Author: সংবাদ প্রবাহ
ফিলিপাইনে ভয়াবহ তাণ্ডবের পর শুক্রবার (০৭ নভেম্বর) ভোরে ভিয়েতনামে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কালমায়েগি। দুই দেশে এখন পর্যন্ত অন্তত ১৯৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফিলিপাইনে সপ্তাহজুড়ে রেকর্ড বৃষ্টিপাতে ১৮৮ জন নিহত ও শতাধিক নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার রাতে ভিয়েতনামে প্রবেশ করে ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এতে পাঁচজন নিহত, কয়েকশ ঘরবাড়ি ধসে পড়ে ও তিন হাজারেরও বেশি বাড়ির ছাদ উড়ে গেছে। এছাড়া ১১টি নৌকা ও জাহাজ ডুবে গেছে। এএফপি জানিয়েছে, জিয়া লাইয়ের কুইনন সৈকতে উদ্ধারকর্মী ও সৈন্যরা গাছপালা সরানো ও ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজে ব্যস্ত রয়েছেন। সরকারি বিদ্যুৎ সংস্থা জানায়,ঝড়ে ১৬ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, যদিও শুক্রবার সকালেই…
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা মাঝারি, বাকিরা হালকা আঘাত পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। বুধবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকালে শহরের একটি উচ্চ বিদ্যালয়ের কাছে এই বিস্ফোরণ ঘটে। জাকার্তা পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং তদন্ত চলছে। আমাদের বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে কাজ করছে, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ জানায়, আহতদের পরিবারের সদস্যদের সহযোগিতার জন্য দুটি হাসপাতালে হেল্প ডেস্ক খোলা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু। চীনে অবস্থানরত মঞ্জুরুল বৃহস্পতিবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে বলেন, “সব অভিযোগ মিথ্যা। দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করলেই সত্য জানা যাবে।” এর আগে ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে মঞ্জুরুল তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। তিনি জানান, এ বিষয়ে বিসিবিকে একাধিকবার জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। বিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিষয়টি সংবেদনশীল হওয়ায় অভিযোগের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের…
জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি দলের জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শোভাযাত্রা-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “কয়েকটি দল নির্বাচনের আগেই গণভোট চাচ্ছে, যা নির্বাচনের প্রক্রিয়া বানচালের অংশ।” তিনি জানান, বিএনপি চায় গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হোক, কারণ দুটি ভোট একসঙ্গে হলে ব্যয়ও কমবে এবং বিভ্রান্তিও থাকবে না। বিএনপি মহাসচিব আরও বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে, তা না হলে দেশের জনগণ তা মেনে নেবে না।” সমাবেশ…
সুদানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা জনগণকে সঙ্গে নিয়ে পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া আধাসামরিক বাহিনী আরএসএফকে নির্মূল করতে মাঠে নামবে। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে জরুরি বৈঠকে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রতিরক্ষামন্ত্রী হাসান কাবরুন বলেন, “শান্তি অর্জনের চেষ্টা জন্য ধন্যবাদ, তবে যুদ্ধের প্রস্তুতি আমাদের বৈধ অধিকার।” হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে শান্তি চুক্তি চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল সুদানের সংঘাতে যুক্ত, মূল উদ্দেশ্য সোনার খনি নিয়ন্ত্রণ। ২০২৩ সালে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার লড়াই পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয়, যার ফলে হাজার হাজার নিহত ও লাখ লাখ…
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়াল, বানর, কুকুর, বিড়াল ও পোকাসহ বিভিন্ন প্রাণির কামড়ে একরাতেই ২৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন, কালীঘাট ও আশেপাশের এলাকায় ঘটে। আহতদের মধ্যে আশিদ্রোন ইউনিয়নের ১০ জন ও কালীঘাটের দুই জনকে শিয়াল কামড় দিয়েছে। ঢাকার আশুলিয়া থেকে আসা এক পর্যটক বানরের আক্রমণের শিকার হন। এছাড়া সাত জনকে বিড়াল, দুই জনকে কুকুর এবং এক জনকে পোকা কামড় দিয়েছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জুবায়ের জানান, আহতরা সবাই হাসপাতালে চিকিৎসা ও প্রয়োজনীয় ভ্যাকসিন পেয়েছেন এবং বর্তমানে বাড়িতে ফিরে গেছেন। স্থানীয়রা জানিয়েছেন, আশিদ্রোন ও সিন্দুরখান ইউনিয়নের গ্রামে একটি শিয়াল…
জাপানের পার্বত্য উত্তরাঞ্চলে ভাল্লুকের ক্রমবর্ধমান আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করেছে সরকার। স্থানীয় কর্তৃপক্ষের জরুরি অনুরোধে বুধবার (৫ নভেম্বর) কাজুনো শহরে সৈন্য পাঠানো হয়, জানিয়েছে রয়টার্স। গত কয়েক সপ্তাহ ধরে এলাকাটিতে ভাল্লুক ধরার অভিযান চলছে। বাসিন্দাদের সন্ধ্যার পর বাইরে না যেতে এবং বনে প্রবেশ এড়াতে বলা হয়েছে। নিরাপত্তার জন্য তাদের ঘণ্টা বহনের পরামর্শও দেওয়া হয়েছে, যাতে ভাল্লুক দূরে থাকে। জাপানের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এপ্রিল থেকে ১০০টিরও বেশি ভাল্লুক হামলায় ১২ জন প্রাণ হারিয়েছেন। কাজুনোর মেয়র শিনজি সাসামোতো বলেন, “শহরবাসী প্রতিদিন বিপদের মুখে রয়েছে। সেনারা ফাঁদ স্থাপন ও নজরদারিতে সহায়তা করছে।” তবে প্রশিক্ষিত শিকারিরা ভাল্লুক ধরার মূল কাজটি করছে। স্থানীয় প্রশাসনের হিসাবে,…
আগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় শহীদ গাজী সালাউদ্দীনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। নাহিদ ইসলাম বলেন,“আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদের সম্মানে আমরা প্রার্থী দেবো না।” তিনি আরও বলেন,“জুলাই সনদের সংস্কার দাবির সঙ্গে যদি কোনো দল সংহতি প্রকাশ করে, তাহলে রাজনৈতিক বা আদর্শিক জোটের বিষয়টি বিবেচনা করা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা স্বাধীনভাবে এগিয়ে যাচ্ছি।” নাহিদ ইসলাম এ সময় জুলাই…
সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে জানিয়েছে সেনাসদর। বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্টডক জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান বলেন, “জনগণের মতো সেনাবাহিনীও চায় নিরপেক্ষ নির্বাচন হোক। নির্বাচন হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী সেনানিবাসে ফিরতে পারবে।” তিনি জানান, নির্বাচনের রূপরেখা অনুযায়ী সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে। প্রশিক্ষণ সীমিত আকারে চালু রয়েছে এবং নির্বাচনের সময়ের দায়িত্বকে কেন্দ্র করেই পরিকল্পনা করা হচ্ছে। গত ১৫ মাস ধরে বেসামরিক প্রশাসনের সহায়তায় মাঠে থাকা সেনাবাহিনী চ্যালেঞ্জিং অবস্থায়ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখেছে বলে জানান তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসনে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে, আর মহাসচিব মির্জা ফখরুল নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ থেকে লড়বেন। মির্জা ফখরুল জানান, যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলো পরে জানানো হবে। শরিক দলের জন্য কিছু আসন ছাড়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ…
