রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগায় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ অবহেলার অভিযোগ তুলেছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিমানবন্দরের অগ্নিনির্বাপন ব্যবস্থা কার্যকর ছিল না, যার ফলে দেশের ব্যবসায়ীদের হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে এবং আন্তর্জাতিক ইমেজ ক্ষতিগ্রস্ত হবে।
বিজিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনামুল হক খান জানান,অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে। তবে রপ্তানি অংশ অক্ষত থাকায় কার্যক্রম চলমান রয়েছে। ব্যবসায়ীরা দ্রুত নতুন শিপমেন্ট ব্যবস্থা প্রয়োগের দাবি তুলেছেন।
