শুক্রবার | অক্টোবর ১৬ | ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবিএম সিদ্দিক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এবিএম সিদ্দিক বনানী থানার সি আর মামলা নং ২৭৫/২০২৬ এর ১০ নং আসামী। এছাড়াও হাতিরঝিল থানার সি আর মামলা নং ১২১৪/২০২৪ এর৭ নং আসামী। তেজগাঁও থানার সি আর মামলা নং ৯/৯২৬ এর ৫ নং আসামি।

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামিরা কী করে ঘুরে বেড়ায় এই নিয়ে জনমনে  প্রশ্ন ওঠেছে।

অনুসন্ধানে জানা যায়, ঢাকার বিভিন্ন এলাকায় যেমন বনানী হাতিরঝিল ,মোহাম্মদপুর, তেজগাঁও এলাকায় আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর দেশীয় অস্ত্র দিয়েহামলা চালায় স্বৈরাচারের দোসর ও তার অর্থায়নে পরিচালিত ক্যাডার বাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তার অর্থায়নের ফলে একাধিক ছাত্র নিহত হয় বলে জানা গেছে।  হত্যা মামলার এই আসামী বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন না।এবিএম সিদ্দিক আওয়ামী সরকারের সময় এনজিওর মাধ্যমে শত কোটি টাকার সরকারি ও বেসরকারি কাজ বাগিয়ে নেন। আসামী এবিএম সিদ্দিক তৎকালীন স্বৈরাচারের সাথে আঁতাত করে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। পরোক্ষভাবে আসামি তৎকালীন সরকারদলীয় আওয়ামী লীগের রাজনীতি করতেন।

মামলাগুলোর বাদীরা জানান, এরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরা সরাসরি হত্যা মামলার এজারভুক্ত আসামি, এদেরকে এখন পর্যন্ত ধরা হয়নি। এর ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

Share.
Exit mobile version