Author: সংবাদ প্রবাহ

পাঁচ বছরে খরচ হয়েছে হাজার কোটি টাকার বেশি। কিন্তু প্রকল্পের মূল লক্ষ্য পূরণ হয়নি। যন্ত্রপাতি অচল, নিয়োগ হয়নি জনবল, অনেক জেলায় আইসিইউ ইউনিট বন্ধ। ৫৬৪ কোটি টাকার অডিট আপত্তিরও এখনো জবাব মেলেনি। জেলা পর্যায়ে আইসিইউ স্থাপন ও কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় নেওয়া ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পের বাস্তবায়নে এমন বিপর্যয়কর চিত্র উঠে এসেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদনে। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ৫০টি জেলায় প্রতিটি ১০ শয্যার ৫০০ আইসিইউ স্থাপনের লক্ষ্য ছিল। কিন্তু চালু হয়েছে মাত্র ১৩টি জেলায়। শিশুদের জন্য নির্ধারিত ১৬টি শিশু-আইসিইউ (পেডিয়াট্রিক) এবং ১৫টি মাতৃ-আইসিইউ (অবস্টেট্রিক)—কোনোটিরই কাজ শুরু হয়নি। এছাড়া ৫০টি জেলায় ২০…

বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক এক বছরে বন্ধ হয়ে গেছে বিভিন্ন খাতের শত শত কারখানা। ফলে হু হু করে বাড়ছে বেকারের সংখ্যা। ইতিমধ্যে বেকার হয়ে পড়েছে বিপুলসংখ্যক শ্রমিক। সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে গত এক বছরে ৩৫৩টি কারখানা বন্ধ হয়ে গেছে। তাতে বেকার হয়েছেন এক লাখ ১৯ হাজার ৮৪২ শ্রমিক। কারখানায় শ্রমিক অসন্তোষ, ব্যাংকঋণের উচ্চ সুদের হার ছাড়াও কাঁচামাল আমদানিতে এলসি সমস্যা, শিল্পে অব্যাহত গ্যাসসংকট, দফায় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না পাওয়া, অব্যাহতভাবে শ্রমিকের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচে অনেকে প্রতিযোগিতায় টিকতে পারছে না। ফলে শিল্পমালিকরা চরম সংকটের কারণেই বাধ্য হচ্ছেন কারখানা বন্ধ করতে। কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশ সংশ্লিষ্ট…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, তিনি আশা করছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ শেষ করতে পদক্ষেপ নেবেন। তবে ট্রাম্প স্বীকার করেছেন, পুতিন চাইলে কোনো চুক্তি করতে নাও পারে, যা তার জন্য “কঠিন পরিস্থিতি” তৈরি করতে পারে। ফক্স নিউজের “ফক্স অ্যান্ড ফ্রেন্ডস” প্রোগ্রামে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি মনে করি চুক্তি হওয়া বড় সমস্যা হবে না। পুতিন হয়তো ক্লান্ত, তবে নিশ্চিতভাবে বলা যায় না। আমরা কয়েক সপ্তাহের মধ্যে তার কার্যক্রম স্পষ্টভাবে জানতে পারব।” তিনি পুনরায় বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে কোনো সেনা পাঠাবে না এবং পূর্বে যে নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার কথা বলেছেন, তার বিস্তারিত উল্লেখ করেননি। সোমবার হোয়াইট হাউসে…

বিস্তারিত

আজাহার আলী সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ ১৯ আগস্ট মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন সেনাপ্রধান। এতে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্যসব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার…

বিস্তারিত

আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামকে বাংলাদেশ ব্যাংক বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। মঙ্গলবার গভর্নর ড. আহসান এইচ মনসুর নিশ্চিত করেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” এর আগে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ শাহীনুলকে অবিলম্বে ছুটিতে পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে ব্যাংকের একজন ডেপুটি গভর্নর ও দুই নির্বাহী পরিচালক নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হলো। যদিও তিনি ভিডিওটি ভুয়া দাবি করেছেন, প্রাথমিক ফ্যাক্টচেকে কেন্দ্রীয় ব্যাংক তা সঠিক বলে জানিয়েছে। গতকাল…

বিস্তারিত

বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ৪ মিলিয়নের অধিক ইউরো সহায়তা প্রদান করবে বলে জানান ইইউ-এর বাংলাদেশ রাষ্ট্রদূত ও প্রতিনিধি মাইকেল মিলার। মঙ্গলবার রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, “ইইউ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে যাতে রাজনৈতিক রূপান্তর সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং ২০২৬ সালের নির্বাচনের দিকে দেশটি এগোয়। আমরা চাই নির্বাচনের পরিবেশ মুক্ত, ন্যায়সংগত ও অত্যন্ত বিশ্বাসযোগ্য হোক।” মিলার আরও বলেন, “আমরা ভোটার শিক্ষা, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিসহ অপারেশনাল পরিকল্পনা ও বিতর্ক সমাধানে সরাসরি সহায়তা প্রদান করব। আমাদের লক্ষ্য হলো নির্বাচন কমিশন…

বিস্তারিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ার সূচনা অংশ ও ২, ৩, ৪ দফা নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। খসড়ার সূচনায় অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার (১৯ আগস্ট) গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির এই নেতা। তিনি জানান, কিছু বিষয় নিয়ে আলোচনা না হলেও তা খসড়ায় রাখা হয়েছে, আবার কিছু বিষয় যথাযথভাবে উপস্থাপিত হয়নি। বিএনপি সবকিছু পর্যালোচনা করে কমিশনের কাছে লিখিত মতামত পাঠাবে। সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের ৮৪ দফার মধ্যে যেসব বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে, সেগুলোর বাস্তবায়ন কীভাবে হবে তা নির্ধারণ করা জরুরি। একইসঙ্গে যেসব…

বিস্তারিত

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা সহিংসতা ও সংঘর্ষের কারণে নতুন করে রোহিঙ্গা সংকট দেখা দিয়েছে। অন্তত তিন থেকে চার শতাধিক রোহিঙ্গা নাফ নদীর ওপারে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে। তবে সীমান্তে কড়া নিরাপত্তার কারণে তারা পার হতে পারছেন না। রোববার (১৭ আগস্ট) রোহিঙ্গা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ এর নেতা মোহাম্মদ কামাল জানান, প্রতিদিন কিছু রোহিঙ্গা সীমান্ত ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে। বর্তমানে ৩০০ জনের বেশি রোহিঙ্গা মিয়ানমারের লালদ্বীপের কাছে জাইল্যা দ্বীপে আশ্রয় নিয়েছে, তবে সীমান্তের এপারে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি জানান, রাখাইন রাজ্যের দখল…

বিস্তারিত

আইন ভঙ্গ ও ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ হাজারেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তরের দাবি, ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের বেশিরভাগই হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং ‘সন্ত্রাসবাদে সমর্থন’-এর মতো অভিযোগে অভিযুক্ত। এর মধ্যে প্রায় ৪ হাজার ভিসা সরাসরি আইন ভঙ্গের কারণে বাতিল হয়েছে। এছাড়া ২০০–৩০০ ভিসা ‘আইএনএ ৩বি’ আইনের আওতায় সন্ত্রাসবাদের অভিযোগে বাতিল করা হয়েছে। ‘সন্ত্রাসবাদে সমর্থন’ বলতে কী বোঝানো হচ্ছে, তা স্পষ্ট করেনি মার্কিন কর্তৃপক্ষ। তবে ট্রাম্প প্রশাসন কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে, যারা ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করেছে বলে অভিযোগ করা হয়। প্রশাসনের দাবি, তাদের আচরণ ‘ইহুদিবিদ্বেষী’। এই…

বিস্তারিত

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঢাকায় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। দিনের বাকি সময় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।…

বিস্তারিত