একসময় গান ছিল হৃদয়ের স্পন্দন, শিল্পী ছিলেন সাধনার প্রতীক। সিনেমা হল ছিল মানুষেরআনন্দ–বিনোদনের অন্যতম প্রধান ঠিকানা। নতুন গান প্রকাশের অপেক্ষায় মানুষ প্রহর গুনত, প্রিয় শিল্পীর কণ্ঠে সুরের মূর্ছনা শুনে মুগ্ধ হতো। সিনেমা হলের সামনে থাকত দর্শকের ভিড়, টিকিটের জন্য চলত প্রতীক্ষা। অথচ সময়ের বিবর্তনে সেই চেনা দৃশ্যগুলো আজ ক্রমেই ম্লানহয়ে যাচ্ছে।
বর্তমানে অনেক নতুন শিল্পীর আবির্ভাব ঘটছে। কিন্তু তাঁদের মধ্যে মৌলিক সৃষ্টির চেয়েপুরোনো গানের পুনরাবৃত্তি, অন্যের কণ্ঠের সঙ্গে ঠোঁট মেলানো এবং প্রযুক্তিনির্ভর পরিবেশনারপ্রবণতা চোখে পড়ে। ফলে কে প্রকৃত কণ্ঠশিল্পী, আর কে কেবল প্রযুক্তির কারুকার্যে নির্মিতএকটি প্রতিচ্ছবি তা বোঝা কঠিন হয়ে পড়ছে। অবশ্যই ব্যতিক্রমী ও প্রতিভাবান শিল্পীরয়েছেন; কিন্তু মৌলিক গান ও নিজস্ব সৃষ্টিশীলতার সেই শক্তিশালী ধারা কোথাও হারিয়েযাচ্ছে।
ইন্টারনেট আমাদের সামনে জ্ঞানের অবারিত দুয়ার খুলেছে। একই সঙ্গে কেড়ে নিচ্ছে বহুবাস্তব অভিজ্ঞতা, সামাজিক মেলবন্ধন ও সাংস্কৃতিক ঐতিহ্য। সিনেমা হলের উত্তেজনা, বইয়েরপাতায় ডুবে থাকার আনন্দ, মানুষের মুখোমুখি বসে গল্প করার আন্তরিকতা সবকিছুই আজস্ক্রিনবন্দি জীবনের কাছে ক্রমশ পরাজিত হচ্ছে।
একসময় বন্ধুরা একত্র হলে হাসি–আড্ডায় মুখর হয়ে উঠত পরিবেশ। আজ দশজন বন্ধুপাশাপাশি বসেও একজন আরেকজনের সঙ্গে কথা বলে না। প্রত্যেকেই নিজের মোবাইলেরপর্দায় নিমগ্ন, যেন পাশে বসে থাকা মানুষটি নয়, দূরের কোনো অদৃশ্য জগতই তার কাছেঅধিক গুরুত্বপূর্ণ।
মানুষে মানুষে দূরত্ব কমানোর জন্য যে প্রযুক্তির আবির্ভাব, সেই প্রযুক্তিই আজ পাশাপাশি বসামানুষগুলোর মধ্যে অদৃশ্য দেয়াল তুলে দিচ্ছে। কী নির্মম পরিহাস!
আজ আমাদের ভাবতে হবে আমরা কি সত্যিই উন্নত হচ্ছি নাকি কেবল আধুনিকতার আবরণেনিজেদের প্রতারিত করছি? আমরা কি শিল্পকে ভালোবাসছি, নাকি জনপ্রিয়তার মোহেমৌলিকত্ব বিসর্জন দিচ্ছি? আমরা কি সত্য অনুসন্ধান করছি, নাকি চোখের সামনে ভেসে ওঠাপ্রতিটি দৃশ্যকে সত্য বলে মেনে নিচ্ছি? আমরা কি মানুষের সান্নিধ্য উপভোগ করছি, নাকিএকই ঘরে, একই টেবিলে বসেও পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি?
মনে রাখতে হবে, নকল দিয়ে সাময়িক জনপ্রিয়তা অর্জন করা যায়, কিন্তু ইতিহাসে স্থায়ী আসনগড়া যায় মৌলিকত্ব দিয়ে। মিথ্যা দিয়ে মানুষের মন জয় করা যায়, কিন্তু সত্যকে চিরকাল বন্দিরাখা যায় না।
সময় এসেছে প্রযুক্তির দাসত্ব থেকে বেরিয়ে বিবেককে জাগ্রত করার, শিল্পে মৌলিকত্বকেসম্মান জানানোর, সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনার এবং প্রতিটি সংবাদ যাচাই করে গ্রহণকরার। অন্যথায় একদিন হয়তো আমাদের চারপাশে সবকিছুই থাকবে, শিল্পী থাকবে, গানথাকবে, সংবাদ থাকবে, অসংখ্য দর্শকও থাকবে; শুধু হারিয়ে যাবে বিশ্বাস, সত্যের মর্যাদা, বন্ধুত্বের আন্তরিকতা আর মানুষের প্রতি মানুষের আস্থা।
প্রযুক্তির আলোয় পৃথিবী আলোকিত হোক, কিন্তু সেই আলো যেন সত্যকে অন্ধকারে ঠে লে নাদেয়; মানুষের হাতে মোবাইল থাকুক, কিন্তু মোবাইল যেন মানুষের হৃদয় থেকে মানুষকেই মুছেনা দেয়।

