Author: সংবাদপ্রবাহ
বন্দরনগরী চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডের ছোটপোল এলাকায় রাস্তার উত্তর পাশে দোতালায় ‘হেডশট লাইফস্টাইল সেলুন’ উদ্বোধনের জন্য এসেছিলেন ব্যাচেলর পয়েন্টের কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ এবং জাকির চরিত্রে অভিনয় করা সাইদুররহমান পাভেল। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী শুক্রবার বিকাল ৪:০০ টায় সেলুনটি উদ্বোধনের কথা থাকলেও তারকাদের উপস্থিত হতে প্রায় সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ভক্তদের। নিজেদের প্রিয় তারকাদের এক নজর দেখতে আগ্রাবাদ এক্সেস রোডে জড়ো হন ভক্তরা। এতে সড়কের একপাশের যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় মানুষের ভিড়ে। তবে তারকারা এসে পৌঁছালে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। দীর্ঘ ১ ঘণ্টা ২০ মিনিট চেষ্টার পরেও গাড়ি থেকে বের হয়ে সেলুন…
ফরিদপুরের সালথা উপজেলায় একটি ধানখেত থেকে মেছো বিড়ালের তিনটি শাবক উদ্ধার করেছে স্থানীয় এক কৃষক। ধান কাটার সময় শাবকগুলো দেখতে পেয়ে তিনি সেগুলো বন বিভাগে হস্তান্তর করেন। বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে শাবকগুলোর পরিচর্যা চলছে, বড় হলে সেগুলোকে নিরাপদ বনে অবমুক্ত করা হবে। রোববার বিকেলে সালথার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের কৃষক রাসেল মাতুব্বর তাঁর ধানখেত থেকে শাবকগুলো উদ্ধার করেন। পরদিন সোমবার তিনি শাবকগুলো ফরিদপুর বন বিভাগে জমা দেন। বন বিভাগ জানিয়েছে, শাবকগুলোর বয়স আনুমানিক এক মাস এবং এ অবস্থায় তাদের প্রকৃতিতে ছেড়ে দেওয়া ঝুঁকিপূর্ণ। রাসেল মাতুব্বর বলেন, ‘ধান কাটার সময় খেতের মাঝেই শাবকগুলো দেখতে পাই। ওই সময় মা মেছো বিড়াল পালিয়ে…
ফরিদপুরে পদ্মা নদী থেকে কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গত ১৬ নভেম্বর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার নয় দিন পর তার মরদেহ উদ্ধার করা হলো। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ফরিদপুরের কবিরপুর খেয়াঘাট পয়েন্ট এলাকায় পদ্মা নদী থেকে নিখোঁজ শ্রমিকদল নেতা আন্নুর ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন জানান, রাতের দিকে ‘৯৯৯’-এ খবর পেয়ে পদ্মা নদীর কবিরপুর চর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের কাছে থাকা মোবাইল ফোনের সিমকার্ড ব্যবহার করে পরিবারকে…
২১ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট। শীতের আমেজ মাখা ছুটির সকাল। হঠাৎ করেই ঢাকাসহ সারা দেশে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার অভ্যন্তরে ভুমিকম্প সংগঠিত হওয়ার খবর দেয আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ সারাদেশের মানুষ আতংকিত হয়ে পড়ে। ভবনগুলো কেঁপে ওঠে। ভিতরে থাকা আসবাবপত্র পড়ে ভেঙ্গে যায়। আতংকিত মানুষজন রাস্তায় বেরিয়ে আসে। শত শত ভবনে ফাঁটল দেখা দেয়। স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে অসংখ্য ভবন হেলে পড়ে। রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে দেয়াল চাপায় ৩ পথচারীর মৃত্যু আমাদের নাঁড়া দিয়ে যায়। নারায়নগঞ্জেও একজন দেয়াল ধ্বসে মারা যান। শেষ খবর পাওয়া…
বন্দরনগরী চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর ) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর বন্দর থানার সামনে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বন্দর থানার উপপরিদর্শক মো. মাসুদ দৈনিক সংবাদ প্রবাহকে জানান, ঘটনার সময় তিনি নিজে থানার ভেতরেই ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বেরিয়ে আসলে এই দুর্ঘটনা দেখতে পান। ঘটনাস্থলে গিয়ে দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার উল্টে পড়ে আছে। গাড়ি থেকে দুজন সামান্য আহত অবস্থায় বেরিয়ে আসেন। বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান বলেন, গাড়িটি…
‘গাছ লাগাও,পরিবেশ বাঁচাও‘ আন্দোলন এখনো সারা বাংলাদেশে চলছে। অথচ কয়েক মাস আগে জামালপুর জেলার মেলান্দহ থানার ৬ নং আদ্রা ইউনিয়নের অন্তর্গত বালুআটা গ্রামের কয়েকশত বছরের ঐতিহ্যবাহী বালুআটা ঈদগাহ ময়দানের চারপাশের মেহগনি, কড়ই, জাম ইত্যাদি গাছ নির্বিচারে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বালুআটা গ্রামের বাসিন্দা মির্জা রাব্বির নেতৃত্বে ইস্রাফিল, অটল, রফিক মেম্বার সহ আরও কয়েকজন সপ্তাহ ধরে গাছগুলো কেটে নিয়ে যায়। এ সময় গ্রামের মানুষ বাঁধা দিতে গেলে তাঁদেরকে দেশীয় অস্ত্র প্রদর্শন করা সহ মামলার ভয় দেখানো হয়। এছাড়া কয়েকদিন দিন যাবত বালুআটা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সরকারি কবরস্থানের প্রায় শতাধিক গাছ (জাম, মেহগনি, কাঁঠাল ইত্যাদি) কেটে নিয়ে গেছে বালুআটা ঈদগাহ মাঠেরগাছখেকো…
ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সুইজারল্যান্ডের লজিস্টিক প্রতিষ্ঠান মেডলগ সাথে ২২ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে এই দীর্ঘমেয়াদি চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান এবং মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এটিএম আনিসুল মিল্লাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, বন্দর ব্যবস্থাপনার ইতিহাসে এই দিনটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁও টার্মিনালের ব্যবস্থাপনা চুক্তি বাংলাদেশের লজিস্টিক অবকাঠামো উন্নয়নে নতুন…
বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকা লালখান বাজারে অবস্থিত হাইওয়ে সুইটসেরমিষ্টিতে তেলাপোকাসহ নানান অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, প্রস্তুত করা খাবার বিক্রয় কর্মীদের চলাচলের রাস্তায়অস্বাস্থ্যকর ভাবে প্রস্তুত করা খাবার ফেলে রাখার প্রত্যক্ষ প্রমাণ পাওয়ার কারণে নগরীরবিখ্যাত এবং স্বনামধন্য হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ অভিযান পরিচালনা করে রবিবারে (৯ নভেম্বর) এই জরিমানা করেন। উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ গণমাধ্যমকে জানান, হাইওয়ে সুইটস নামক প্রতিষ্ঠানে মিষ্টির শিরার মধ্যে ছোট-বড় বিভিন্ন ধরনের তেলাপোকা মরে পড়ে থাকা ও অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন…
রাজধানীর ইন্দিরা রোডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় একই পরিবারের দুজন গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে একজন ৭৫ বছর বয়সী বৃদ্ধা রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা সবাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরানের সহযোগী বলে স্থানীয়রা জানিয়েছে। এই ঘটনায় গুরুতর আহত ৭৫ বছর বয়সী বৃদ্ধা আঞ্জুমান আরা লতিফের মেয়ে নাদিয়া লতিফবাদি হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার মামলার এজাহারে পাওয়া তথ্য থেকে জানা যায়, গত ২৭ অক্টোবর (সোমবার) দুপুরে রাজধানীর ইন্দিরা রোডে গলির ভেতর গাড়ি ঠিক করা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে…
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক নেতা হত্যার শিকার হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া চারটার দিকে রশিদুল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর ওরফে আলম (৫৫)। তিনি পূর্ব রাউজান সিদ্দিক চৌধুরী বাড়ির আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় রিয়াদ (২৫) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে দৈনিক সংবাদ প্রবাহকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে প্রতিপক্ষের গুলিতে আলমগীর নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।…
