শুক্রবার | অক্টোবর ১৬ | ২০২৬

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় গৃহবধূ ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. জুয়েলকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব–৫ এর যৌথ আভিযানিক দল।

১৭ অক্টোবর সন্ধ্যায় ‌র্যাব–৫ নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন মাধনগর ইউনিয়নের হালতি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আসামি মো. জুয়েল নাটোর সদর উপজেলা জয়রামপুর গ্রামের মো. নবাবের ছেলে।

সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামীর বন্ধু হওয়ার সুবাদে আসামি জুয়েল পুঠিয়া থানার পীরগাছা গ্রামে ভিকটিমের বাড়িতে যাতায়াত করত। গত ৭ অক্টোবর রাত সাড়ে দিকে ভিকটিমের স্বামী বাড়িতে না থাকায় ওই সুযোগে জুয়েল ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ভিকটিম নিজেই পুঠিয়া থানায় হাজির হয়ে অভিযুক্ত জুয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক ছিলো। বিষয়টি পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইন–শৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং র্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায়, র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিকে শনাক্ত করে ১৭ অক্টোবর RAB–5, সিপিএসসি রাজশাহী ও সিপিসি–২ নাটোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে নাটোরের নলডাঙ্গা থানাধীন হালতি এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকেই অভিযুক্ত মোঃ জুয়েলকে গ্রেফতার করা হয়। আটককৃত জুয়েলকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব। গৃহবধু ধর্ষণের ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছিলো।

গৃহবধু ধর্ষণে অভিযুক্ত মো. জুয়েল
Share.
Exit mobile version