাজনীতিক, একসময় প্রবল প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের অন্যতম কণ্ঠস্বর, পরে রিপাবলিকান মিত্র তুলসি গ্যাবার্ডের পদত্যাগের ঘোষণাটি যতোটা আলোড়ন তোলার কথা তা ঠিক হলো না। অন্দরমহলে নীতিগত বিরোধের কথা বাজারে চালু ছিল বেশ কিছুদিন ধরেই। আর ডোনাল্ড ট্রাম্প যে ধরনের নিখাদ আনুগত্য চান তাতে তুলসি কতদিন টিকতে পারবেন ট্রাম্প প্রশাসনে সে প্রশ্নও সংশয়বাদিরা করে আসছিলেন নিয়োগের শুরু থেকেই। শেষ পর্যন্ত তাদের আশংকাই সত্য হলো।…
ফরিদপুর: ফরিদপুরে উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দেশ টিভি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ফরিদপুর প্রতিনিধি মো. আনিচুর রহমান। শনিবার (২৩ মে) আনিচুর রহমান ঠিকাদারসহ ৯ জনের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ভাঙ্গা উপজেলার পীরেরচর সিসি রাস্তা ও আরএই হাটখোলা সড়ক উন্নয়ন প্রকল্পের প্রায় ১৪ কোটি ৫০ লাখ টাকার কাজ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রকল্পের কাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে সাংবাদিক আনিচুর রহমান, স্টার নিউজের ফরিদপুর প্রতিনিধি আরিফুজ্জামান হিমন এবং আরটিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি…
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে “ঈদ আনন্দ ভাগাভাগি” অনুষ্ঠান। দেশের বিভিন্ন জেলা থেকে আগত বাউল, ফকির ও লোকশিল্পীরা অংশ নিয়ে এটিকে পরিণত করেছেন সম্প্রীতি, সাংস্কৃতিক ঐক্য ও ভালোবাসার অনন্য মিলনমেলায়। সংবর্ধনার পর বাউল শিল্পীদের হাতে ঈদ উপলক্ষে নগদ অর্থ তুলে দেন রেজাউদ্দিন স্টালিন, ড. মুহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মন্ডল এবং সাধারণ সম্পাদক সরদার হীরক রাজা। যুক্তরাষ্ট্র প্রবাসী বাউল অনুরাগী রিসালাত খান এই মানবিক উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে রেজাউদ্দিন স্টালিন বলেন, বাউল শিল্পীরা মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। বাংলার…
পৃথিবী দ্রুত বদলাচ্ছে। বিশ্ব অর্থনীতির কেন্দ্র ধীরে ধীরে স্থানান্তরিত হচ্ছে নতুন শক্তিগুলোর দিকে। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ব্লু ইকোনমি, ভূ-রাজনীতি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি সব মিলিয়ে বিশ্ব এখন এক নতুন প্রতিযোগিতার যুগে প্রবেশ করেছে। এই যুগে শুধু ভৌগোলিক অবস্থান বা জনসংখ্যা কোনো রাষ্ট্রকে শক্তিশালী করে না; নেতৃত্বের দূরদর্শিতা, অর্থনৈতিক সক্ষমতা, মানবসম্পদের গুণগত মান এবং রাষ্ট্রের ন্যায়বিচার কাঠামো নির্ধারক হিসেবে কাজ করে। বৈশ্বিক ঢামাডোলের মধ্যে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে দেশ উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির অনেক মাইলফলক অর্জন করেছে। মাথাপিছু আয় বেড়েছে, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে, রপ্তানি সক্ষমতা বিস্তৃত হয়েছে। কিন্তু একই সঙ্গে…
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিকসংবাদ প্রবাহের স্টাফ রিপোর্টার রিয়াজুল ইসলাম রিয়াজ মুস্তাফিজ। তিনি বর্তমানে দ্যফাইনান্সিয়াল এক্সপ্রেস এ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড নিচ্ছেন রিয়াজ মুস্তাফিজ মঙ্গলবার (১২ মে) সংগঠনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় বাংলাদেশশিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতাখোন্দকার এরফান আলী, দৈনিক যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার এম এইচ সৈকত, দৈনিকঘোষণার বিশেষ প্রতিনিধি মো. রেজাউল ইসলাম ও স্টাফ রিপোর্টার মো. সজিব। রিয়াজুল ইসলাম রিয়াজ মুস্তাফিজ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুরইউনিয়নের পাড়াগ্রামের বাসিন্দা। তিনি সাংবাদিকতার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ওমানবিক কার্মকান্ডে জড়িত রয়েছেন।…
বিশ্ব আজ এক নতুন সমীকরণের দোরগোড়ায়। প্রাচীন সিল্করোডের ঐতিহাসিক ভূমিকা পুনর্জীবিত হচ্ছে বৈশ্বিক বাণিজ্য, অবকাঠামো এবং ভূরাজনৈতিক কৌশলের মাধ্যমে। এই পরিবর্তনের অন্যতম কেন্দ্রীয় উদ্যোগ হলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) যা ইউরেশিয়া ও তার বাইরের অঞ্চলগুলোকে নতুনভাবে সংযুক্ত করছে। এই বৃহত্তর কাঠামোর মধ্যে বাংলাদেশের অবস্থান ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বঙ্গোপসাগরে কৌশলগত অবস্থান, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল এবং সামুদ্রিক বাণিজ্যপথে প্রবেশাধিকার; সব মিলিয়ে বাংলাদেশ একটি সম্ভাব্য মেরিটাইম হাব হিসেবে আবির্ভূত হচ্ছে। এই প্রাসঙ্গিকতা থেকেই বাংলাদেশের সামুদ্রিক সক্ষমতা, ভূরাজনৈতিক তাৎপর্য, নীল অর্থনীতির সম্ভাবনা এবং সংশ্লিষ্ট চ্যালেঞ্জগুলো বিশদভাবে ভাবা দরকার। ঐতিহাসিকভাবে সিল্করোড কেবল স্থলপথে সীমাবদ্ধ ছিল না; এটি সংস্কৃতি, জ্ঞান এবং…
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ নিহত হয়েছেন ৪ জন। শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১০ জনের অধিক। নিহতরা হলেন— রেহেনা বেগম (৬০), নাইমুল ইসলাম জিহান, নাইম এবং মনির। নিহত রেহেনা বেগমের স্বামী বদিউল আলম দৈনিক সংবাদ প্রবাহকে জানান, তাদের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাথরিয়া ইউনিয়নে। তারা পটিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারমুখি বাসে থাকা এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৫ জনের অবস্থা…
বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে প্রথমবারের মতো তাদের হোম অ্যাপ্লায়েন্স পণ্য উন্মোচন করেছে। ‘Smart Living for Everyone’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে পরিচিত শাওমি এখন একটি পূর্ণাঙ্গ স্মার্ট লাইফস্টাইল ইকোসিস্টেম নির্মাতা হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করলো। স্মার্টফোন ও এআইওটি (AIoT) প্রযুক্তিতে বিশ্বব্যাপী পরিচিত শাওমি এখন বাংলাদেশের হোম ও লাইফস্টাইল ক্যাটাগরিতে আরও বিস্তৃতি উপস্থিতি নিশ্চিত করছে। দ্রুত নগরায়ণ ও স্মার্ট লাইফস্টাইলের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ১ বিলিয়নেরও বেশি সংযুক্ত ডিভাইস নিয়ে শাওমি বৈশ্বিক কনজ্যুমার AIoT বাজারে…
বাংলাদেশ উন্নয়ন করছে এই বাক্যটি এখন অমোঘ সত্য। দেশের বিভিন্ন প্রান্তে সড়ক, সেতু, বিদ্যুৎ, নগরায়ণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির যে চিত্র আমরা দেখি তা নিঃসন্দেহে অগ্রগতির কথা বলে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশকে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে তুলে ধরা হয়। পারমাণবিক বিদ্যুত কেন্দ্র, নতুন নতুন সমুদ্র বন্দর, বিশাল সব তাপ বিদ্যুত কেন্দ্র, পদ্মা সেতু, যমুনা সেতু, যমুনা রেল সেতু, মেট্রোরেল, সম্প্রসারিত ও আধুনিকায়িত রেল, এক্সপ্রেসওয়ে, ৪ লেন- ৬ লেনের মহাসড়ক, আলো ঝলমলে দেশ, সুদৃশ্য স্কাইস্ক্রাপারে ছেয়ে যাওয়া নগর ইত্যাদি উন্নয়নের দৃশ্যমান প্রতীকগুলো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু এই দৃশ্যমান সাফল্যের ভেতরে একটি জিজ্ঞাসা অবান্তর নয়, সেটা হলো এই সব উন্নয়ন মহাযজ্ঞ পুরোপুরিভাবে…
