সোমবার | মার্চ ২ | ২০২৬

ওয়াসিম আকরাম:

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) নওগাঁর মান্দা উপজেলার ঘোনা আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি এর অঙ্গসংগঠনের আয়োজনে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মান্দায় মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, বেগম খালেদা জিয়া কোনো ব্যক্তির নাম নয়, তিনি একটি আদর্শ, একটি সংগ্রামের প্রতীক।তার আপোষহীন নেতৃত্বই এদেশের গণতন্ত্রকে বারবার বাঁচিয়েছে। আজ দেশের মানুষ ভোটাধিকার ন্যায্য রাজনীতির জন্য যে লড়াই করছে, সেই লড়াইয়ের প্রেরণার উৎস বেগমখালেদা জিয়া।

তিনি আরও বলেন, দেশনেত্রীর আদর্শ বুকে ধারণ করেই বিএনপি আগামী দিনের বাংলাদেশ গড়তে চায়। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মকলেছুররহমান মাকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  বিএনপির সহসভাপতি কে এম নাজমুল হক নাজু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, সহসংগঠনিকসম্পাদক তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন নবী, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রনি।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সভাপতি আলমামুন, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সভাপতি সানোয়ার হোসেন, নং তেঁতুলিয়াইউনিয়ন নং ওয়ার্ড  বিএনপি সাংগঠনিক সম্পাদক, আলমগীর হোসেন, সিনিয়ার যুগ্মসম্পাদক লুৎফর রহমান, নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাবুল হোসেন সাধারণ সম্পাদকমো. আলী আকবর, সাংগঠনিক সম্পাদক জামশেদ আলী,

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষদোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীউপস্থিত ছিলেন।

Share.
Exit mobile version