মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

রাষ্ট্রদূত পদে নিয়োগ পেলেন সেনাবাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে এ প্রজ্ঞাপনে সই করেন যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি এবং একজন কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের এসএমপিতে বদলির আদেশ বাতিল করা হয়েছে। অন্যদিকে পুলিশ অধিদপ্তরের এআইজি ড. এলিজা শারমীনকে বিপিএ সারদায়, রাজারবাগ পুলিশ টেলিকমের সুপার আসমা বেগম রিটাকে নোয়াখালী পিটিসিতে, আর নোয়াখালী পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ ইমামকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।

এ ছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আব্দুর রশিদকে র‌্যাবে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে এপিবিএনে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কামারুম মুনিরাকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

পাশাপাশি আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রুহুল আমীনকে হাইওয়ে পুলিশে, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমীকে পিটিসি টাঙ্গাইলে এবং বিপিএ সারদার অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারকে ঢাকার এসবিতে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

Share.
Exit mobile version