রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিকসংবাদ প্রবাহের স্টাফ রিপোর্টার রিয়াজুল ইসলাম রিয়াজ মুস্তাফিজ। তিনি বর্তমানে দ্যফাইনান্সিয়াল এক্সপ্রেস এ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (১২ মে) সংগঠনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় বাংলাদেশশিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ বেতারের ঢাকা মহানগর সংবাদদাতাখোন্দকার এরফান আলী, দৈনিক যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার এম এইচ সৈকত, দৈনিকঘোষণার বিশেষ প্রতিনিধি মো. রেজাউল ইসলাম ও স্টাফ রিপোর্টার মো. সজিব।
রিয়াজুল ইসলাম রিয়াজ মুস্তাফিজ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুরইউনিয়নের পাড়াগ্রামের বাসিন্দা। তিনি সাংবাদিকতার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ওমানবিক কার্মকান্ডে জড়িত রয়েছেন। এ ছাড়াও তিনি সততা ও নিষ্ঠার সাথে দৈনিক সংবাদপ্রবাহ‘র বিশেষ ফিচার ও উপসম্পাদকীয় লিখেছেন।
অনুষ্ঠানে আরজেএফের চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথিছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম।প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন ফরএভার বরিশালের প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ঢাকামহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, এস আর মাল্টিমিডিয়াপ্রোডাকশন হাউজের স্বত্বাধিকারী এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, বাংলাদেশ আইন ওঅধিকার এইডের চেয়ারম্যান এ্যাডভোকেট সাইফুল হোসেন অপু প্রমুখ।
দৈনিক সংবাদ প্রবাহের প্রধান সম্পাদক মানিক রহমান, সম্পাদক এনায়েত হোসেন রেজা, নির্বাহী সম্পাদক আকিল জামান খান ইনু রিয়াজ মুস্তাফিজসহ পুরষ্কারপ্রাপ্ত সকল সাংবাদিককে অভিনন্দন জানান ও আরজেএফ পরিবারের উত্তোরাত্তর সাফল্য কামনাকরেন।


