শুক্রবার | জুলাই ১৭ | ২০২৬

সড়ক দুর্ঘটনায় দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী থানার অন্তর্গত চাম্বল ইউনিয়নের সিকদার দোকানের চরিত্ত্যা পাড়া এলাকার জুয়েল রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জুয়েল চাম্বল ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের শামশুল ইসলামের পুত্র।

স্থানীয়রা জানান, নিহত জুয়েল নিজ বাড়ি থেকে প্রতিদিনের মত নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
যাওয়ার পথে সোমবার সকাল ১১ টা ১৫ মিনিটের দিকে বাঁশখালীর দারোগা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

জুয়েলের আকস্মিক মৃত্যুতে এলাকার সবার মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।  আজ ভোরে ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচ উপভোগ করেছে জুয়েল সেখানে ব্রাজিলের হার নিয়ে তিনি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস আপলোড দিয়েছেন।
যেখানে তিনি কান্নার ইমোজি দিয়ে লিখেছেন,”দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না😭”
জুয়েলের স্ট্যাটাস দেখে বুঝা যাচ্ছে ব্যক্তিগত জীবনে জুয়েল ব্রাজিল সমর্থক এবং নেইমারের ভক্ত ছিলেন।

জুয়েলের বন্ধুরা জানিয়েছেন, ব্যক্তিগত জীবনেও জুয়েল একজন ভালো ফুটবলার ছিলেন। কিছু দিন আগেও তিনি এলাকার চম্বল উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। আজ সে আমাদের মাঝে নেই সেটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। জুয়েলের ছোট ভাই আরাফাত জানান, দুর্ঘটনার সময় মূলত সিএনজি চালিত অটোরিকশার একটি রড তার বুকের মধ্যে ঢুকে পড়ার কারণে তার মৃত্যু হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সেই সাথে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে’।

উল্লেখ্য, সরু রাস্তা হওয়ার কারণে আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া এই আঞ্চলিক সড়কে প্রায় প্রতি মাসে দুর্ঘটনায় কারোর না কারোর মৃত্যু ঘটে।
দুর্ঘটনায় হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেওয়া আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া-চকরিয়া এই আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত ও আধুনিকায়নের জন্য সম্প্রতি প্রায় ১,১৮৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে একটি বৃহৎ প্রকল্প একনেক (ECNEC) কর্তৃক চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। এই প্রকল্পের আওতায় ৫৮.২০ কিলোমিটার দীর্ঘ সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়িত হলে দুর্ঘটনায় অস্বাভাবিক মৃত্যু কমে আসার পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে।

Share.
Exit mobile version