বুধবার | মার্চ ৪ | ২০২৬

সরকার ২০ জন জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে এ পদায়ন নিশ্চিত করেছে।

প্রথম প্রজ্ঞাপনে চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মান পরিকল্পনা বিভাগে, মুন্সীগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাত সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল কৃষি মন্ত্রণালয়ে, খাগড়াছড়ির ডিসি এ বি এম ইফতেখারুল ইসলাম স্বাস্থ্য সেবা বিভাগে, লক্ষ্মীপুরের ডিসি রাজীব কুমার সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এবং চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলাম নৌপরিবহন মন্ত্রণালয়ে পদায়ন হয়েছেন।

দ্বিতীয় প্রজ্ঞাপনে পাবনার ডিসি মোহাম্মদ মফিজুল ইসলাম ভূমি মন্ত্রণালয়ে, রংপুরের ডিসি মোহাম্মদ রাবিউল ফয়সাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, বরিশালের ডিসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বাণিজ্য মন্ত্রণালয়ে এবং রাঙামাটির ডিসি মোহাম্মদ হাবিব উল্লাহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন হয়েছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share.
Exit mobile version