মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

অস্কারে ভারতীয় হোমবাউন্ড! এবারের ৯৮তম অস্কার দৌড়ে ভারতীয় ছবিহোমবাউন্ড‘। কলকাতায় ঘোষিত হলো এই ছবি নির্বাচনের কথা। ইন্ডিয়ান ফিল্ম ফেডারেশন জানিয়েছে তারা সরকারি এন্ট্রি হিসেবে ছবিটি নির্বাচন করেছে। সুতরাং হোমবাউন্ড আগামী বছরের অস্কারে একশটিরও বেশি দেশের সঙ্গে প্রতিযোগিতা করবে মনোনয়নের জন্য।

নীরজ ঘায়ওয়ান পরিচালিত এবং ঈশান খট্টর, বিশাল জেঠওয়া জাহ্নবী কাপুর অভিনীত হোমবাউন্ড সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছে। কলকাতায় জুরি বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।

দৈনিক সংবাদ প্রবাহকে টেলিফোনে সাক্ষাতকার দেন ভারতের বিশিষ্ট পরিচালকগৌতম ঘোষ। তিনি বলেন এটা ভালো খবর, তবে এই বিভাগে প্রতিটি দেশ থেকে একটি করেই ছবি মনোনয়ন পায়। তাই ছবির সংখ্যা বাড়ানো হলে ভালো হতো‘অন্যদিকে কলকাতার বিশিষ্ট প্রযোজক তপন রায় বলেনঅস্কার দৌড়ে ভারতের ছবি হোমবাউন্ডের স্থান পাওয়া যথাযথছবিটি এই মধ্যেই ৫০তম টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ইন্টারন্যাশনাল পিপল চয়েস অ্যাওয়ার্ড বিভাগে দ্বিতীয় রানারআপ হয়‘।

কলকাতার অপর প্রযোজক দেব রঞ্জন দে মনে করেন অস্কারের জন্য নির্বাচিত হওয়াটাও গর্বেরএতে ছবির পরিচালক থেকে অভিনেতাঅভিনেত্রীরা আলাদা গুরুত্ব পাবেন এবং ভারতের নামটা এই ছবির সঙ্গে জুড়ে যাওয়া গর্বের

উল্লেখ্য, এখন পর্যন্ত মাত্র তিনটি ভারতীয় ছবিমাদার ইন্ডিয়া ‘(১৯৫৮), ‘সালাম বম্বে’ (১৯৮৯) এবং লগান’ (২০০২) এই বিভাগে মনোনয়ন পেয়েছে। তবে এখনও কোনও ভারতীয় ছবি এই পুরস্কার জিততে পারেনি। ভারতের অস্কার জয় এসেছে অন্য বিভাগে। সর্বশেষ ২০২৩ সালে আরআরআর দুটি পুরস্কার জিতে।

ভারতে এখনও মুক্তি পায়নি হোমবাউন্ড। তবে আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই দাগ কেটেছে। মে মাসে কান চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার হয়, আর তখনই এটি স্ট্যান্ডিং ওভেশন পায়। অস্কার মনোনয়ন থেকে অস্কার পুরস্কার দীর্ঘ প্রক্রিয়া। সারা বিশ্বের চলচ্চিত্র প্রেমীরা প্রতিবছর অধীর আগ্রহে থাকে। কোন ছবি কোন ক্যাটাগরিতে মনোনয়ন পেলে। কোন ছবি, কোন পরিচালক জিতলো পুরস্কার! এসবই আগ্রহের কেন্দ্রবিন্দু। 

অস্কারের শুরুর কথা

অস্কার পুরস্কারের ইতিহাস প্রায় শতবছরের। ১৯২৯ সালে হলিউডের রুজভেল্ট হোটেলে প্রথম অস্কার পুরস্কার দেওয়া হয়। চলচ্চিত্রের ইতিহাসে প্রাচীনতম, জনপ্রিয় এবং প্রভাবশালী এই পুরস্কার। একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সাইন্স (এএমপিএএস) নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান এটি দিয়ে থাকে। দেখা যাক অস্কারে ভারতীয় ছবি হোমবাউন্ডের ভাগ্যে কী আছে।

কে কে মল্লিক

Share.
Exit mobile version