সোমবার | মার্চ ২ | ২০২৬

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চত্বরে অভ্যন্তরীণ রাস্তা কার্পেটিং কাজে অনিয়মেরঅভিযোগে সংবাদ প্রকাশের পর তৎপর হয়েছে প্রশাসন। অভিযোগের বিষয়টি নজরে আসারপর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ সঠিকভাবে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১২ জানুয়ারি সোমবার পুনরায় কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদারিপ্রতিষ্ঠান। তবে স্থানীয়দের অভিযোগ, কাজ পুনরায় শুরু হলেও অনিয়ম পুরোপুরি বন্ধ হয়নি।তাদের দাবি, নিম্নমানের বিটুমিন স্প্রে করে আগের ত্রুটি আড়াল করার চেষ্টা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ঠিকাদার জানান, উপসহকারী প্রকৌশলী নজরুলইসলামের সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তানজিমুল ইসলাম প্রয়োজনীয়মান নিয়ন্ত্রণ কারিগরি নির্দেশনা উপেক্ষা করে দায়সারা কাজ বাস্তবায়ন করছেন। উপজেলাপ্রশাসনের নজরদারির মধ্যেই এমন কাজ হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিষয়ে উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, আমরা যথাসাধ্য ভালো কাজনিশ্চিত করার চেষ্টা করছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আমার কোনো ধরনের যোগসাজশনেই। নিম্নমানের কাজ গ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানলোকসান দিয়ে কাজ করছে এই মন্তব্য করে তিনি বিষয়টি এড়িয়ে যান।

অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তানজিমুল ইসলাম বলেন, রাস্তা কার্পেটিংয়ের কাজের মধ্যে কিছু ত্রুটিবিচ্যুতি হয়েছে। সেগুলো সংশোধন করা হবে।

প্রসঙ্গে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী আবুসায়েদ বলেন, কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। নিয়ম অনুযায়ী কাজ বুঝে নেওয়া হবে।কাজ সম্পন্নের পর তা সরেজমিনে পরিদর্শন করা হবে।

Share.
Exit mobile version