Author: সংবাদ প্রবাহ

বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলন কেবল রাজনৈতিক পরিবর্তনের সহায়ক নয়, বরং অনেক সময় তা হয়েছে পরিবর্তনের মূল চালিকাশক্তি। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান থেকে স্বৈরাচারবিরোধী সংগ্রাম—প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ছাত্রসমাজের অবদান ছিল নির্ধারক। এই কারণেই বলা হয়, এই ভূখণ্ডে ছাত্ররা আন্দোলনে নামলে তবেই সেই আন্দোলন প্রাণ পায় এবং জাতীয় রূপ ধারণ করে। ২০২৪ সালের আন্দোলনও তার ব্যতিক্রম নয়। কোটা সংস্কারের দাবিতে সূচিত একটি সীমিত পরিসরের প্রতিবাদ দ্রুতই রূপ নেয় দেশব্যাপী গণআন্দোলনে। এর বিশেষত্ব হলো—ছাত্ররা কেবল নেতৃত্বই দেয়নি, বরং আন্দোলন-পরবর্তী রাজনৈতিক ক্ষমতায়ও সরাসরি অংশ নিয়েছে। অতীতে বহু আন্দোলনের পর ছাত্র নেতৃত্ব রাজনৈতিক দলে যোগ দিলেও ছাত্রসমাজ নিজে ক্ষমতার ভাগীদার হয়নি। এবারের…

বিস্তারিত

সময়টা ২০০০ সালের কোরবানির ঈদের সময়ের। আমি তখন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। দরিদ্র কৃষক বাবার পরিবারের বড় ছেলে হওয়ায় প্রকৃতিগতভাবে বয়সের চেয়ে অনেক বেশি পরিণত। সেই বছরের আরো দুই বছর আগে, মানে ১৯৯৮ সালে, আমি তখন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তখন সবে মাত্র আমার দাদার বাড়ির যৌথ পরিবারের ভাঙন সৃষ্টি হয়েছে। আমার বাবা দাদার কাছ থেকে পেয়েছিলেন ৫ কেজি চাল এবং কিছু আসবাবপত্র। নিজেদের কৃষি জমিতে চাষ করার মতো কোন জমি বাবার হাতে ছিল না। মানুষের বাড়িতে কাজ করলে তখন দৈনিক মজুরি হিসেবে পাওয়া যেত ৫০ টাকা। সেই টাকাটা আমার অসুস্থ ভাইবোনদের এবং মায়ের ওষুধ কিনতেই শেষ হয়ে যেত। তবুও কোনরকম টেনেটুনে…

বিস্তারিত

বাংলাদেশ সরকারের শুল্কমুক্ত চাল আমদানির সিদ্ধান্তের পর মাত্র দুই দিনেই ভারতে চালের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। দেশটিতে খুচরা পর্যায়ে জনপ্রিয় কয়েকটি জাতের চালের দাম ১৪ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে রপ্তানির জন্য চাল মজুত করায় দেশীয় বাজারে সরবরাহে সাময়িক চাপ তৈরি হয়েছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ৫ লাখ টন চাল শুল্কমুক্ত আমদানির ঘোষণা দেওয়ার পরপরই ভারতীয় ব্যবসায়ীরা রপ্তানির জন্য তৎপর হয়ে ওঠেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ ও দক্ষিণ ভারতের চালকল মালিকরা পেট্রাপোল-বেনাপোল সীমান্ত ঘেঁষে চাল মজুত করতে শুরু করেন। বুধবার বিকেলে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আনুষ্ঠানিকভাবে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিলে রাত থেকেই ভারত থেকে…

বিস্তারিত

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় এক বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে  অস্ত্র, যোগাযোগ সরঞ্জাম ও বিস্ফোরক তৈরির উপকরণ আটক করেছে। এ ঘটনায় মুনতাসিরুল আলম অনিন্দ্যকে আটক করা হয়েছে। তিনি স্থানীয় রাজনীতিক পরিবারের সন্তান এবং অতীতে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। শনিবার (১৬ আগস্ট) ভোর থেকে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখে তল্লাশি অভিযান চালান। আটক অনিন্দ্য মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। তিনি ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং প্রতিষ্ঠানের মাধ্যমে ওই ভবনে কার্যক্রম পরিচালনা করছিলেন। অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, বিভিন্ন ধরনের কার্তুজ, তিন বক্স এয়ারগান শিশা, ছয়টি দেশীয়…

বিস্তারিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ কোয়ারি থেকে অবৈধভাবে কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় মামলা করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। শুক্রবার (১৫ আগস্ট) বিএমডি মহাপরিচালক আনোয়ারুল হাবিব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এজাহারে অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজাহারে বলা হয়, সরকারি গেজেটভুক্ত ভোলাগঞ্জ কোয়ারি থেকে ৫ আগস্ট-পরবর্তী সময়ে অসংখ্য দুষ্কৃতিকারী অনুমোদন ছাড়া পাথর উত্তোলন ও লুট করেছে, যার বাজারমূল্য কোটি কোটি টাকা। এ ধরনের কর্মকাণ্ড খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন)…

বিস্তারিত

সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে দেশব্যাপী পূজা, প্রার্থনা, গীতাযজ্ঞ, শোভাযাত্রা ও নানা ধর্মীয়-সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ হিন্দুরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জন্মাষ্টমী উপলক্ষে বাণী দিয়েছেন। তিনি বলেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গীতাযজ্ঞ, পূজা ও ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলসহ কেন্দ্রীয় কর্মসূচি নিয়েছে। বিকেল ৩টায় পলাশীর মোড়ে মিছিলের উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধানসহ সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ঐতিহাসিক মিছিলটি জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর…

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে কোনো চুক্তি নিশ্চিত করতে পারেননি। আলাস্কার অ্যাঙ্করেজে লাল গালিচা বিছিয়ে রাশিয়ান প্রেসিডেন্টকে স্বাগত জানানো হলেও ট্রাম্পের এই প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি। ভাইস প্রেসিডেন্টের মতো ট্রাম্পও দাবি করেছেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার মধ্যে ইতিমধ্যেই কিছু ‘বোঝাপড়া’ হয়েছে। তবে তিনি জানিয়েছেন, কোনো চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ কার্যকর হবে না। পুতিনও হুঁশিয়ারি দিয়েছেন, ইউরোপ যেন আলোচনায় বাধা না সৃষ্টি করে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বিষয়টি ভাগাভাগি করবেন। শুক্রবার (১৫ আগস্ট) প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ…

বিস্তারিত

দিদারুল ইসলাম, চট্টগ্রাম চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তীব্র গরমে ডাবের দাম বেশি থাকে। কিন্তু তাই বলে এই বর্ষা মৌসুমেও ডাবের দাম আকাশচুম্বী থাকবে, এটা মেনে নিতে পারছেন না অনেক ক্রেতা। শ্রাবণ মাসের শেষের দিকে বুধবার (১৩ আগস্ট) সকালে চট্টগ্রামের আকাশে দেখা দেয় একটুখানি রোদ। বাতাস চলাচল কম থাকার কারণে সেই রোদের তাপমাত্রা অনুভূতি ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। চট্টগ্রাম আগ্রাবাদের বাদামতলী, চৌমুহনী, কাজির দেউড়ি, জিইসি, গোল পাহাড় ও প্রবর্তক মোড়ে দেখা মিলেছে ডাব বিক্রির ভ্রাম্যমাণ ভ্যান। সেই ভ্যানে ডাব বিক্রি হচ্ছে সাইজ অনুসারে প্রতিটি ১৩০ থেকে ১৬০ টাকা পর্যন্ত। এই নিয়ে ডাব কিনতে আসা অনেক ক্রেতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া লক্ষ্য…

বিস্তারিত

১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে, অর্ধশতাব্দী আগে, ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবনে একদল বিপথগামী সেনাসদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। এটি শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্ব ইতিহাসের অন্যতম নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেই কালরাতে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে—শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, একমাত্র ভাই শেখ আবু নাসের, জীবন রক্ষায় ছুটে আসা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক নিহত হন। অন্যদিকে, সেনাসদস্যদের আরেকটি দল যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগামী সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে পারবো বলে আশা করছি।” ইসি সচিব জানান, রোডম্যাপে সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে সংলাপের সময়সূচি, নির্বাচনসংক্রান্ত আইন সংস্কার ও সংশোধনের সময়রেখা, এবং প্রস্তুতির অন্যান্য ধাপ অন্তর্ভুক্ত থাকবে। এতে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন, সরঞ্জাম সংগ্রহ, প্রশিক্ষণ কার্যক্রম, আইনশৃঙ্খলা সভা ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়সহ তফসিল ঘোষণার আগে ও পরে করণীয় বিষয়গুলোও থাকবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির…

বিস্তারিত