Author: সংবাদপ্রবাহ
আল আমিন খান রুশো: জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এমনটাই জানিয়েছেন। তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান বলেন, আমরা এ দেশের ইসলামপন্থি জনতার আবেগের সঙ্গে কিছুতেই প্রতারণা করতে পারি না। আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য, ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে দীর্ঘদিন যাবৎ এখানে…
আল আমিন খান রুশো: দুবাইয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান দৃঢ় করেছেন বাংলাদেশি তরুণ প্রবাসী মো. শাকিব উদ্দিন। ব্যবসায়িক দক্ষতা, বিনিয়োগ এবং অর্থনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানজনক ‘গোল্ডেন ভিসা’ প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে সক্রিয় থাকা শাকিব উদ্দিন স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তার পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য প্রসার লাভ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ে অর্জিত অভিজ্ঞতা ও আধুনিক পরিকল্পনার আলোকে বাংলাদেশেও আবাসন খাতে দুবাই মডেলে কয়েকটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন তিনি। আমিরাত সরকার সাধারণত যেসব উদ্যোক্তা দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য বিনিয়োগ, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম এবং…
ওয়াসিম আকরাম: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যাব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশকরেন। প্রায় এক ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিটের বৈঠক শেষে রাত ৯টা ১০ মিনিটে তারা যমুনা ত্যাগকরেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি, দেশের চলমানরাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানউপদেষ্টা বিএনপির সাবেক চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতেগভীর শোক প্রকাশ করে তারেক রহমান ও পরিবারের প্রতি সমবেদনা জানান। এর আগে সন্ধ্যা…
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চত্বরে অভ্যন্তরীণ রাস্তা কার্পেটিং কাজে অনিয়মেরঅভিযোগে সংবাদ প্রকাশের পর তৎপর হয়েছে প্রশাসন। অভিযোগের বিষয়টি নজরে আসারপর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১২ জানুয়ারি সোমবার পুনরায় কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদারিপ্রতিষ্ঠান। তবে স্থানীয়দের অভিযোগ, কাজ পুনরায় শুরু হলেও অনিয়ম পুরোপুরি বন্ধ হয়নি।তাদের দাবি, নিম্নমানের বিটুমিন স্প্রে করে আগের ত্রুটি আড়াল করার চেষ্টা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ঠিকাদার জানান, উপ-সহকারী প্রকৌশলী নজরুলইসলামের সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তানজিমুল ইসলাম প্রয়োজনীয়মান নিয়ন্ত্রণ ও কারিগরি নির্দেশনা উপেক্ষা করে দায়সারা কাজ বাস্তবায়ন করছেন। উপজেলাপ্রশাসনের নজরদারির মধ্যেই এমন কাজ হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য…
ময়মনসিংহ নগরীতে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে পাঁচ পুলিশ সদস্যকে গুরুতর আহত করার পাশাপাশি হাতকড়াসহ ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড়এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতিনিয়ন্ত্রণে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল শুরু করে। পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানার একটি মামলার তদন্তের অংশ হিসেবেএসআই ফরিদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম দিগারকান্দা এলাকায় অভিযানচালায়। অভিযানে মামলার প্রধান আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তবে তাকেনিয়ে ফেরার পথে আরিফুলের পিতা সাগর…
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়াকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রাজধানীর আগারগাঁওয়ে ১৩ জানুয়ারি সিটিজেনস প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই ক্ষমা চান। তার দল মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে স্বীকার করে নিয়ে মঞ্জু বলেন, ‘একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। নির্বাচনী রাজনীতির উত্তাপে আমাদের একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে। এই সিদ্ধান্তে আপনাদের অনেকেই কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই।’ এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের কাছে জানতে চান তারা ক্ষমা গ্রহণ করেছেন কি না। উপস্থিত…
নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় থাকার কারণে এক নারী উদ্যোক্তা ও শিশু উন্নয়নকর্মী প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। ভুক্তভোগী শরীফা নাহারের অভিযোগ, স্থানীয় একটি উগ্রপন্থী গোষ্ঠী পরিকল্পিতভাবে তাকে টার্গেট করে হত্যার হুমকি দিচ্ছে। চরমনিরাপত্তাহীনতার কারণে তিনি বর্তমানে পরিবারসহ ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। শরীফা নাহার কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনিসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত। তার নিজস্ব প্রতিষ্ঠান “Unique Handicrafts & Boutique” এর মাধ্যমে গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের প্রশিক্ষণদিয়ে আত্মনির্ভরশীল করে তুলছেন। পাশাপাশি তিনি পরিবার পরিকল্পনা, নারীর অধিকার ওবাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছেন। এছাড়া ঢাকায় অবস্থিত একটি Child Development Center…
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র মান্দা উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মো. মকলেছুর রহমান মকেকে আহ্বায়ক এবং মো. শফিকুল ইসলাম বাবুল চৌধুরীকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে মোট ১৫ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মো. তোফাজ্জল হোসেন টুকু, মো. নওফেল আলী মণ্ডল, মো. বেলাল হোসেন খাঁন, মো. শামসুল ইসলাম বাদল, অ্যাড কুমার বিশ্বজিৎ, মো. মোজাম্মেল হক মুকুল, মো. এমদাদুল হক, মো. আব্দুল মতিন, মো. ওবাইদুল হক, মো. বাবুল হোসেন, মো. জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মো. নুরুল ইসলাম ও মো. শহীদুজ্জামান সালেক।…
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় উপজেলা পরিষদ চত্বরে অভ্যন্তরীণ রাস্তা পাকা করার কাজেব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ শেষের কয়েক দিনের মধ্যেই হাতের টানে ওপায়ের ঘষায় কার্পেটিং উঠে যাওয়ায় জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসনের একেবারে নাকের ডগায় এ ধরনের নিম্নমানের কাজ কীভাবে সম্পন্ন হলো এ নিয়ে জনমনে তৈরি হয়েছে চরম ক্ষোভ ও বিস্ময়। স্থানীয়দের প্রশ্ন, উপজেলা চত্বরের মতো গুরুত্বপূর্ণ স্থানে যদি এমন কাজ হয়, তাহলে অন্যান্য এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কী ধরনের কাজ করছে? স্থানীয়দের অভিযোগ, রাস্তা কার্পেটিংয়ের আগে এজিং যথাযথভাবে প্রস্তুত করা হয়নি।কোথাও কার্পেটিংয়ের পুরুত্ব নির্ধারিত মানের চেয়ে কম, কোথাও আবার রোলিং না করেই কাজ শেষ দেখানো…
নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন সমাজসেবক ও ব্যবসায়ী জসিম উদ্দিন। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় সূত্রে তার প্রার্থিতা চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এলাকায় সুপরিচিত ও জনপ্রিয় এই ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনন্দন বার্তা ও ছবি শেয়ার করে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এ ঘোষণায় শুধু দলীয় নেতাকর্মীই নয়, সাধারণ ভোটারদের মধ্যেও স্বস্তির অনুভূতি লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটারদের মতে, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সহজ-সরল আচরণের কারণে জসিম উদ্দিনের প্রতি আলাদা আস্থা ও গ্রহণযোগ্যতা রয়েছে। ২০০৭ সাল…
