Author: সংবাদপ্রবাহ
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় গৃহবধূ ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. জুয়েলকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৫ এর যৌথ আভিযানিক দল। ১৭ অক্টোবর সন্ধ্যায় র্যাব-৫ নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের হালতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আসামি মো. জুয়েল নাটোর সদর উপজেলা জয়রামপুর গ্রামের মো. নবাবের ছেলে। সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামীর বন্ধু হওয়ার সুবাদে আসামি জুয়েল পুঠিয়া থানার পীরগাছা গ্রামে ভিকটিমের বাড়িতে যাতায়াত করত। গত ৭ অক্টোবর রাত সাড়ে দিকে ভিকটিমের স্বামী বাড়িতে না থাকায় ওই সুযোগে জুয়েল ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ভিকটিম নিজেই পুঠিয়া থানায় হাজির হয়ে অভিযুক্ত জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার…
ওমান দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশের ক্রিকেটার বি.এম মোস্তাক আহমেদ। মাঠ এবং মাঠের বাইরের নানা বিষয় নিয়ে দৈনিক সংবাদ প্রবাহের সাথে কথা বলেছেন ‘বাংলাদেশ ক্রিকেট ক্লাব- ওমান‘ এর বাংলাদেশী খেলোয়াড় মোস্তাক। সাক্ষাৎকার নিয়েছেন কাজী বনফুল- বনফুল: ওমানে বাংলাদেশ ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন কেমন লাগছে? মোস্তাক: ক্রিকেট আমার সবচেয়ে বড় আবেগের জায়গা, আমি ক্রিকেটকে অনেক ভালোবাসি। ওমান ক্রিকেট লিগে ক্রিকেট খেলতে পারা সত্যিই দারুণ অনুভূতি। ওমানের স্থানীয় আরবরা যখন আমাকে বাংলাদেশের মোস্তাক বলে ডাকে তখন মনটা আনন্দ ও গর্বেভরে যায়। বনফুল: ওমানে ক্রিকেটে প্রবেশের ইতিহাসটা যদি একটু বলতেন মোস্তাক: আসলে ওমানে আমি আমার মামার গাড়ির ওয়ার্কশপে কাজের উদ্দেশ্যই আসি। কিন্তু এখানে এসে…
গোপালগঞ্জের কাশিয়ানীতে ক্লাস থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানো হয়েছে। একটি কারখানার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মানববন্ধন হয়েছে বলে অভিযোগ। মানববন্ধনে অংশ নিতে স্কুল থেকে ১০ কিলোমিটার দূরে উপজেলা চত্বরে শতাধিক শিক্ষার্থীকে দাঁড় করানোর অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। গত রোববার বেলা ১২টার দিকে উপজেলা চত্বরে শিক্ষার্থীদের দিয়ে এ মানববন্ধন করানো হয়। ক্লাস চলাকালীন সময় কোমলমতি শিক্ষার্থীদের ইজিবাইক ভাড়া করে নিয়ে মানববন্ধনে দাঁড় করানোয় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, খাগড়াবাড়িয়া এলাকায় অবস্থিত ‘এমএস মেটাল‘ কারখানা বন্ধের দাবিতে কাশিয়ানী উপজেলা চত্ত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে ডেকে এনে স্কুল ড্রেস পরা অবস্থায় মানববন্ধনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়।…
বাংলাদেশের সংগীত অঙ্গনে আসছে এক নতুন ভিনটেজ ঘরানার মিউজিক ভিডিয়ো। সেখানে ফুটে উঠেছে এক অনন্ত অপেক্ষার গল্প। সময়কাল ৭০ এর দশক, যে সময় ভালোবাসা ছিলো চিঠির কালি আর চোখের ভাষায় লেখা। এরকম প্রেমের গল্পে তৈরি হচ্ছে মিউজিক ভিডিয়োটি। গল্পে দেখা যায়, এক তরুণী (প্রথমা দাস) অপেক্ষা করছে তার প্রিয়জনের (সাদী) ফিরে আসারজন্য। পুরনো দিনের আবহে সাজানো সেট, রেট্রো পোশাক, নরম আলো আর সেপিয়া টোনেরঙিন এই ভিডিও যেন এক টুকরো অতীতকে বর্তমানের পর্দায় ফিরিয়ে এনেছে। ট্রেনের জানালায় ধোঁয়া উড়াতে উড়াতে এক পুরুষের নিঃশব্দ চিন্তা। আর অন্যদিকে এক নারীর প্রতীক্ষা দুটি ভিন্ন সময়, দুটি মনের গল্প, কিন্তু ভালোবাসার অনুভব একটাই। মিউজিক ভিডিয়োটির…
বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি নাম, একটি গৌরব, একটি অবিচল আস্থা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই এই বাহিনীর জন্ম, রক্তে লেখা এক ইতিহাসের সূচনা। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ তখন নতুন করে দাঁড়াতে চাচ্ছে, আর সেই রাষ্ট্রের টিকে থাকার জন্য প্রয়োজন ছিল একটি শক্তিশালী প্রতিরক্ষা কাঠামো। এই উপলব্ধি থেকেই শুরু হয় সশস্ত্র বাহিনী গঠনের যাত্রা। স্বাধীনতার পর বঙ্গবন্ধু গভীরভাবে বুঝেছিলেন, একটি নবজাত রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে তার প্রয়োজন একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী, যারা দেশের সার্বভৌমত্বরক্ষা করবে এবং যেকোনো সংকটে জাতির পাশে দাঁড়াবে। তখন বঙ্গবন্ধু চিন্তা করলেন, যে জাতি মুক্তিযুদ্ধে লড়াই করতে পারে, সে জাতির মধ্যেই সৈনিকের সাহস, বুদ্ধি ও ত্যাগের রক্ত প্রবাহিত। সেই ভাবনা থেকেই…
শিশু অধিকার, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে অবদানে কাজ করেন সাতক্ষীরারসুদীপ্ত দেবনাথ (১৫)। স্বীকৃতি হিসেবে মনোনীত হয়েছেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার২০২৫-এর জন্য। শিশুদের জন্য ‘নোবেল পুরস্কার’ খ্যাত এই সম্মাননা প্রদান করে নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডসরাইটস ফাউন্ডেশন। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পাস করা সুদীপ্ত বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি শহরের মাস্টারপাড়ার বাসিন্দা যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথের সন্তান। গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ ওশিক্ষার প্রসারে কাজ করছেন সুদীপ্ত। অনলাইন ও মাঠপর্যায়ে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তিনি শিশু অধিকার নিয়ে জনসচেতনতা গড়ে তুলেছেন।…
ঋতু বৈচিত্রের এই বাংলাদেশে প্রতিবছর শরত আসে। সাথে নিয়ে আসে শান্তির বার্তা, ধবধবে সাদা কাশফুল ও মেঘের ভেলা। কাশফুল দেখলে প্রাকৃতিপ্রেমী যে কোনো মানুষের বিষন্নতা দূর হয়। কাশফুলের শুভ্রতা ভয় দূর করে শান্তির বার্তা বয়ে আনে। চট্টগ্রাম জেলার সর্ব দক্ষিণে বাঁশখালী থানার অন্তর্গত গণ্ডামারা ইউনিয়ন। সেখানে শুক্রবার একদল তরুণকে দেখা গেলো। তাঁরা কাশফুলের সৌন্দর্যে বিভোর হয়ে আছে। বর্তমান যুগে যেখানে কোটি কোটি মানুষস্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম আসক্ত, সেখানে তাদেরকে দেখা গেছে প্রকৃতি নিয়ে মুগ্ধ হয়ে যেতে। মাইজপাড়ার বাসিন্দা কলেজ পড়ুয়া দেলোয়ার হোছাইন মাহিদ দৈনিক সংবাদ প্রবাহকে জানান, প্রতিবছর শরৎকাল আসলে তাদের মনে ভাসতে থাকে কাশফুলের সৌন্দর্যের কথা। তাই বন্ধুরা মিলে ছুটির…
খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক মো. ফিরোজ সরকারকে গত ৯ অক্টোবর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। বিসিএস ১৭ ব্যাচের এই কর্মকর্তা খুবই সৎ, দক্ষ ও মেধাবী। এছাড়াও তাঁর সফল পেশাদারিত্বের কারণেই এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাচ্ছেন বলে জানা গেছে ফিরোজ সরকার বাড়ি কুমিল্লা জেলায়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আরফানুল হককে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্তহচ্ছেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর মো.…
বাংলাদেশে বর্তমানে প্রায় ৭৭.৭ মিলিয়ন মানুষ সামাজিক মাধ্যম ব্যবহার করে। এর মধ্যে ৭০% তরুণ-তরুণী যার ৪০% অপ্রাপ্তবয়স্ক। প্রশ্ন জাগে তাঁরা এই সামাজিক মাধ্যম থেকে কী শিখছে, কী দেখছে, আর কোন পথে যাচ্ছে আমাদের নতুন প্রজন্ম? সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষাক্ত ভাষা জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে? ফেসবুক ও ইউটিউবে অশোভন শব্দ ব্যবহারের এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছে। মিলিয়ন ফলোয়ার থাকা ইউটিউবার, ফেসবুক ব্লগার বা সেলেব্রিটিরা মুখের ভাষা, শরীরীভঙ্গি, এমনকি কনটেন্টের মধ্য দিয়েও অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন। অথচ তারাই সমাজে জ্ঞানবিতরণের ভান করেন। প্রশ্ন হলো তাঁরা কী তাদের নিজের সন্তানদের সামনেও এমন ভাষাব্যবহার করতে পারেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাম্প্রতিক মিছিলে ভয়াবহ অশোভন স্লোগান আমরা…
তথ্যপ্রযুক্তি একবিংশ শতাব্দীর রাজনীতি, সমাজ ও পরিবারকে নতুন করে গড়ে তুলছে। কিন্তুএর দুটি মুখ- একদিকে মুক্তির হাতিয়ার, অন্যদিকে দমন ও বিভাজনের অস্ত্র। বিশ্বব্যাপীতথ্যযুদ্ধ, নজরদারি ও ভুয়া খবর ছড়ানো আজ এক বাস্তবতা। বাংলাদেশও এর বাইরে নয়। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও সহিংস ঘটনাবলি প্রমাণ করছে প্রযুক্তি আমাদের সমাজেআশীর্বাদ ও অভিশাপ দুটোই। একবিংশ শতাব্দীর এই ডিজিটাল যুগে ডেটা বা তথ্য-উপাত্তকেবল অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি নয়। এটি হয়ে উঠেছে ক্ষমতা, নিয়ন্ত্রণ এবংসামাজিক সংঘাতের এক নতুন কেন্দ্রবিন্দু। বাংলাদেশের যখন এই পথে যাত্রা করছে, তখনতথ্য ও যোগাযোগ প্রযুক্তির (ICT) অপার সম্ভাবনা সত্ত্বেও এর দ্বিধাগ্রস্ত মুখটি ক্রমশ স্পষ্টহচ্ছে। প্রযুক্তি একদিকে যেমন আমাদের জীবনযাত্রা সহজ করছে। অন্যদিকে মিথ্যা, বিকৃত…
