চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকার চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, জুলাই যোদ্ধাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। নওফেলের বাসায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতা বৈঠক করছিলেন বলে জানা যায়। তবে আটকরা দাবি করেছে, তারা ওই বাড়ির কর্মচারী।
অভিযানে পুলিশ রান্নাবান্নার সরঞ্জাম ও অনলাইনে খাবার সরবরাহের প্রমাণ পায়। সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভাই সালেহীনের পরিচালিত রেস্তোঁরা ‘ক্যাফে মিলানো’র খাবার এখানেই রান্না হয়ে প্যাকেজিং করা হতো বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে বিল পরিশোধের দুটি পস মেশিন জব্দ করা হয়েছে।

