Author: সংবাদ প্রবাহ
যুক্তরাষ্ট্রে বৈধ ভিসাধারী প্রায় সাড়ে পাঁচ কোটি বিদেশির তথ্য নতুন করে যাচাই-বাছাই করা হচ্ছে। ভিসার শর্ত লঙ্ঘন বা যোগ্যতা হারানোর প্রমাণ পাওয়া গেলে তাদের ভিসা বাতিল এবং দেশ থেকে বহিষ্কার করা হতে পারে। বৃহস্পতিবার (২১ আগস্ট) অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া লিখিত জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। দপ্তরের ব্যাখ্যায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত সব ভিসাধারীই সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকেন। কারও বিরুদ্ধে নিয়ম ভাঙা, জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করা, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো বা সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার ভিসা সঙ্গে সঙ্গে বাতিল করা হবে। আর তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করা হবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে…
চট্টগ্রাম নগরীর ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে বহুল প্রত্যাশিত বহদ্দারহাট-বারইপাড়া খাল খনন প্রকল্পটি আবার সংশোধন করা হয়েছে। তৃতীয়বারের মতো সংশোধিত এই প্রকল্পে ব্যয় কমেছে ১৯ কোটি ৪০ লাখ টাকা। পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। নতুন হিসাব অনুযায়ী প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ কোটি ২১ লাখ টাকা। এর আগে দ্বিতীয় সংশোধনে ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৩৬২ কোটি ৬২ লাখ টাকা। ২০১৪ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির প্রথম অনুমোদন দেওয়া হয়। তখন ব্যয় ধরা হয়েছিল ৩২৬ কোটি ৮৪ লাখ টাকা। পরবর্তী সময়ে একাধিক সংশোধনের…
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুসারে এই নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রাথমিকভাবে দুই বছরের জন্য কার্যকর থাকবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সোমবার রাতে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি নতুন বিচারপতিদের নিয়োগ দিয়েছেন। আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ গ্রহণের মাধ্যমেই এ নিয়োগ কার্যকর হবে। নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিদের মধ্যে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী,…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম আজ মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর সকাল আটটা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশন জানিয়েছে, প্রার্থীরা ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন। তবে এ সময় কঠোরভাবে মেনে চলতে হবে নির্বাচনী আচরণবিধি। প্রচারণাকালে কোনো সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম চালানো যাবে না। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার বা মাজলিশ-মাহফিল আয়োজনও নিষিদ্ধ থাকবে। এসব কার্যক্রমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ধারা–১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। প্রার্থীরা মূলত চারটি উপায়ে প্রচারণা চালানোর পরিকল্পনা…
গাজায় নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ১৫জন নিহত হয়েছেন। সোমবার দুই দফা হামলায় নিহতদের মধ্যে রয়েছেন চার সাংবাদিক, যাদের একজন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের সঙ্গে যুক্ত ছিলেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম হামলায় রয়টার্স কন্ট্রাক্টর ও ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি নিহত হন। এরপর দ্বিতীয় দফা হামলায় আহত হন ফটোগ্রাফার হাতেম খালেদ, যিনি রয়টার্সের হয়েও কাজ করতেন। সাক্ষীরা জানান, দ্বিতীয় হামলাটি ঘটে যখন উদ্ধারকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষ প্রথম বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছান। রয়টার্সের লাইভ ভিডিও ফিড, যা হুসাম আল-মাসরি পরিচালনা করছিলেন, প্রথম হামলার মুহূর্তেই হঠাৎ বন্ধ হয়ে যায়। এক বিবৃতিতে রয়টার্স বলেছে, “গাজায় নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় আমাদের কন্ট্রাক্টর হুসাম আল-মাসরির…
কক্সবাজারে অনুষ্ঠিত রোহিঙ্গা সংকট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা ব্যতীত রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয়। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে আয়োজিত কক্সবাজারে রোহিঙ্গা সংলাপে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যার উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারে। তাই আন্তর্জাতিক সহযোগিতা রোহিঙ্গা সমাধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত রোহিঙ্গারা নিজেদের আবাসভূমিতে ফিরে যেতে পারবে না, ততদিন এই বিষয়টি বৈশ্বিক এজেন্ডায় রাখতে হবে। এক বছরে দেশ নির্বাচন আয়োজনের জন্য যথেষ্ট প্রস্তুত ও স্থিতিশীল অবস্থায় এসেছে উল্লেখ করে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে এবং নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হবে।…
মাদক দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। শহর থেকে প্রত্যন্ত গ্রাম সর্বত্রই মাদক সহজলভ্য। তরুণ-যুবকরা তো আছেই, কিশোর বয়সী, এমনকি কিশোরীরাও ক্রমেই বেশি করে মাদকাসক্ত হয়ে পড়ছে। সেই সঙ্গে বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ। মাদকের বিরোধ থেকে খানাখনি প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এরপরও বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে প্রচুর পরিমাণে নানা ধরনের মাদক প্রবেশ করছে। সারা দেশেই গড়ে উঠেছে মাদক কারবারিদের নেটওয়ার্ক। গণমাধ্যমে প্রকাশিত খবরাখবর থেকে জানা যায়, দেশে সবচেয়ে বেশি মাদক প্রবেশ করে মায়ানমার থেকে স্থল ও জল উভয় সীমান্ত দিয়ে। প্রায় ৯ মাস ধরে দেশ থেকে ওষুধ, খাদ্য, নির্মাণসামগ্রী, কাঁচি উপকরণসহ বিভিন্ন পণ্য চোরাচালান হয়ে মায়ানমারে যাচ্ছে।…
ব্যাংক ও আর্থিক খাতকে বলা হয় অর্থনীতির ধারক ও বাহক। লাখ লাখ সঞ্চয়ীর মানুষের ভরসা হলো ব্যাংক। বিগত সময়ে এ খাতের আওতাও ক্রমেই বেড়েছে। কিন্তু আওয়ামী লীগের গত দেড় দশকের শাসনামলে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের ঘটনার কারণে ব্যাংক খাতের অবস্থা খবই নাজুক হয়ে পড়েছে। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিতরণ করা হয়েছে বিপুল অঙ্কের ঋণ। এর বড় একটি অংশ খেলাপি ঋণে পরিণত হয়েছে। সরকার পরিবর্তনের পর খেলাপি ঋণের পরিমাণ ক্রমেই বাড়ছে। ফলে অনেক ব্যাংকেরই ব্যবসায়িক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি কিছু ব্যাংক গ্রাহকের আমানত ফেরত দিতেও ব্যর্থ হয়েছে। ফলে ব্যাংক খাতের অস্থিরতা বিরাজ করছে। এসব কারণে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের…
দিদারুল ইসলাম বন্দর নগরী চট্টগ্রামের অলিগলির হাওয়ায় মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে পাকা তাল। নগরীর নিউমার্কেট এলাকার পুরাতন রেলস্টেশনের সামনে এবং কদমতলীতে জমে উঠেছে পাকা তালের পাইকারি বাজার। সেখান থেকে খুচরা বিক্রেতারা পাকা তাল নিয়ে যাচ্ছেন বিভিন্ন এলাকায় এবং নগরীর অলিগলিতে। ফল হিসেবে তাল বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়। পাকা তালের ঘন রস থেকে তৈরি হয় বিভিন্ন রকমের বৈচিত্রময় পদ। তালের বীজও খাওয়া হয়, সেটা লেপা বা “তালশাঁস” নামে পরিচিত। তাল গাছের কাণ্ড থেকে রস সংগ্রহ করে তৈরী হয় গুড়, পাটালি আর মিছড়ি। তাল অত্যন্ত সুমিষ্ট এবং রসালো একটি ফল। তালে রয়েছে পুষ্টিগুণ—ভিটামিন এ, বি ও সি, জিংক, পটাসিয়াম, আয়রন ও ক্যালসিয়ামসহ…
কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ চলছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বৈশ্বিক সহযোগিতা জোরদারের লক্ষ্যেই এ আয়োজন। সোমবার (২৫ আগস্ট) সকালে বিশেষ অধিবেশনে বক্তব্য রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি ইতোমধ্যে কক্সবাজারে পৌঁছেছেন। রোববার (২৪ আগস্ট) উদ্বোধনী দিনে অনুষ্ঠিত বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেন কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে আসা রোহিঙ্গা প্রতিনিধি ও প্রবাসী রোহিঙ্গারা। আলোচনার মূল বিষয় ছিল রোহিঙ্গা প্রত্যাবাসন– কিভাবে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা তৈরি করা যায়। সেশনটিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং রোহিঙ্গা সম্প্রদায়ের পক্ষ থেকে লাকি করিম,…
