শুক্রবার | অক্টোবর ১৬ | ২০২৬

ওয়াসিম আকরাম নিজস্ব প্রতিবেদক

পুকুরটি দীর্ঘদিন সংস্কার না করাই মাদ্রাসার মাঠের বেশ কিছু অংশ ভেঙ্গে পুকুরের মধ্যে বিলীন বিলীন হয়ে যাওয়ার ফলে মাদ্রাসা মাটি সংকুচিত হয়ে পড়ে। এতে করে শিক্ষার্থীরা খেলাধুলার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি মাদ্রাসার নতুন করে ভবন নির্মাণ নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে। এমত অবস্থায় শিক্ষক আনোয়ার হোসেন বাবু, ইসহাক আলী, ইসমাইল হোসেন, শিক্ষার্থী ইউসুফ আলী, আদিয়া তাহসিনসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়রা দ্রুত সময়ে মধ্যে মাদ্রাসা মাঠ রক্ষায় গাইড ওয়াল নির্মাণ
‎করে স্থায়ীভাবে সমাধানের দাবি জানিয়েছেন তারা।
‎এছাড়াও প্রতিষ্ঠানের টি-আর সদস্য সহকারি শিক্ষক (গণিত) আনোয়ার হোসেন বাবু বলেন, প্রতিষ্ঠানের তিন পাশে আবাসস্থল পশ্চিম পাশে পুকুরের অংশে মাঠের জায়গা ভেঙ্গে গিয়েছে। এই জায়গাটি সংস্কার করলে ১৫ থেকে ২০ ফিট জায়গা মাঠ বর্ধিত করা সম্ভব হবে। নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) সুপারেনটেনডেন্ট মোজাফফর হোসেন বলেন, স্বনামধন্য এই প্রতিষ্ঠানের শিক্ষার মান, ফলাফল, শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় মাঠ সংস্কার করে শিক্ষার আলো প্রসারিত করার সুযোগ করে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি। পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদুল ইসলাম শাহীন বলেন, সম্প্রতি এই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু নতুন একটি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন। খুব দ্রুত সময়ের মধ্যে এটির কাজ শুরু হবে। তাই পুকুরের ভেঙ্গে যাওয়া পার্শ্বের সংস্কার আসু প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আতিয়া খাতুন বলেন, মাদ্রাসা মাঠের বিষয়টি শুনেছি লিখিত আবেদন পেলে সেটি পর্যালোচনা করে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে।
‎
‎
‎
‎

Share.
Exit mobile version