মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি ক্রিকেটে নতুন সংযোজন মালয়েশিয়া। আগামী ২০২৬ সালের ৭ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কুয়ালালামপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে মালয়েশিয়া টি–টোয়েন্টি লিগ। পাঁচ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে মেন্টর হিসেবে থাকছেন বাংলাদেশের তামিম ইকবাল ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি।

লিগটির ব্যবস্থাপনা, সম্প্রচার ও বিপণনের দায়িত্বে থাকবে আইপিজি গ্রুপ, যারা বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ পরিচালনা করছে। মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই টুর্নামেন্ট দক্ষিণ–পূর্ব এশিয়ায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রাখবে।

এমসিএ সভাপতি মহিন্দা ভল্লিপুরম বলেন, “মালয়েশিয়া টি–টোয়েন্টির প্রথম মৌসুমে বিশ্বমানের ক্রিকেট উপহার দিতে আমরা প্রস্তুত।” আইপিজি প্রধান অনিল মোহন জানান, ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণে এটি পুরো এশিয়ার নজর কাড়বে। দল, খেলোয়াড় ড্রাফট ও ম্যাচ সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

Share.
Exit mobile version