অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে ভাবা স্বাভাবিক বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মহানগর তাঁতীদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন দুদু। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠন না হচ্ছে, ততক্ষণ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ, ষড়যন্ত্রকারীরা এখনও দেশে–বিদেশে তৎপর।’
বিএনপির এই নেতা আরও বলেন, জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়ে একমতে পৌঁছাবে বলে আশা করা যায়।
