সোমবার | এপ্রিল ২০ | ২০২৬

বাংলাদেশের সংগীত অঙ্গনে আসছে এক নতুন ভিনটেজ ঘরানার মিউজিক ভিডিয়ো। সেখানে ফুটে উঠেছে এক অনন্ত অপেক্ষার গল্প। সময়কাল ৭০ এর দশক, যে সময় ভালোবাসা ছিলো চিঠির কালি আর চোখের ভাষায় লেখা। এরকম প্রেমের গল্পে তৈরি হচ্ছে মিউজিক ভিডিয়োটি।

গল্পে দেখা যায়, এক তরুণী (প্রথমা দাস) অপেক্ষা করছে তার প্রিয়জনের (সাদী) ফিরে আসারজন্য। পুরনো দিনের আবহে সাজানো সেট, রেট্রো পোশাক, নরম আলো আর সেপিয়া টোনেরঙিন এই ভিডিও যেন এক টুকরো অতীতকে বর্তমানের পর্দায় ফিরিয়ে এনেছে।

ট্রেনের জানালায় ধোঁয়া উড়াতে উড়াতে এক পুরুষের নিঃশব্দ চিন্তাআর অন্যদিকে এক নারীর প্রতীক্ষা দুটি ভিন্ন সময়, দুটি মনের গল্প, কিন্তু ভালোবাসার অনুভব একটাই। মিউজিক ভিডিয়োটির সিনেমাটোগ্রাফি এবং নির্দেশনা দিয়েছেন চন্দন রায় চৌধুরী।

পরিচালক চন্দন রায় চৌধুরী বলেন, “এই কাজটা শুধু ভালোবাসার গল্প নয়, এটা একটা যুগের নীরব আবেগকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা।

ভিনটেজ স্টাইল, স্নিগ্ধ আলোছায়া, আর সংবেদনশীল অভিনয়ের সংমিশ্রণে তৈরি এই মিউজিক ভিডিয়োটি দর্শকদের মনে করিয়ে দেবে সেই সময়ের প্রেম, যখনঅপেক্ষা ছিলো ভালোবাসার সবচেয়ে গভীর প্রকাশ।

Share.
Exit mobile version