Author: সংবাদ প্রবাহ
পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পার্বত্য প্রদেশ কুনার ও নানগারহারে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬২২ জনে পৌঁছেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বার্তা সংস্থা রয়টার্স। মুফতি আবদুল মাতিন, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, জানিয়েছেন, কুনার প্রদেশে ৬১০ জন, আর নানগারহার প্রদেশে আরও ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ হাজার ৫৫৫ জন। দুই প্রদেশের বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, যার ফলে মানবিক সংকট বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ এবং উৎপত্তিস্থল ছিল মাত্র…
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, সব প্রতিকূল সময়েও ভারত ও রাশিয়া একসঙ্গে আছে এবং থাকবে। সোমবার (১ সেপ্টেম্বর) চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে তাদের বৈঠকে এই বার্তা দেন মোদী। বৈঠকটি দুই দেশের দীর্ঘদিনের ভারত রাশিয়া সম্পর্ক নতুন মাত্রায় উপস্থাপন করেছে। পুতিন এ সময় মোদীকে তাঁর “প্রিয় বন্ধু” হিসেবে অভিহিত করেন এবং নিজস্ব সাঁজোয়া লিমুজিন অরাস-এ তাঁকে যাত্রাসঙ্গী করেন। পরে মোদী এক্স-এ সেই ছবিও শেয়ার করে লেখেন, “সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ভারত ও রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়েছে। আমাদের ঘনিষ্ঠ সহযোগিতা কেবল দুই দেশের মানুষের জন্য নয়, বরং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যও অত্যন্ত…
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব গ্রামে ধরলা নদীর তীরে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দিয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) রাত থেকে প্রায় ৩৫০ মিটার দীর্ঘ বাঁধটির ৩০ মিটার অংশে একের পর এক সিসি ব্লক দেবে যাওয়ায় আশপাশের সহস্রাধিক পরিবার ও কয়েক হাজার হেক্টর আবাদি জমি এখন মারাত্মক ঝুঁকিতে পড়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এই বাঁধ তাদের জীবনের নিরাপত্তার একমাত্র ভরসা। কিন্তু সাম্প্রতিক ধসে সেই ভরসাই এখন বিপর্যয়ের আশঙ্কা ডেকে এনেছে। কৃষক সিরাজুল ইসলাম বলেন, “এই বাঁধ আমাদের রক্ষার কবচ। ধসে গেলে পুরো গ্রাম তছনছ হয়ে যাবে। ২০২২ সালের বন্যার ক্ষতি এখনও সামলে উঠতে পারিনি। এবার যদি বাঁধ ভেঙে যায়,…
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর। ঢাকার রমনা বটমূলে এক অনাড়ম্বর আয়োজন। হাতে গোনা কিছু চেয়ার, কয়েকজন সাংবাদিক, আর মাইকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠ—“বাংলাদেশ জাতীয়তাবাদী দল” নামে এক নতুন রাজনৈতিক শক্তির জন্মের ঘোষণা। সেই ছোট্ট আয়োজনেই শুরু হয়েছিল এক দীর্ঘ রাজনৈতিক যাত্রা, যা চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতা, বিরোধিতা ও গণআন্দোলনের কেন্দ্রে থেকেছে। বিএনপির এই পথচলা ছিল আলো-অন্ধকারে ভরা। কখনও শাসনে, কখনও রাস্তায়, আবার কখনও অস্তিত্বের লড়াইয়ে। ৪৭ বছরে দলটি যতটা শক্তি সঞ্চয় করেছে, ততটাই প্রতিকূলতার আগুনে জ্বলেছে। আন্দোলন, কারাবরণ, নির্বাসন ও রক্তক্ষয়ী দমন, সব মিলিয়ে বিএনপি আজও দেশের বৃহত্তম প্রভাবশালী রাজনৈতিক শক্তি। বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব…
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টার দিকে দেশটির পূর্বাঞ্চলে ভূমিকম্পের আঘাতে অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির তথ্য মন্ত্রণালয় তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জালালাবাদের ২৭ কিলোমিটার উত্তর–পূর্বে এবং ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ধরা পড়ে ৬.০। ইউএসজিএস আরও জানিয়েছে, মূল ভূমিকম্পের পর ওই এলাকায় অন্তত দুটি শক্তিশালী আফটারশক আঘাত হানে, যার মধ্যে একটি ছিল ৫.২ মাত্রার। আফগান তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা…
২০২৪ সালের ‘জুলাই বিপ্লব’ বাংলাদেশে এক নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা করেছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আমরা দেখছি, এ ঘটনার সাংস্কৃতিক প্রভাব সমাজে নানা বিভ্রান্তি, বিকৃতি ও সংকীর্ণতা ডেকে আনছে। বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে যেভাবে প্রোপাগান্ডামূলক কনটেন্ট, থিম সং, নাটক ও মিডিয়া ক্যাম্পেইন চালানো হয়েছে তা সত্যিকারের ইতিহাসকে ছায়াচ্ছন্ন করে দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, তরুণদের মনে এখন দেশের স্বাধীনতা মানেই যেন ‘জুলাই বিপ্লব’। এই প্রবণতা আমাদের ইতিহাস-সচেতনতা ও জাতীয় চেতনার জন্য একটি বিপজ্জনক সংকেত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল একটি গণজাগরণ, জনযুদ্ধ, বহুমাত্রিক আত্মত্যাগ ও আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে অর্জিত স্বাধীনতা। এর বিপরীতে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত রাজনৈতিক নাটকীয়তা মূলত তাৎক্ষণিক…
ভ্রমণ মানে শুধু পথ চলা নয়, ভ্রমণ মানে অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করা। ভিন্ন শহর মানেই নতুন রঙ, নতুন গন্ধ, নতুন জীবনধারা। আমার এবারের যাত্রা শুরু হয়েছিল আমেরিকা থেকে, সীমান্ত পেরিয়ে কানাডার টরেন্টো হয়ে, সেখান থেকে নায়াগ্রা জলপ্রপাত, তারপর নিউ ইয়র্ক প্রদেশের রাজধানী আলবেনি হয়ে, অবশেষে পৌঁছালাম পৃথিবীর আলো ঝলমলে শহর নিউ ইয়র্ক সিটিতে। প্রথমেই টরেন্টো। আধুনিকতা আর বৈচিত্র্যের শহর। এর ডাউনটাউন অংশে হাঁটলেই বোঝা যায় কেন একে বহুজাতিক সংস্কৃতির মেলবন্ধন বলা হয়। নানা দেশের মানুষ এখানে এসে মিশে গেছে এক সুতোয়। সিএন টাওয়ারে দাঁড়িয়ে যখন গোটা শহর চোখের সামনে এলো, মনে হলো শহরটা যেন আকাশের সাথে কথা বলছে। লেক অন্টারিওর…
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে বলেন, “নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।” রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রেস সচিবের ভাষায়, “প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যে সময়ের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প চিন্তা করে, সেটা হবে জাতির জন্য…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আগামীকাল রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রেস সচিব শফিকুল আলম আজ বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, ‘আগামীকাল প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। বিকাল ৩টায় বিএনপির সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচন ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হবে; সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে আলোচনা হবে।’ শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজ শনিবার যমুনায় অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান…
রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে তিস্তা নদীর পানি বিপৎসীমার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, যেকোনো সময় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজকের (শনিবার) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আরও বাড়তে পারে। বিশেষ করে লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তার পানি সতর্কসীমা অতিক্রম করার ঝুঁকি রয়েছে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে পরবর্তী দুই থেকে তিন দিন পানির স্তর স্থিতিশীল থাকতে পারে বলে আশা করা হচ্ছে। রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ…
