Author: সংবাদ প্রবাহ
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগ। মঙ্গলবার গভর্নরের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। ভিডিও ফাঁসের এই ঘটনা এমন সময়ে সামনে এসেছে, যখন বিতর্কিত পরিবহন ব্যবসায়ী খন্দকার এনায়েত উল্লাহর ফ্রিজ করা ব্যাংক হিসাব থেকে ১৯ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন শাহীনুল। গত বছরের নভেম্বরে এনায়েত উল্লাহ ও তার পরিবারের স্বার্থসংশ্লিষ্ট ৫০টি অ্যাকাউন্টে ১২০ কোটি টাকা ফ্রিজ করা হয়। কিন্তু চলতি বছরের এপ্রিলে ব্যাংক আল-ফালাহর মাধ্যমে চারটি অ্যাকাউন্ট পুনরায় ফ্রিজ না করে ১৯ কোটি টাকা…
মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় এবং এক কোটি ২০ লাখ টনের বেশি পণ্য পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। একই সময়ে প্রায় ৯০০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরে নোঙর করবে বলে আশা করা হচ্ছে। এমপিএর উপ-পরিচালক (মিডিয়া) মো. মাকরুজ্জামান জানান, গত ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দর ১ কোটি ৪ লাখ টন পণ্য পরিবহন করেছে এবং ৩৪৩ কোটি ৩৩ লাখ টাকা রাজস্ব আয় করেছে—যা ছিল নতুন রেকর্ড। সে সময় বন্দরের মুনাফা দাঁড়ায় ৬২ কোটি ১০ লাখ টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ২০৩ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম ৪৮ দিনে (১৭ আগস্ট পর্যন্ত) মোংলায় ১০৩টি বিদেশি জাহাজ নোঙর করেছে…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা নির্বাচনী রোডম্যাপ চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, রোডম্যাপের খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে এবং তা কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। তিনি বলেন, “সবকিছু সমন্বয়ের পর আমরা আশা করছি, এ সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা সম্ভব হবে।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরবর্তী বিষয়। আসল বিষয় হলো—সংশ্লিষ্ট সবাই যদি নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তবে কোনো সমস্যা হবে না। আমাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত যোগাযোগ রয়েছে, তাই উদ্বেগের যৌক্তিক কারণ…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পরিবেশের প্রতি নির্দয় আচরণ চলতে থাকলে বাংলাদেশের সমৃদ্ধ মৎস্যসম্পদ একদিন কপাল থেকে হারিয়ে যাবে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধনকালে তিনি বলেন, “মাছ আমাদের জন্য প্রকৃতির উপহার, কারখানার পণ্য নয়। অথচ আমরা এত নির্দয় হয়ে পড়েছি যে একদিন হয়তো মাছও থাকবে না।” প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, নদীকে শাসনের নাম করে আমরা প্রতিনিয়ত তাকে নির্যাতন করছি, বর্জ্য ফেলছি, বিষাক্ত রাসায়নিক মিশিয়ে দিচ্ছি। “পানি যদি না থাকে, মাছ কোথা থেকে আসবে?” — প্রশ্ন রাখেন তিনি। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য ও জলসম্পদের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস জানান,…
গভীর গৃহযুদ্ধের মধ্যেই দীর্ঘ প্রতিশ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করল মিয়ানমারের সামরিক জান্তা। সোমবার জান্তা জানায়, আগামী ২৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শুরু হবে। তবে দেশের বড় একটি অংশ এখনো সেনাশাসনের বাইরে থেকে যাচ্ছে, যেখানে গণতন্ত্রপন্থী গেরিলা ও শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো নির্বাচনে বাধা দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২১ সালে গণতান্ত্রিক নেতা অং সান সুচির সরকার উৎখাতের পর থেকেই রক্তক্ষয়ী সংঘাতে নিমজ্জিত মিয়ানমার। সেই অভ্যুত্থানকে বৈধতা দিতে এবার নির্বাচন আয়োজনের চেষ্টা করছে সেনাশাসক মিন অং হ্লাইং, যিনি যে কোনোভাবে ক্ষমতা ধরে রাখবেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের এক বাসিন্দা বলেন, “এই নির্বাচন শুধু সামরিক শাসকদের ক্ষমতা দেওয়ার জন্য, জনগণের…
বাংলাদেশের অর্থনীতি আবারও স্থিতিশীলতার পথে হাঁটছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (GED) প্রকাশিত সর্বশেষ অর্থনৈতিক প্রতিবেদন অনুসারে ডিজিটাল লেনদেনের দ্রুত প্রসার, রপ্তানি আয়ের ধারাবাহিক বৃদ্ধি, প্রবাসী আয়ের উল্লম্ফন এবং বহির্বিশ্বের খাতসমূহে ইতিবাচক অগ্রগতি মিলিয়ে এক নতুন আস্থার সংকেত দিচ্ছে অর্থনীতি। তবে চালের দামে সামগ্রিক মুদ্রাস্ফীতি প্রভাব পড়েছে। এক বছরের ব্যবধানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে (এমএফএস) লেনদেন ব্যাপকভাবে বেড়েছে। চলতি বছরের মার্চ মাসে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। তখন লেনদেনের পরিমাণ ১৫.৩৭ লাখ কোটি থেকে ১৭.৮১ লাখ কোটি টাকার মধ্যে ওঠানামা করেছে। উৎসবকেন্দ্রিক কেনাকাটা, বেতন প্রদান ও মার্চেন্ট পেমেন্টে এই প্রবৃদ্ধি চোখে পড়েছে। একইসঙ্গে ই-কমার্স খাতেও প্রায় ৬৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে; জুলাই ২০২৪-এ…
বাংলাদেশের বিদেশি কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরাতে কোনো আনুষ্ঠানিক লিখিত নির্দেশনা দেওয়া হয়নি। তবে কয়েক মাস ধরে ‘জিরো পোর্ট্রেট নীতি’ বা কোনো ছবি না রাখার সিদ্ধান্ত কার্যকর রয়েছে। রবিবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কূটনীতিক গণমাধ্যমকে বলেন, সদর দপ্তর থেকে লিখিত কোনো নির্দেশনা না এলেও বিষয়টি সবাই বুঝে নিয়েছেন। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন সভায় বিষয়টি আলোচনা হয় এবং কূটনৈতিক মিশনগুলোও একই পদক্ষেপ নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শুধু…
ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনিদের উচ্ছেদ করে দক্ষিণে জোরপূর্বক সরিয়ে দিতে গাজা নগরীতে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। শনিবার এক ঘোষণায় সেনাবাহিনী জানিয়েছে, আগামীকাল থেকে বাসিন্দাদের জন্য তাঁবু ও অস্থায়ী আশ্রয়সামগ্রী বিতরণ করা হবে, যদিও কখন থেকে গণউচ্ছেদ শুরু হবে তা স্পষ্ট করেনি। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই পদক্ষেপ নতুন করে মানবিক বিপর্যয় ডেকে আনবে। জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় এখন কোনো এলাকা নিরাপদ নয়, দক্ষিণেও বারবার হামলার ঘটনা ঘটছে। শনিবার ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ গাজার আল-মুয়াসি এলাকায় অন্তত ৪০ জন নিহত হয়। নিহতদের মধ্যে এক শিশু ও তার পরিবারও রয়েছে। অথচ ওই এলাকাকে ইসরায়েল আগে ‘মানবিক জোন’ ঘোষণা করেছিল। স্থানীয়রা বলছে, তারা…
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর পূর্ণাঙ্গ খসড়া পাঠিয়েছে। এই সনদের সঙ্গে যুক্ত করা হয়েছে ৮ দফা অঙ্গীকারনামা। শনিবার, ১৬ আগস্ট, খসড়াটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পৌঁছানো হয়। কমিশন জানিয়েছে, সনদের ভাষা, শব্দ, বাক্যগঠন বা প্রস্তাব বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা আগামী বুধবার, ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দিতে হবে। অঙ্গীকারনামায় বলা হয়েছে, বাংলাদেশের সাংবিধানিক কনভেনশনের ইতিহাস যেমন মুক্তিযুদ্ধ পরবর্তী এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছিল, তেমনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকেও সেই ধারাবাহিকতায় স্বীকৃতি দেওয়া হবে। জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সনদে স্পষ্ট করা…
বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন কেবল রাজনৈতিক পরিবর্তনের সহায়ক নয়, বরং অনেক সময় তা হয়েছে পরিবর্তনের মূল চালিকাশক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান থেকে স্বৈরাচারবিরোধী সংগ্রাম—প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ছাত্রসমাজের অবদান ছিল নির্ধারক। এই কারণেই বলা হয়, এই ভূখণ্ডে ছাত্ররা আন্দোলনে নামলে তবেই সেই আন্দোলন প্রাণ পায় এবং জাতীয় রূপ ধারণ করে। ২০২৪ সালের আন্দোলনও তার ব্যতিক্রম নয়। কোটা সংস্কারের দাবিতে সূচিত একটি সীমিত পরিসরের প্রতিবাদ দ্রুতই রূপ নেয় দেশব্যাপী গণআন্দোলনে। এর বিশেষত্ব হলো—ছাত্ররা কেবল নেতৃত্বই দেয়নি, বরং আন্দোলন-পরবর্তী রাজনৈতিক ক্ষমতায়ও সরাসরি অংশ নিয়েছে। অতীতে বহু আন্দোলনের পর ছাত্র নেতৃত্ব রাজনৈতিক দলে যোগ দিলেও ছাত্রসমাজ নিজে ক্ষমতার ভাগীদার হয়নি। এবারের…
