Author: সংবাদ প্রবাহ

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং সর্বজনীন অংশগ্রহণের মাধ্যমে আয়োজনের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস। তিনি বলেছেন, এ নির্বাচনে কোনো বিদেশি হস্তক্ষেপের সুযোগ থাকবে না এবং এটি হবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের আকাঙ্ক্ষা ও রাজনৈতিক দলের ভবিষ্যৎ গড়ার ইচ্ছার প্রতিফলন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা এ বক্তব্য দেন। বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অধ্যাপক ইউনূস বলেন, এবারের নির্বাচন কেবল অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়, বরং দেশের সব মানুষের এবং সব রাজনৈতিক দলের নির্বাচন। তিনি…

বিস্তারিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত খাল পরিষ্কার কর্মসূচিতে দলের নেতাকর্মীদের অতিরিক্ত সাজ-পোশাকের কড়া সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে তিনি বলেন, ‘নেতারা তো আজকে কোট-স্যুট পরে আসছেন। সবাই স্যুট-বুট পরে আসছেন। এভাবে কি খাল পরিষ্কার করা যাবে? যাবে না। গামবুট পরেন বা হাফপ্যান্ট পরেন, সবাই উৎসাহ নিয়ে নামেন।’ তিনি আরও বলেন, ‘নারীনেত্রীরা কেউ কেউ পার্লার থেকেও আসছেন। এভাবে হবে না। জনগণের কাছে যেতে হবে, বাড়ি বাড়ি গিয়ে বিএনপির কথা বলতে হবে। শুধু স্লোগান দিলে বা তালি বাজালে রাজনীতি হয় না।’ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল…

বিস্তারিত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আক্রমণের ধরন এবং আঘাতের স্থান দেখে তা স্পষ্ট বোঝা যায়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় নুরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, “যারাই আঘাত করুক, হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে। এটা একেবারেই পরিষ্কার।” তিনি জানান, নুর আগের চেয়ে কিছুটা সুস্থ হলেও আশঙ্কা পুরোপুরি কাটেনি। তার শরীরের কয়েকটি স্থানে গুরুতর আঘাত রয়েছে এবং মস্তিষ্কে আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে। ফখরুল বলেন, “চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জেনেছি,…

বিস্তারিত

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সোমবার ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তিনি এ স্বীকারোক্তি দেন। জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। তিনি শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, দেশের জনগণ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। তার ভাষায়, “আমার এই সত্য ও পূর্ণ বর্ণনার মাধ্যমে যদি সত্য উদ্ঘাটিত হয়, আল্লাহ যদি আমাকে আরও জীবন দেন তবে বাকিটা সময় অন্তত কিছুটা অপরাধবোধ থেকে মুক্তি পাব।” সাবেক আইজিপি বলেন,…

বিস্তারিত

শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধকে ঘিরে নীলফামারীর উত্তরা ইপিজেডে সংঘর্ষে ভয়াবহ উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান (২০)। তিনি ইকু ইন্টারন্যাশনাল নামের একটি নিটিং কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাজীরহাট গ্রামে। হাবিবুরের ভাই আশিকুর রহমান জানান, “ভাইয়ের নাইট ডিউটি ছিল। কাজ শেষে সকালে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে।” স্থানীয় শ্রমিকেরা জানান, সম্প্রতি এভারগ্রিন নামের একটি পোশাক কারখানা ৫১ জন কর্মীকে ছাঁটাই করে। এ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর মধ্যেই আজ সকাল থেকে বেতন–ভাতা…

বিস্তারিত

ইউরোপের গত আট দশকের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের মাঝেই চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের একত্রিত হওয়া নতুন ভূরাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সমাবেশ পূর্ব এশিয়ার সামরিক জোট গঠনের সম্ভাবনা জোরদার করছে। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পশ্চিমা বিশ্বের নেতারা দূর থেকে তা পর্যবেক্ষণ করছেন। এই সপ্তাহে বেইজিংয়ে অনুষ্ঠিতব্য বিশাল সামরিক কুচকাওয়াজে যোগ দিতে আসছেন ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। শি জিনপিংয়ের আমন্ত্রণে তাদের উপস্থিতি প্রমাণ করছে, স্বৈরশাসক নেতৃত্বাধীন দেশগুলোর ওপর চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। একইসঙ্গে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র জোটগুলোতে টানাপোড়েন বাড়ছে। পশ্চিমা বিশ্লেষকদের ভাষায়, এই বৈঠক হচ্ছে জোটবদ্ধ শক্তি, যা জুন…

বিস্তারিত

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ন্যায়সঙ্গত সমাজে অতি দারিদ্র্যের কোনো স্থান নেই; সবার জন্য টেকসই সামাজিক সুরক্ষা কর্মসূচি নিশ্চিত করতে হবে। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে তিন দিনব্যাপী ‘ন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল প্রটেকশন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশ একেবারে গরিব দেশ নয়; আমরা উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পথে। এখন আর কোনো অজুহাত চলবে না যে আমরা সবাইকে ন্যূনতম সামাজিক সুরক্ষা দিতে পারব না। দারিদ্র্য নিরসনকে প্রধান জাতীয় লক্ষ্য হিসেবে নিতে হবে।” অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক-ই-আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড. ওয়াহিদউদ্দিন বলেন, “দারিদ্র্যের…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের পথে আর কোনো বাধা নেই। হাইকোর্টের ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন আয়োজনে স্থগিতাদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। হাইকোর্টের স্থগিতাদেশ কার্যকর হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে চেম্বার আদালত তা স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, আদালতের এই সিদ্ধান্তে ডাকসু নির্বাচন আয়োজনের পথে আর কোনো আইনগত বাধা থাকছে না। এর আগে সোমবার বিকেলে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর ৩০…

বিস্তারিত

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরে সেখান থেকে বেরিয়ে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগের দিন রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে গতকাল রোববার দেশের প্রধান তিনটি দল বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে, আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট। আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচনের নির্ধারিত তারিখে ভোট গ্রহণ আর হচ্ছে না। সোমবার (১ সেপ্টেম্বর) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। রিটটি করেছিলেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদ আলম। তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যান। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।…

বিস্তারিত