শুক্রবার | অক্টোবর ১৬ | ২০২৬

ডেক্স রিপোর্ট: দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। শেষ ধাপের ভোটগ্রহণ হবে ২৭ মে।

সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় নির্বাচনের ধাপ ও তারিখ নির্ধারণ করা হয়।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটের মধ্য দিয়ে এ নির্বাচনী কার্যক্রম শুরু হবে।

Share.
Exit mobile version