Author: সংবাদপ্রবাহ
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)-এ দীর্ঘদিন ধরে সিন্ডিকেট ও প্রশাসনিক প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট একাধিক অভ্যন্তরীণ সূত্রের দাবি, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমান এবং তার সহযোগী ইঞ্জিনিয়ার নুরু ইসলাম বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব রাখছেন। সূত্র জানায়, ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতিবিরোধী অভিযানে অনেক কর্মকর্তা ট্রুথ কমিশনের মুখোমুখি হন। সে সময় এ.কে.এম আজাদ রহমান-এর নামও আলোচনায় আসে বলে দাবি করা হয়। পরবর্তীতে তিনি প্রশাসনে ফিরে এসে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক মহলে আলোচনা রয়েছে, রাজনৈতিক যোগাযোগ ও প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক তার অবস্থানকে শক্ত করেছে। বিশেষ করে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের-এর সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি নিয়ে নানা…
লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে এবারের নির্বাচন দলীয় দ্বন্দ্বের চেয়ে বেশি হয়ে উঠেছে ভোটার পুনর্বিন্যাসের পরীক্ষা। আওয়ামী লীগ মাঠে সরাসরি অনুপস্থিত থাকায় তাদের ঐতিহ্যগত ভোট একটি ফ্লোটিং ব্লক হিসেবে ঘুরছে। এই ব্লক কোথায় যাবে-বিএনপির দিকে, জামায়াতের দিকে, নাকি ভোটকেন্দ্রেই যাবে না; এই প্রশ্নের উত্তরই ফল নির্ধারণ করবে। ইউনিয়নভিত্তিক ভোটের অঙ্ক দেখলেই স্পষ্ট হয়, কোথায় বিএনপি এগিয়ে, কোথায় জামায়াত কাটছে, আর কোথায় আওয়ামী ভোটই সুইং ফ্যাক্টর। লক্ষ্মীপুরু-১ (রামগঞ্জ) আসনে কাঞ্চনপুর ও ইছাপুর ইউনিয়নে বিএনপির সংগঠিত ভোট সবচেয়ে দৃশ্যমান। বিশ্লেষণ অনুযায়ী এই দুই ইউনিয়নে মোট ভোটের প্রায় ৪৫-৫০ শতাংশ বিএনপির ঘরে যেতে পারে, যেখানে আওয়ামী লীগের ঐতিহ্যগত ভোট ২২-২৪ শতাংশ এবং জামায়াতের…
ভিকারুননিসা নূন-এক নাম, এক দর্শন, এক চ্যালেঞ্জ। ইউরোপে জন্মগ্রহণ করা, ইংল্যান্ডে শিক্ষিত এই নারী দক্ষিণ এশিয়ার রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছেন। ভিকি হিসেবে পরিচিত, তিনি নিজের পরিচয়কে কেবল ব্যক্তিগত সীমানার মধ্যে সীমাবদ্ধ রাখেননি; বরং রাষ্ট্র, সমাজ এবং নারীর মুক্তির প্রশ্নকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর জীবন প্রমাণ করে, নারী শিক্ষা কোনো নিরপেক্ষ বিষয় নয়; এটি সরাসরি রাষ্ট্র, ক্ষমতা ও সামাজিক কাঠামোর সঙ্গে সম্পর্কযুক্ত। ১৯২০ সালের জুলাইয়ে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। ভিকারুননিসা নূন ইংল্যান্ডে শিক্ষালাভের মাধ্যমে ইউরোপীয় শিক্ষাদর্শ ও সংস্কৃতি গ্রহণ করেন। কিন্তু তাঁর জীবন ইউরোপেই সীমাবদ্ধ থাকেনি। ব্রিটিশ ভারতের রাজনৈতিক পরিবেশে তিনি নিজেকে প্রমাণ করেছেন, যা তাঁকে উপমহাদেশের…
মুশফিকুর রহমান: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। তিনি শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত মাওলানা রেজাউল করিমকে উদ্ধার করে শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের প্রার্থীদের অংশগ্রহণে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ‘নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান’-এর আয়োজন করে। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকেরা অনুষ্ঠানস্থলে…
আনিসুর রহমান মোল্যা: ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ অভিযানে গত বছরের ১৩ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত ৩৮ দিনে ২২ হাজার ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিযানের আওতায় এ পর্যন্ত ৪৮৩টি আগ্নেয়াস্ত্র, ৪ হাজার ৬৬০ রাউন্ড গুলি, ৭৯৯ রাউন্ড কার্তুজ এবং ১ হাজার ৮৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, একই সময়…
মুশফিকুর রহমান:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজীপুর ও ময়মনসিংহে অনুষ্ঠিত জনসভায় উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও সুশাসনভিত্তিক একগুচ্ছ কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছেন। জাতীয় পর্যায়ের সংস্কার পরিকল্পনার পাশাপাশি তিনি গাজীপুরকে ঘিরে বিশেষ অবকাঠামো ও সামাজিক উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেতৃত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন। দীর্ঘদিন প্রবাসে অবস্থান করে দলীয় কার্যক্রম পরিচালনার পর বর্তমানে তিনি সরাসরি দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন এবং বিএনপির নীতি ও সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্ব দিচ্ছেন। গণতন্ত্র, নির্বাচন ও সুশাসনের প্রতিশ্রুতি সমাবেশে তারেক রহমান বলেন, বিএনপির মূল লক্ষ্য হলো গণতন্ত্র পুনরুদ্ধার, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা…
রাশেদুল ইসলাম খান: মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম (৫২)-এর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজারসংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ের নিচের একটি আন্ডারপাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ শহীদুল ইসলাম আন্তর্জাতিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান সিআইএমএমওয়াইটি (CIMMYT)-এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তার নৃশংস হত্যাকাণ্ডে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি ঢাকার গুলশানে একটি ব্যাংকে পে-অর্ডার জমা দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। ওইদিন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া…
ওয়াসিম আকরাম: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) নওগাঁর মান্দা উপজেলার ঘোনা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মান্দায় মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু। প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, বেগম খালেদা জিয়া কোনো ব্যক্তির নাম নয়, তিনি একটি আদর্শ, একটি সংগ্রামের প্রতীক।তার আপোষহীন নেতৃত্বই এদেশের গণতন্ত্রকে বারবার বাঁচিয়েছে। আজ দেশের মানুষ ভোটাধিকার ও ন্যায্য রাজনীতির জন্য যে লড়াই…
বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ বর্জনের পরিকল্পনা নেই পাকিস্তানের, জানাল গালফ নিউজ মুশফিকুর রহমান: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যেই পাকিস্তানের অবস্থান স্পষ্ট করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বাংলাদেশের প্রতি সমর্থন থাকলেও বিশ্বকাপ বয়কটের কোনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি কিছু গণমাধ্যমে দাবি করা হয়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে। তবে গালফ নিউজ তাদের সোমবারের প্রতিবেদনে পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানিয়েছে, এ ধরনের কোনো ভাবনাই নেই পাকিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে। কিন্তু…
যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এ পদে নিয়োগ দেওয়া হলো। নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। বর্তমানে এই মিশনে…
