শুক্রবার | অক্টোবর ১৬ | ২০২৬

ওয়াসিম আকরাম, নওগা: নিম্নআয়ের ও প্রান্তিক পরিবারকে সহায়তার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের বিভিন্ন দিক তুলে ধরে নওগাঁর মান্দায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক এবং কাশোপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি উপযুক্ত পরিবার চিহ্নিত করা, তথ্যের যথার্থতা নিশ্চিত করা এবং এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর পরিবারগুলোকে কীভাবে সহায়তার আওতায় আনা সম্ভব, সে বিষয়ে আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, যথাযথ তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো সহজ হবে।

Share.
Exit mobile version