সোমবার | মার্চ ২ | ২০২৬

ওয়াসিম আকরাম:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক . মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান স্ত্রী ডা. জুবাইদা রহমান কন্যাব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশকরেন। প্রায় এক ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিটের বৈঠক শেষে রাত ৯টা ১০ মিনিটে তারা যমুনা ত্যাগকরেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি, দেশের চলমানরাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। সময় প্রধানউপদেষ্টা বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতেগভীর শোক প্রকাশ করে তারেক রহমান পরিবারের প্রতি সমবেদনা জানান।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে বের হয়েনিজ বাসভবনে যান তারেক রহমান। পরে ৬টা ৫২ মিনিটেসবার আগে বাংলাদেশলেখাএকটি বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথম একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় তিনি বিএনপিরভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকের পর উভয়পক্ষের পক্ষ থেকে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেকরহমান। দেশে ফেরার পর নিরাপত্তা সার্বিক সহযোগিতার জন্য তিনি ফোনে প্রধানউপদেষ্টাকে ধন্যবাদ জানান।

গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। পরদিন জাতীয়সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস তারেক রহমানের সাক্ষাৎহয়। গত জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেকরহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাঅধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করলেন তারেক রহমান।

Share.
Exit mobile version