মঙ্গলবার | সেপ্টেম্বর ১ | ২০২৬

দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (১৪ নভেম্বর) নেত্রকোণা সদরে নিজ এলাকার নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, মহান আল্লাহ, দল ও নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা তাকে আবারও ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।

তিনি উল্লেখ করেন, মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় ফিরছেন এবং নেত্রকোণার মানুষদের দোয়া ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছেন। বাবর বলেন, তার জীবন জনগণের সেবায় নিবেদিত থাকবে। হাওর বিস্তৃত তিন উপজেলা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি নিয়ে গঠিত নেত্রকোণা-৪ আসনের জন্য তিনি বিএনপির মনোনীত প্রার্থী। একই সঙ্গে তিনি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে দলের মহাসচিবের বক্তব্যের প্রশংসা করেন এবং সমর্থন জানিয়ে সাধুবাদ জানান।

Share.
Exit mobile version