শুক্রবার | জুলাই ১৭ | ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ফ্রান্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) প্যারিসের নিকটবর্তী পান্তা শহরের ক্যাথসীমা এলাকার একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফ্রান্স যুবদলের সহ-সভাপতি বাছিত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি নেতা ইকবাল হোসেন আলী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল-মামুন। ফ্রান্স যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ এবং ফ্রান্স জিয়া সাইবার ফোর্সের সিনিয়র সহ-সভাপতি কায়সার আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি নেতা নজির উদ্দিন যসরী, ফ্রান্স যুবদলের সহ-সভাপতি সোহাগ মুহাম্মদ ইয়াসিন, জিসাদ রাহমান, জমির আলি সাহেদ এবং ইরশাদ হুসাইন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সালেহ আহমেদ, কামরুল হোসেন, মুহাম্মদ মুয়াজ্জিন হোসেন, নজির আহমেদ, কাতার বিএনপি নেতা সাইফুল ইসলাম, ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সুমন আমিন ও ফয়সাল আহমেদ, দফতর সম্পাদক মাসুদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ফ্রান্স জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়াদুদ আহমদ বাপ্পি এবং যুবদল নেতা শামিম আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম। মোনাজাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

Share.
Exit mobile version