Author: সংবাদপ্রবাহ
ফরিদপুর সদরপুর উপজেলার সুইজগেটপাড় মাঠে নববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মাদকমুক্ত একটি সমাজ বিনির্মাণের লক্ষে এইটি- ১০ ক্রিকেট টুর্নামেন্ট। ক্রিকেট টুর্নামেন্টটি আজ বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন উদ্বোধন করা হয়। উদ্বোধনীঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা বয়স, শ্রেণি ও পেশার মানুষ, যারা মাদক মুক্ত একটি সমাজবিনির্মাণেবদ্ধ পরিকর। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচকে প্রদান করা হবেমহামূল্যবানগাছ, যা প্রকৃতি পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস করেন। টুর্নামেন্ট মোট ১২ টি দল অংশগ্রহণ করেছে। আয়োজন করেছে আকোটের চর তরুণ- যুবসমাজ। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে জনঘংস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুবমাস্টার ও স্থানীয় জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ মেম্বার সহ আরো অনেকে বক্তব্য প্রদানকরেন। টুর্নামেন্টের মূল…
প্রেস বিজ্ঞপ্তি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। এক শোকবার্তায় সংগঠনটি উল্লেখ করে, দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও নাগরিক অধিকার রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ়চেতা নেতৃত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্বৈরাচার ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে সংগ্রাম চালিয়ে গেছেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাকে একটি বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে। শোকবার্তায় আরও বলা হয়, নানা সংকট, বাধা ও কঠিন সময়ের মধ্যেও তিনি কখনো দেশ ত্যাগের পথ বেছে নেননি। দেশ ও মানুষের প্রতি তার গভীর ভালোবাসা, ত্যাগ ও সাহসী নেতৃত্ব জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার…
ফরিদপুরের সালথায় কৃষকলীগ নেতা আব্দুর রহিম মাতুব্বর ওরফে চাঁন মিয়াকে (৬৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জুম্মার নামাজের কিছুক্ষণ পুর্বে সালথা উপজেলার সোনাপুর বাজারে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম মাতুব্বর ওরফে চাঁন মিয়া উপজেলার মিনাজদিয়া গ্রামের মৃত জয়নুদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি উপজেলা কৃষকলীগের সহসভাপতি ছিলেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, এলাকায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে কৃষকলীগ নেতা আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার…
মো. ইমরান মোল্যা দৈনিক ফরিদপুর পত্রিকার প্রধান কার্যালয়ে ২৫ ডিসেম্বর ২০২৫ আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর কবিরকে সম্মাননা প্রদান করা হয়েছে। আলমগীর কবির প্রায় ৩৫ বছরের সাপ্তাহিক চন্দনা, দৈনিক গণসংহতি ও দৈনিক খবরপত্রিকায় জড়িত ছিলেন। বর্তমানে দৈনিক নতুন সময়, দৈনিক মানবজমিন এবং দৈনিকফরিদপুর সংবাদপত্রে কর্মরত আছেন। সাদেক আলী হোসেন বলেন সম্মাননা পত্রটি প্রদান করার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, আলমগীর কবির তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, সততা ও স্বচ্ছতার প্রতীক হয়ে উঠেছেন। সংবাদ পরিবেশনেনিরপেক্ষতা বজায় রেখে সমাজের সত্যকে তুলে ধরাই ছিল তাঁর আজীবন লক্ষ্য। প্রতিটি প্রতিবেদনে তিনি চেষ্টা করেছেন যেন পাঠকরা তথ্যের সঠিক রূপ পান, কোনো পক্ষপাত বাবিভ্রান্তি ছাড়াই। …
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মিসবাহ উদ্দিন নির্বাচিত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচন ঘিরে ভোটার ও সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ। নির্বাচনে প্রথম সহ-সভাপতি হিসেবে জাকির ইসলাম এবং দ্বিতীয় সহ-সভাপতি হিসেবে ইসলাম উদ্দিন তালুকদার নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম রাতুল এবং অর্থ সম্পাদক হিসেবে জান্নাতুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত…
বাগেরহাটের চারটি আসন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার (১০ ডিসেম্বর) সর্বোচ্চ আদালত হাইকোর্টের দেওয়া রায়ই বহাল রাখেন। ফলে আগের সীমানা অনুযায়ী বাগেরহাটে চারটি আসনই অপরিবর্তিত থাকছে। এ সিদ্ধান্তে জেলায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর আগে গত ১০ নভেম্বর হাইকোর্ট এক রায়ে নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত গেজেটকে অবৈধ ঘোষণা করে। গেজেটে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। হাইকোর্ট সেই গেজেট বাতিল করে আগের সীমানা বহাল রাখার নির্দেশ দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে পরবর্তীতে আপিল করেছিল নির্বাচন কমিশন। তবে বুধবার আপিল বিভাগ সেই আবেদন খারিজ করে দেন। ফলে হাইকোর্টের নির্দেশই চূড়ান্ত হিসেবে বহাল…
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেটের বাইরে পড়ে থাকতে দেখা গেছে অজ্ঞাত এক বৃদ্ধ পুরুষের মরদেহ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক। গণমাধ্যমকে তিনি জানান, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল নয়টার দিকে হাসপাতালের পূর্ব গেটের দেয়ালের পাশে একজন ভাসমান অসুস্থ ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। বিষয়টি পুলিশকে জানালে পরে পাঁচলাইশ থানার চমেক ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক গণমাধ্যমকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার…
নওগাঁর মান্দা উপজেলায় ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগে অসত্য ও যাচাইবিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে পিড়াকৈর স্কুল মোড়ে পিড়াকৈর ও আশপাশের গ্রামের শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। সম্প্রতি পিড়াকৈর–শংকরপুর মরাঘাটি এলাকায় সরকারি রাস্তার দুই ধারের ২৮টি ইউক্যালিপটাস গাছ কাটাকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের একটিতে ‘বিএনপি পরিচয়দানকারী নেতা ও পশুচিকিৎসক সানোয়ার হোসেন’-এর নাম উল্লেখ করা হলেও তার বক্তব্য না নেওয়া, ঘটনা যাচাই না করা এবং গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান একে এম নাজমুল হক নাজু। তিনি…
ফরিদপুরের আলফাডাঙ্গার পাকুড়িয়া গ্রামের শিশু জায়ান মোল্লা হত্যাকাণ্ডের ১২ দিন পেরিয়ে গেলেও সন্দেহভাজন কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। শোকে ভেঙে পড়া পরিবার বলছে, পুলিশ নিজেই জানে কারা পলাতক, তারপরও গ্রেপ্তারের অগ্রগতি নেই। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় আলফাডাঙ্গা বাজারের চৌরাস্তায় জাভেদ পারভেজ কিন্ডারগার্টেন স্কুল ও জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষক–শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধনে মানুষের ঢল নামে। মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে নিহত শিশুর মা কামরুন্নাহার সিনথিয়া বলেন— ছেলের ঝুলন্ত লাশ দেখে কোন মা ঠিক থাকতে পারে? আমার ছেলের কবরের মাটি শুকিয়ে যাচ্ছে, আর খুনি এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। কারা পলাতক পুলিশ জানে। তাহলে ১২দিনেও কাউকে ধরতে পারল না কেন? গত ২০…
সুফিবাদ ইসলাম ধর্মের আধ্যাত্মিক ও অন্তর্দর্শনমূলক দিককে উপস্থাপন করে। যার মূল লক্ষ্য অন্তরের পরিশোধন, নৈতিক শুদ্ধি, আত্মিকজ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা। সুফিবাদ নতুন কোনো সংযোজন নয়, এর শেকড় মূলত ইসলামের প্রথম যুগের আধ্যাত্মিক অন্বেষার মধ্যে নিহিত। ২৯ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ MIT (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি) বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামশার্প হলে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় বক্তাগণ এই অভিমত ব্যক্ত করেন। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের গবেষণা উইং‘মাইজভাণ্ডারী একাডেম’ আয়োজিত ‘Reclaiming Spiritual Authenticity : Challenging the Simplified Portrayals of Sufism’ শীর্ষক মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও এসজেডএইচএম ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি আওলাদে…
