Author: সংবাদ প্রবাহ
টাকা ছাপানো, সংরক্ষণ, পরিবহন ও বণ্টনে প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। এই খরচ কমানোর জন্য ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার (১০ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এ তথ্য জানান। গভর্নর স্মার্টফোনের গুরুত্ব তুলে ধরে বলেন, “বর্তমানে আর্থিক লেনদেন, বিল পরিশোধ বা যেকোনও অনলাইন সেবা নিতে স্মার্টফোন অপরিহার্য।” তিনি জানান, ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোন বাজারে আনতে কাজ চলছে। এতে দেশের সর্বাধিক মানুষ ডিজিটাল লেনদেনের আওতায় আসতে পারবে। এছাড়া ইন্টারনেটের খরচ…
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা শুধু সাময়িক সমাধান হবে না। এ বিষয়ে সুদূরপ্রসারী ও কার্যকর সমাধান প্রয়োজন। তিনি বলেছেন, নির্বাচনকালীন সরকার এমনভাবে নির্ধারিত হতে হবে, যাতে তা বারবার সংকটে না পড়ে এবং দেশের গণতন্ত্রকে স্থায়ীভাবে শক্তিশালী করে। বুধবার (২৭ আগস্ট) সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) শুনানির দ্বিতীয় দিনে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, “যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিই, এটি কবে থেকে কার্যকর হবে?” শুনানি সকাল ৯টা ৩৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুরু হয়। আবেদনের পক্ষে শুনানি করেন…
বাংলাদেশ ব্যাংক ২০২৪-২৫ অর্থবছরে বিপুল মুনাফা করেছে। মোট মুনাফার পরিমাণ হয়েছে ৩৩ হাজার কোটি টাকা, যার নিট বা প্রকৃত মুনাফা দাঁড়িয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকায়। আজ (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে গত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়। বৈঠক অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে, সভাপতিত্ব করেন গভর্নর আহসান এইচ মনুসর। সভায় পরিচালকেরা উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মূল বেতনের ছয় গুণ প্রণোদনা বোনাসও অনুমোদন করা হয়। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, অর্থনীতিতে মন্দাভাব থাকা সত্ত্বেও ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম চাঙা ছিল। রাজস্ব আয় কম হওয়ায় সরকার ব্যাংক থেকে বেশি ঋণ গ্রহণ করেছে। একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোও কেন্দ্রীয়…
বিএনপির মূল লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা, যা এখনও পূর্ণতা পায়নি বলে মত প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামী রমজানের আগেই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ষোলো বছর পর আবার ভোট দেওয়ার সুযোগ পাবে। বুধবার (২৭ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, দেশের মানুষ নানা ধরনের অধিকারবঞ্চনার শিকার। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীদের কারণে ভয়াবহ এক ষড়যন্ত্রের মধ্যে জাতিকে বসবাস করতে হচ্ছে।…
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কক্সবাজারে আয়োজিত ‘স্টেকহোল্ডারস’ ডায়ালগে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস সাত দফা প্রস্তাব পেশ করেছেন। নানান দিক থেকেই এ প্রস্তাবনা আলোচনার দাবি রাখে। রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছায় ও টেকসইভাবে রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ তৈরিতে যৌথ প্রচেষ্টার লক্ষ্যে এই সাত দফা প্রস্তাব পেশ করেন তিনি। বাস্তবতা হচ্ছে, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ও বাংলাদেশে অবস্থান নানামুখী সংকট সৃষ্টি করছে। তাই অবিলম্বে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে হবে। সোমবার (২৫ আগস্ট) সকালে সংলাপে যোগ দিতে কক্সবাজার পৌঁছান প্রধান উপদেষ্টা। এদিন বেলা ১১টার দিকে তিন দিনের এ আন্তর্জাতিক সম্মেলনের বিশেষ অধিবেশন শুরু হয়। এতে মিয়ানমার ও আঞ্চলিক…
`সিলেট’ এক নামের ভেতরে কত যুগের ইতিহাস, কত অজানা কাহিনি লুকিয়ে আছে। আদি নাম ছিল সিলহট (Sylhet)। সেই নাম ধীরে ধীরে হয়ে ওঠে শ্রীহট্ট, আর পরবর্তীতে আধুনিক উচ্চারণে আমরা বলি সিলেট। সিলেটের মানুষ আদি উপভাষায় এখনো বলেন, সিলোট। নামের এই রূপান্তর শুধুই উচ্চারণের নয়, বরং হাজার বছরের ইতিহাস ও সাংস্কৃতিক অভিযাত্রার প্রতিফলন। আদি যুগে শ্রীহট্ট ছিল সমৃদ্ধশালী জনপদ। পাহাড়-টিলা, উর্বর মাটি আর আধ্যাত্মিকতার আভায় ভরপুর এই ভুমিতে গড়ে উঠেছিল নিজস্ব সংস্কৃতি। ইসলাম আগমনের পর হযরত শাহজালাল (রহ.) ও তাঁর ৩৬০ আউলিয়া বিভিন্ন পাহাড়ের উপর বসে মানুষকে দীক্ষা দিতেন। বেশিরভাগ আউলিয়াগণ নিজ নিজ এলাকায় পাহাড়ের চূড়ায় বসবাস করতেন। সেখানে তাঁরা মানুষকে…
আট বছর আগে মায়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ সামরিক দমন-পীড়নের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যরা। শুরুতে মানবিক কারণে আশ্রয় দিলেও আজ তা দেশের জন্য হয়ে উঠেছে এক বিরাট সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত সংকট। আন্তর্জাতিক মহল থেকে প্রত্যাবাসনের নানা আশ্বাস দিলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও নিজ দেশে ফেরেনি। প্রত্যাবাসন না হওয়ায় দীর্ঘায়িত এই অচলাবস্থা ক্রমেই জটিল হয়ে উঠছে। ২০১৭ সালে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, যা এখন প্রায় ১১ লাখে পৌঁছেছে। এই মানবিক সংকট একসময় বিশ্বসমাজের ব্যাপক মনোযোগ পেয়েছিল, কিন্তু এখন প্রসঙ্গটি নতুন নতুন বৈশ্বিক সংকটের আড়ালে চাপা পড়ে যাচ্ছে। ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন…
দেশীয় ও বৈশ্বিক শ্রমবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠান গড়তে হবে। দেশে কারিগরি শিক্ষার অবকাঠামো সম্প্রসারণ হয়েছে। কিন্তু শিক্ষার মান নিশ্চিত করা যায়নি। যুগোপযোগী পাঠ্যক্রমের অভাব, শিক্ষক সংকট, দুর্বল ব্যবস্থাপনাসহ নানা সমস্যায় জর্জরিত কারিগরি শিক্ষা ব্যবস্থা। ফলে টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোয় (টিএসসি) শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত আসনের অর্ধেকের বেশিই প্রতি বছর ফাঁকা থাকছে। এমনকি এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষাজীবন শেষে উপযুক্ত কর্মসংস্থানেরও অভাব রয়েছে। ফলে বেকারের সংখ্যাও দিন দিন বাড়ছে। যদিও বেকারত্ব নিরসনে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা। সাম্প্রতিক বছরগুলোয় সরকার কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এতে কেবল অর্থের অপচয় হচ্ছে, সফলতা মিলছে না। সরকারের উচিত কারিগরি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে…
আজহার আলী সরকার দেশের কারাগারের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। নতুন নাম হবে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’। সংশোধনমূলক দিককে আরও গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই এই নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি বলেন, যুগোপযোগী করতে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’-এর খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য ইতোমধ্যে উপস্থাপন করা হয়েছে। আইজি প্রিজনস জানান, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দির চাপ কমাতে নতুন দুটি কেন্দ্রীয় কারাগার ও চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগকে ভেঙে দুটি পৃথক বিভাগ করা হয়েছে। লোকবল সংকট মোকাবিলায় নতুন…
ভারতের প্রধান বস্ত্র রপ্তানি কেন্দ্র তিরুপ্পুরে পোশাক শিল্পে ভীতিকর নীরবতা বিরাজ করছে। প্রায় ২০০টি শিল্প-সেলাই মেশিনের মধ্যে মাত্র কয়েকটি কাজ করছে। শ্রমিকরা মার্কিন যুক্তরাষ্ট্রের বড় খুচরা বিক্রেতাদের শেষ অর্ডার শেষ করার ব্যস্ততায় রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের কারণে নতুন ডিজাইনের কাপড়ের নমুনা ব্যবহার ছাড়া ধূলিধূসর অবস্থায় পড়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ভারতের পোশাক, চিংড়ি, হীরা ও গহনার মতো গুরুত্বপূর্ণ রপ্তানি খাতের জন্য বড় ধাক্কা। তিরুপ্পুরের রেডি-টু-ওয়্যার শিল্প ভারতের রপ্তানির এক তৃতীয়াংশে অবদান রাখে। তবে শুল্কের কারণে অনেক অর্ডার স্থগিত হয়েছে। ব্যবসায়ীরা সম্প্রসারণ পরিকল্পনা বন্ধ করেছেন। অনেক শ্রমিককে বিশ্রামে রাখতে বাধ্য হয়েছেন। বিশেষ করে ক্রিসমাসের…
