বুধবার | সেপ্টেম্বর ১৬ | ২০২৬

বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় শিশু রাহাতকে (১০) বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে ট্রেনে কাটা পড়ে শিশুটির একটি হাত পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর )বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাহাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে রাহাতের একটি হাত কাটা পড়ে ও পায়েও গুরুতর জখম হয়। রাহাতকে বাঁচাতে মিন্টু রেল লাইনে ঝাঁপ দেন। সৌভাগ্যবসত রাহাত সেসময় প্রাণে বেঁচে গেলেও ঘটনাস্থলেই মারা যান উদ্ধারকারী মিন্টু।

রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার মো. ফারুকের ছেলে। অন্যদিকে জানা গেছে মিন্টু ছিলেন একজন ইলেকট্রিক মিস্ত্রি।

ঘটনাস্থলে গেলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রেলগেট সংলগ্ন সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে চলতে থাকার কারণে পথচারীদের বাধ্য হয়ে রেললাইন ঘেঁষে কিংবা রেললাইনের উপর দিয়ে চলাচল করতে হয়। এই কারণে আজকের এই দুর্ঘটনাটি ঘটেছে।

ষোলশহর এলাকার পথচারী আমিনুল ইসলাম দৈনিক সংবাদ প্রবাহকে জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রেলওয়ে ক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পার হয়ে আহত শিশুটি চটপটি খেতে যাচ্ছিলেন। ছেলেটিকে উদ্ধার করতে গিয়ে নিহত হওয়া মিন্টুর গ্রামের বাড়ি ফেনীতে।

Share.
Exit mobile version