Author: সংবাদ প্রবাহ

কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ চলছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বৈশ্বিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেই এ আয়োজন। সোমবার (২৫ আগস্ট) সকালে বিশেষ অধিবেশনে বক্তব্য রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি ইতোমধ্যে কক্সবাজারে পৌঁছেছেন। রোববার (২৪ আগস্ট) উদ্বোধনী দিনে অনুষ্ঠিত বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেন কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে আসা রোহিঙ্গা প্রতিনিধি ও প্রবাসী রোহিঙ্গারা। আলোচনার মূল বিষয় ছিল রোহিঙ্গা প্রত্যাবাসন– কিভাবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা তৈরি করা যায়। সেশনটিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং রোহিঙ্গা সম্প্রদায়ের পক্ষ থেকে লাকি করিম,…

বিস্তারিত

বিগত দেড় দশকে নানা ব্যয়বহুল মেগা প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রাক্কলিত বাজেটের চেয়ে বেশি অর্থ। বিশেষত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আটটি প্রকল্প বাস্তবায়নেই বাজেটের চেয়ে ৭ দশমিক ৫২ বিলিয়ন ডলার ব্যয় বেড়েছে। এ প্রকল্পগুলোর প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ১১ দশমিক ২ বিলিয়ন ডলার, যা পরে বেড়ে ১৮ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি এবং অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। বাস্তবতা হলো আট প্রকল্প ছাড়াও অন্য একাধিক মন্ত্রণালয়ের মাধ্যমে বিগত সরকারের আমলে বাস্তবায়ন করা হয়েছে বড় বড় প্রকল্প। রাষ্ট্রের উন্নয়নের নামে…

বিস্তারিত

শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও নির্বাচনী হাওয়া বেশ জোরেশোরে বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। দলগুলোও তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে এনেছে। চলছে জোট গঠনের আয়োজন। এরই মধ্যে একটি রাজনৈতিক দলের বক্তব্য ও কর্মকাণ্ড নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তি ও শঙ্কার জন্ম দিচ্ছে। বিচার, সংস্কার, সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি, গণপরিষদ এবং এমনই নানা শর্ত জুড়ে দেওয়া হচ্ছে নির্বাচনের সঙ্গে। এর ফলে জনমনে এমন প্রশ্নও উঠছে, ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হচ্ছে কি না। পিআর পদ্ধতি নিয়ে বেশি সোচ্চার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত রবিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সেমিনারে জামায়াতে ইসলামীর নায়েবে…

বিস্তারিত

দীর্ঘদিনের কূটনৈতিক নিষ্ক্রিয়তার পর আবারও সখ্যতার পথে এগোচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। সাম্প্রতিক সময়ের বিভিন্ন উচ্চপর্যায়ের যোগাযোগ, বাণিজ্যিক আলোচনা এবং সাংস্কৃতিক বিনিময় দুই দেশের মধ্যকার সম্পর্কের জটিলতা কিছুটা হলেও কমেছে। বাংলাদেশের সঙ্গে সখ্যতা ও যোগাযোগ বাড়াতে সক্রিয় পাকিস্তান। এরই অংশ হিসেবে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। তার সফর শেষ হওয়ার আগেই আসছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, যা দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রায় ১৫ বছরের বিরতি শেষে গত এপ্রিলে ঢাকায় বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ও পাকিস্তানের দুই পররাষ্ট্রসচিব। ওই বৈঠকের ৯ দিন পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক…

বিস্তারিত

২০২৪ সালের ভয়াবহ বন্যায় ফেনীর ৬ উপজেলার ৩১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত ও সংস্কারের জন্য সরকার প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ দেয়। তবে কাজের অগ্রগতি হয়নি বললেই চলে। মাত্র ৩০টি বিদ্যালয়ের সংস্কার কাজ আংশিক সম্পন্ন হলেও বাকি ২৮৪টি বিদ্যালয় অযত্নে পড়ে আছে। সময়মতো টেন্ডার আহ্বান ও কার্যক্রম শুরু না করায় অব্যবহৃত ১২ কোটি ৬৭ লাখ টাকার বেশি ফেরত গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, চলতি বছরের ২৯ এপ্রিল এ বরাদ্দ আসে। তবে দেড় লাখ টাকার কম বরাদ্দ পাওয়া স্কুলগুলো সরাসরি খরচ করতে পারলেও বেশি বরাদ্দ পাওয়া বিদ্যালয়গুলোর ক্ষেত্রে উপজেলা প্রকৌশলীর মাধ্যমে ব্যয়…

বিস্তারিত

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার দীর্ঘ প্রায় দেড় দশকের শাসনকাল শেষ হয়। রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক ধাক্কায় বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহ কমতে থাকে। কিন্তু এই মন্দার মধ্যেই চীন নতুন করে বাংলাদেশে বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রশ্ন উঠেছে—এই বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিকে কতটা সহায়তা করতে পারে, আর কতটা ভূরাজনৈতিক কৌশলের অংশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত অন্তত তিনটি চীনা কোম্পানি বাংলাদেশে কারখানা স্থাপনের অনুমোদন পেয়েছে। এর মধ্যে হান্ডা নামের একটি প্রতিষ্ঠান গার্মেন্টস উৎপাদনে, খিয়াশি নামের আরেকটি কোম্পানি আন্ডারগার্মেন্টস উৎপাদনে এবং লেসো নামের একটি প্রতিষ্ঠান নবায়নযোগ্য জ্বালানি ও বহুমুখী পণ্য উৎপাদনে বিনিয়োগ করবে।…

বিস্তারিত

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় আসে। গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনার প্রায় দেড় দশকের শাসনকাল সমাপ্ত হয়। ওই সময় বিরোধী মত দমন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। পাশাপাশি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি এবং স্বার্থপর নীতি সমগ্র সমাজে ক্ষত সৃষ্টি করেছিল। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতারা দেশে থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। পলাতক নেতাদের ভারতীয় ভূখণ্ডে অবস্থানের পর এবার দেখা গেছে, ভারতের রাজধানী নয়াদিল্লি এবং কলকাতায় ‘কর্মকাণ্ড নিষিদ্ধ’ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় স্থাপিত হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এই কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায়। সরকারি বিবৃতিতে উল্লেখ…

বিস্তারিত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির মাটিতে অনুমানিত বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে বাংলাদেশবিরোধী কোনো কার্যক্রমের প্রমাণ নেই। পাশাপাশি, ভারত সরকারের কাছে এমন কোনো তথ্যও নেই যা দেশের আইন লঙ্ঘন করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্দীর জাইসওয়াল বুধবার সাংবাদিকদের বলেন, “ভারত সরকার অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম ভারতের মাটি থেকে পরিচালনা হতে দেয় না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক বিবৃতি তাই ভিত্তিহীন।” তবে তিনি যোগ করেন, ভারত আশা করে বাংলাদেশে দ্রুততম সময়ে মুক্ত, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে দেশের জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিফলিত হয়। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে আহ্বান জানিয়েছিল, যে কোনো বাংলাদেশি নাগরিক যাতে ভারতের…

বিস্তারিত

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী ভারতের রাজধানী নয়াদিল্লি ও কলকাতায় বাংলাদেশের নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়সমূহ স্থাপিত হয়েছে। মন্ত্রণালয় অবিলম্বে এসব কার্যালয় বন্ধের ব্যবস্থা নিতে ভারতকে আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘বাংলাদেশি নাগরিকদের মাধ্যমে—বিশেষত নিষিদ্ধ দলের পলাতক নেতা-কর্মীদের দ্বারা—ভারতে বৈধ বা অবৈধভাবে কার্যালয় স্থাপনসহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের স্বার্থবিরোধী এবং জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে।’ মন্ত্রণালয় আরও জানিয়েছে, সরকারের নজর এসেছে যে, নিষিদ্ধ দলটি ভারতে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং সেখানে কার্যালয় স্থাপন করেছে। বিবৃতিতে সতর্কভাবে বলা হয়েছে, এই ঘটনা ঘটছে এমন এক সময়ে যখন ভারতের মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের…

বিস্তারিত

বায়ুদূষণ বাড়াচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। দিন দিন এই ঝুঁকি বেড়েই চলেছে। বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকা একটি, ফলে ঢাকা শহরে বায়ুদূষণের মাত্রা প্রায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। গত বছর ডিসেম্বর মাসে একদিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের ফলে মানুষ নানাবিধ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে, যার মধ্যে অন্যতম হার্ট অ্যাটাক। বায়ুদূষণের ফলে উচ্চ রক্তচাপ, রক্তনালির ক্ষতি, হার্ট অ্যাটাক, স্ট্রোক, অনিয়মিত হার্টের ছন্দ এবং ধমনি শক্ত হয়ে যাওয়ার মতো অসুস্থতার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে বাতাসে পিএম ২.৫ কণাগুলোর উচ্চমাত্রা উপস্থিতি হৃদরোগের জন্য ক্ষতিকর। বাতাসে অক্সিজেন যে পরিমাণ থাকার কথা, সেটা থাকে না। দূষিত বায়ুতে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নানাবিধ উপাদান থাকে।…

বিস্তারিত