শুক্রবার | অক্টোবর ১৬ | ২০২৬

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক:

২০ টাকা চুরির দায়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে গুরুতরভাবে মারধর, চুল কেটে দিয়ে অবরুদ্ধ করে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এঘটনাটি পুলিশ জানতে পেরে বুধবার (৭ অক্টোবর) বিকালে ওই শিক্ষককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক আরিফ উল্লাহ (২৩) চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মাষ্টার পাড়াস্থ চকরিয়া তানযীমৃল কুরআন হিফজ মাদ্রাসার শিক্ষক। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলারউত্তর ধুরং ইউনিয়নের জুম্মা পাড়ার শহিদুল্লাহর ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পৌরসভার ৮নং ওয়ার্ডের চিরিংগা মাষ্টার পাড়াস্থ চকরিয়া তানযীমুল কুরআন হিফজ মাদ্রাসায় পড়াশোনারত ১০ বছর বয়সী এক শিশুকে টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে শিক্ষক আরিফ উল্লাহ মারধর ও নির্যাতন করেন। শিশুটিকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত, গলা চেপে ধরা, কিল-ঘুষি ও লাথি মারাসহ মাথার চুল কেটে দেওয়ার ঘটনা ঘটে।
পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে শিশুটিকে আহত ও অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেস নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।
তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে চকরিয়া থানায় এজাহার দায়ের করেছেন। এজাহারের প্রেক্ষিতে চকরিয়া থানা পুলিশ দ্রæত অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি আরিফ উল্লাহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর।

Share.
Exit mobile version