মো. ইমরান মোল্যা
দৈনিক ফরিদপুর পত্রিকার প্রধান কার্যালয়ে ২৫ ডিসেম্বর ২০২৫ আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর কবিরকে সম্মাননা প্রদান করা হয়েছে।
আলমগীর কবির প্রায় ৩৫ বছরের সাপ্তাহিক চন্দনা, দৈনিক গণসংহতি ও দৈনিক খবরপত্রিকায় জড়িত ছিলেন। বর্তমানে দৈনিক নতুন সময়, দৈনিক মানবজমিন এবং দৈনিকফরিদপুর সংবাদপত্রে কর্মরত আছেন।
সাদেক আলী হোসেন বলেন সম্মাননা পত্রটি প্রদান করার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, আলমগীর কবির তাঁর দীর্ঘদিনের
সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, সততা ও স্বচ্ছতার প্রতীক হয়ে উঠেছেন। সংবাদ পরিবেশনেনিরপেক্ষতা বজায় রেখে সমাজের সত্যকে তুলে ধরাই ছিল তাঁর আজীবন লক্ষ্য। প্রতিটি প্রতিবেদনে তিনি চেষ্টা করেছেন যেন পাঠকরা তথ্যের সঠিক রূপ পান, কোনো পক্ষপাত বাবিভ্রান্তি ছাড়াই। তাঁর এই নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে বিভিন্ন সংগঠন তাঁকে বিশেষসম্মাননা পত্র প্রদান করেছে। এই সম্মাননা শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং সাংবাদিকতার নৈতিকতা ও আদর্শের প্রতি তাঁর অটল বিশ্বাসের স্বীকৃতি।
অনুষ্ঠানে ফরিদপুর বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম আকিদুল ইসলাম ও ফরিদপুর সংবাদপত্র সম্পাদক পরিষদ সভাপতি সাঈদ আলী হোসেন সম্মাননাপত্র প্রদান করেন।
