মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

দীর্ঘ ৪২ দিনের অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে আগামীকাল (১৯ অক্টোবর, রোববার) থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

অবকাশ শেষে প্রথম দিনে ঐতিহ্য অনুযায়ী প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখার ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদক ও অন্যান্য আইনজীবীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।

Share.
Exit mobile version