Author: সংবাদ প্রবাহ
দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ পুলিশ। এই ভূমিকা পালন করতে গিয়ে সরকারের আজ্ঞাবহ হয়ে পুলিশকে অনেক সময় নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জনগণের বিপক্ষে দাঁড়াতে হয়। জনগণের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক দর কষাকষির। সুতরাং রাষ্ট্র যখন জনগণের দাবি পূরণ করে না বা সময়ের পরিক্রমায় জনগণের কোনো অংশের নতুন দাবির উদ্ভব হলে তারা আন্দোলনে নামে। বাংলাদেশের অধিকাংশ সরকার এই দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধানে অনাগ্রহী থেকেছে এবং আন্দোলন দমনের চেষ্টা করেছে। এর প্রভাব পড়ে পুলিশের উপর। আমাদের মহান মুক্তিযুদ্ধে যেই পুলিশ বাহিনী দেশের স্বাধীনতা অর্জনে ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, দেশ স্বাধীন হওয়ার পরে…
রাজধানীর কাকরাইলে যৌথবাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে। তার চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছয় সদস্যের উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নুরুল হকের মাথায় আঘাত এবং নাকের হাড় ভেঙে যাওয়ার কারণে শুক্রবার রাতে অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে। বর্তমানে রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং তিনি সচেতন। তিনি জানান, “৪৮ ঘণ্টার আগে নুরুল হক সম্পূর্ণ আশঙ্কামুক্ত বলাটা সম্ভব নয়।” নুরুল হকের চিকিৎসায় সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গতকাল শুক্রবার রাতেই গঠন করা হয়েছে। নুরের ফেসবুক পেজে শনিবার সকালে জানানো হয়েছে, তিনি এখনও আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন, তবে হুঁশ ফিরেছে।…
দেশের অর্থনীতিতে গত অর্থবছরের তুলনায় স্থিতিশীলতা ফিরেছে এবং কর্মচাঞ্চল্যও বেড়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও জাতীয় শ্বেতপত্র কমিটির সদস্য ড. জাহিদ হোসেন। শনিবার (৩০ আগস্ট) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে ‘ম্যাক্রোইকোনমিক চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ড. জাহিদ হোসেন বলেন, “অর্থনীতিতে যে স্থিতিশীলতা এসেছে, তার একটি বড় কারণ হলো যারা অস্থিতিশীলতার জন্য দায়ী ছিলেন তারা ক্ষমতাচ্যুত হয়েছেন। এর ফলে অর্থপাচার বন্ধ হয়েছে, হুন্ডি কমে গেছে এবং বৈধ পথে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। একই সঙ্গে ব্যাংক খাতে লুটপাট বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে।” তিনি আরও বলেন,…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৪ দফা কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (৮ অগাস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ রোডম্যাপ প্রকাশ করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, ভোটগ্রহণের অন্তত ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। তবে সুনির্দিষ্ট ভোটের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশনা এসেছে, রমজানের আগেই নির্বাচন আয়োজন করতে হবে। আগামী বছরের ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে রমজান শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই হিসেবে ফেব্রুয়ারির আগে ভোট সম্পন্ন করা হবে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, সেপ্টেম্বরের…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩০ নভেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদের নাম অন্তর্ভুক্ত থাকবে সম্পূরক ভোটার তালিকায়। এই তালিকা ১ নভেম্বর প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইসির রোডম্যাপে ভোটার তালিকা প্রকাশের সময়সীমা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। তবে তফসিল বা ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখের কোনো তথ্য থাকবে না। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানান, রোডম্যাপ ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে এবং বৃহস্পতিবার তা প্রকাশিত হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, যদি ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হয়, তাহলে ভোটের দুই…
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ভারতীয় রুপি কিছুটা শক্তিশালী হয়ে লেনদেন শুরু করেছিল। কিন্তু সেই প্রবণতা স্থায়ী হয়নি। ডলার কেনার চাপ বাড়ায় আবারও দুর্বল হয়েছে রুপি। দিনের শুরুতে রুপির দর দাঁড়ায় ৮৭ দশমিক ৫২৫০। তবে পরে তা নেমে আসে ৮৭ দশমিক ৬৫৭৫–এ, যা প্রায় আগের দিনের সমান। বুধবার ছুটির কারণে ভারতের বাজার বন্ধ থাকায় রুপির লেনদেনে প্রভাব পড়ে। ব্যাংকারদের মতে, আমদানিকারকেরা এখন বেশি ডলার কিনছেন। কারণ যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসানোর পর মুদ্রাবাজারে চাপ তৈরি হয়েছে। ফলে রুপি আরও শক্তিশালী হওয়ার সুযোগ নেই বলে তারা মনে করছেন। তাদের ধারণা, রুপির পতন ঠেকাতে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) মঙ্গলবার বাজারে হস্তক্ষেপ…
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিন শেষে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গ্রস রিজার্ভ দাঁড়ায় ৩১ বিলিয়ন ৩৩ লাখ ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মানদণ্ড বিপিএম–৬ অনুযায়ী হিসাব করলে রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ বিলিয়ন ৩১ লাখ ডলারে। গত রোববার (২৪ আগস্ট) গ্রস রিজার্ভ ছিল ৩০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার এবং বিপিএম–৬ অনুযায়ী ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। তবে গত জুলাইর প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ২০২ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে গিয়েছিল। তখন গ্রস রিজার্ভ নেমে আসে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে এবং বিপিএম–৬ অনুযায়ী নেমে দাঁড়ায় ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে। গ্রস রিজার্ভে…
দেশব্যাপী শিশু-কিশোরদের মারাত্মক রোগ টাইফয়েড জ্বর থেকে রক্ষার জন্য টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামী ১২ অক্টোবর। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোররা এই টিকা পাবেন। সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই (EPI) এর মাধ্যমে বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে। প্রথম ধাপে স্কুলে অধ্যয়নরত শিশু-কিশোরদের জন্য ক্যাম্পের মাধ্যমে টিকাদান চলবে প্রথম ১০ দিন। যারা স্কুলে যায় না, তাদের জন্য টিকা দেওয়া হবে পরবর্তী ৮ দিন স্থানীয় কেন্দ্রে। সব শিশু-কিশোরকে টিকা পেতে আগে নিবন্ধন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, “১২ অক্টোবর থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রায় পাঁচ কোটি শিশুকে আমরা এই টিকা…
নির্বাচন কমিশন (ইসি) শীঘ্রই জাতীয় নির্বাচনের আগে সংসদীয় আসনের চূড়ান্ত সীমা নির্ধারণ প্রকাশ করবে। এটি আগামী ফেব্রুয়ারি ২০২৬-এর শুরুতে অনুষ্ঠিত হবে। বুধবার ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চার দিনের শুনানির পর এখন চূড়ান্ত তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে। শুনানিটি অনুষ্ঠিত হয়েছে সংসদীয় আসনের পুনঃসীমানা সংক্রান্ত দাবী ও আপত্তি নিয়ে। এ সময় তিনি জানান, ৩৩ জেলায় ৮৪টি আসনের ওপর সব দাবী, অভিযোগ ও সুপারিশের শুনানি সম্পন্ন হয়েছে। ইসি সচিব বলেন, আগে কমিশন ৮৪টি আসন সম্পর্কিত মোট ১,৮৯৩টি দাবী, অভিযোগ, আপিল এবং সুপারিশ পেয়েছিল। এর মধ্যে ১,১৮৫টি আবেদন ছিল খসড়া সীমা নির্ধারণের বিরুদ্ধে, বাকী ৭০৮টি খসড়ার পক্ষে…
টাকা ছাপানো, সংরক্ষণ, পরিবহন ও বণ্টনে প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। এই খরচ কমানোর জন্য ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। রোববার (১০ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এ তথ্য জানান। গভর্নর স্মার্টফোনের গুরুত্ব তুলে ধরে বলেন, “বর্তমানে আর্থিক লেনদেন, বিল পরিশোধ বা যেকোনও অনলাইন সেবা নিতে স্মার্টফোন অপরিহার্য।” তিনি জানান, ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোন বাজারে আনতে কাজ চলছে। এতে দেশের সর্বাধিক মানুষ ডিজিটাল লেনদেনের আওতায় আসতে পারবে। এছাড়া ইন্টারনেটের খরচ…
